ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কানাডার সামরিক ঘাঁটিতে গ্রেনেড মহড়ায় আগুন, ৪ সেনা নিহত, ৩৯ আহত


কানাডার সামরিক ঘাঁটিতে গ্রেনেড মহড়ায় আগুন, ৪ সেনা নিহত, ৩৯ আহত

কানাডার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গ্রেনেড নিক্ষেপের মহড়ার ফলে আগুনের সূত্রপাত ঘটে। পরে প্রবল বাতাসের কারণে আগুন প্রশিক্ষণ এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে চার সেনা নিহত হন এবং আহত হন ৩৯ জন, যাদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে কানাডার সামরিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ভেনেসা হানরাহান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, শনিবার আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটিতে গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুন লাগে। এই সময় সেখানে সামরিক মহড়া চলছিল। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ঘাঁটির অন্য অংশে ছড়িয়ে পড়ে।

হানরাহান বলেন, বাতাসের দিক এবং গতিবেগ পরিবর্তিত হওয়ার ফলে আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়। আগুন প্রশিক্ষণ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে, আগুনটি গ্রেনেড নিক্ষেপের ক্ষেত্রের ‘স্থায়ী বিপজ্জনক এলাকা’র মধ্যে থাকায় অগ্নিনির্বাপণকর্মীরা সরাসরি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেননি।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

শনিবার বিকেলে আগুন ছড়িয়ে পড়ার সময় উচ্চমাত্রার যুদ্ধ প্রশিক্ষণ চলছিল। প্রিন্সেস প্যাট্রিসিয়ার কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রি বাহিনীর তৃতীয় ব্যাটালিয়নের চার্লি কোম্পানির সদস্যরা ওই মহড়ায় অংশগ্রহণ করছিলেন।

শত্রুর অবস্থানে হামলার মহড়াও চলছিল

ওয়েনরাইট সামরিক ঘাঁটিটি কানাডার বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চলে অবস্থিত, যেখানে খোলা ঘাসের মাঠ, ঢেউখেলানো সমতল ভূমি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা গাছপালা রয়েছে।

ঘটনার সময় প্রায় ৮৪ জন সেনাকে দুটি দলে ভাগ করা হয়েছিল। এক দল গ্রেনেড নিক্ষেপের প্রশিক্ষণ নিচ্ছিল, অন্য দল কৃত্রিম শত্রুর অবস্থানে হামলার অনুশীলন করছিল। একপর্যায়ে আগুন দ্বিতীয় প্রশিক্ষণ এলাকাতেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

এ ঘটনায় চার সেনার মৃত্যু এবং ৩৯ জনের আহত হওয়ার ঘটনা কানাডার সামরিক বাহিনীর শান্তিকালীন সময়ের মধ্যে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

নিহত ও আহত সেনাদের মধ্যে নিয়মিত বাহিনীর সদস্যদের পাশাপাশি রিজার্ভ সদস্যরাও ছিলেন। তারা লাটভিয়ায় সম্ভাব্য মোতায়েনের প্রস্তুতি হিসেবে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। কানাডার সামরিক বাহিনীর সবচেয়ে বড় আন্তর্জাতিক সামরিক অভিযানটি লাটভিয়ায় পরিচালিত হচ্ছে।

ন্যাটো সদস্যদেরও প্রশিক্ষণ হয় এই ঘাঁটিতে।

ওয়েনরাইট কানাডার সশস্ত্র বাহিনীর পরিচালিত বৃহত্তম সামরিক ঘাঁটিগুলোর একটি। সেখানে নিয়মিত ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাদের নিয়ে প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়।

আরও পড়ুন: জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কোফলারের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড পরিদর্শন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ কয়েক মাস এবং ১৯৪৬ সালের কয়েক মাস এই ঘাঁটি জার্মান যুদ্ধবন্দীদের আটককেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়েছিল।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ২৩ বছরের ডেলিভারি ম্যানের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ২৩ বছরের ডেলিভারি ম্যানের আত্মহত্যা

একজন ক্রেতা ছেঁড়া ১০ রুপির নোট প্রদান করছিলেন। তবে ডেলিভারি কর্মী সেই নোট গ্রহণ করতে অস্বীকার করেন। এই কারণে তাকে মারধর করা হয়। অপমান সহ্য করতে না পেরে তিনি বাড়ি ফিরে বিষপান করে আত্মহত্যা করেন।

আত্মহত্যার পূর্বে সামির একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। গত মঙ্গলবার হাসপাতালে তার মৃত্যু ঘটে।

দিল্লির ২৩ বছর বয়সী সামির হোসেন একটি জনপ্রিয় অনলাইন বিপণি সংস্থায় ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন। ২১ অক্টোবর তার ২৪ বছরে পদার্পণের কথা ছিল। কিন্তু তার মৃত্যু ঘটেছে তার জন্মদিনের আগের দিনেই।

সামিরের ভিডিওতে তিনি প্রশ্ন তোলেন, ‘গরিব হওয়া কি অপরাধ?’ তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাখ্যা দেন এবং সেই ক্রেতা ও তার নাতির শাস্তি দাবি করেন।

ভিডিওতে সামির বলেন, গত ৪ অক্টোবর রাত সাড়ে ১০টা নাগাদ বিনোদ নগর এলাকায় রামপাল সিংহের বাড়িতে তিনি একটি অর্ডার পৌঁছে দিতে যান। সেখানে তাকে একটি ছেঁড়া ১০ রুপি নোট দেওয়া হয়, যা তিনি নিতে অস্বীকার করেন এবং নোটটি বদলে দেওয়ার জন্য অনুরোধ করেন।

তবে রামপাল তার কথায় বিরক্তি প্রকাশ করেন বলে অভিযোগ করেন সামির। রামপাল বলেন, ‘আমার কাছে এটাই আছে। নিতে হলে নাও, না হলে চলে যাও।’ এরপর তিনি সামিরকে তিনবার থাপ্পড় দেন এবং গালিগালাজ করেন। তিনি সামিরের আর্থিক অবস্থার উপরে ব্যঙ্গ করেন।

ভিডিওতে সামির জানান, ওই ক্রেতা যথেষ্ট প্রভাবশালী ও ধনী। তিনি মনে করেন, পুলিশ তার অভিযোগ গ্রহণ করবে না। ভারতে ডেলিভারি এজেন্টদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা বা সুযোগসুবিধা নেই বলেও তিনি দাবি করেন। সামির বলেন, ‘আমার আত্মমর্যাদাকে সকলের সামনে নষ্ট করা হয়েছে। আমি পরিশ্রম করে রোজগার করছিলাম। বাবার থেকে কোনো দিন এক পয়সাও চাইনি। আমার মৃত্যুর জন্য ওরাই দায়ী।’

সামিরের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর গাড়ির দিকে কাচের বোতল নিক্ষেপ, নিরাপত্তা বাহিনী ছুটে আসে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নেতানিয়াহুর গাড়ির দিকে কাচের বোতল নিক্ষেপ, নিরাপত্তা বাহিনী ছুটে আসে

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাত্রিকালীন বিনোদনকেন্দ্রে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যান। এই সময় তার গাড়ির দিকে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে।

জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এই ঘটনা ঘটেছে। টাইমস অব ইসরায়েল সংবাদে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে বাজারটিতে প্রচারণার অংশ হিসেবে উপস্থিত ছিলেন নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহরের দিকে একটি কাচের বোতল ছোড়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পর নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। নিরাপত্তাকর্মীদেরকে বোতলটি ছুড়েছেন এমন ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করতে দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে বিরোধী দল ধোঁকাবাজির অভিযোগ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে বিরোধী দল ধোঁকাবাজির অভিযোগ প্রতিমন্ত্রীর

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের উপস্থিতি না থাকার বিষয়টি নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন। তিনি বলেন, "যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করেন ও চিৎকার করেন, তারা দাওয়াত পাওয়া সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না হয়ে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।"

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা উপস্থিত না হয়ে খোড়া যুক্তি দাঁড় করিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের পক্ষ থেকে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সকল সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছিল। শুধু দাওয়াত কার্ড পাঠানোই নয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম টেলিফোনেও সবাইকে আমন্ত্রণ নিশ্চিত করেছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাকে সঙ্গে নিয়ে চার শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ ও দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অথচ যারা জুলাই নিয়ে সারাদিন কথা বলেন, সেই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তরা অনুষ্ঠানে উপস্থিত হননি। বাংলাদেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গ্যাজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বক্তব্যের জবাবে মীর শাহে আলম বলেন, দাওয়াত কার্ডে বিরোধী দলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেওয়া হয়েছে, তা সঠিক নয়। অনুষ্ঠানে প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, জাতীয় নেতা সাইফুল হক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নাম দাওয়াত কার্ডে না থাকলেও প্রধানমন্ত্রী তাদের মঞ্চে ডেকে নেন। তিনি বলেন, "আমাদের দাওয়াত গ্রহণ করে বিরোধী দল উপস্থিত হলে মানবিক প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন।"

জামায়াতে সেক্রেটারী জেনারেলের অন্য একটি বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দল ‘চকলেট’ পাচ্ছে; আমরা অতীতে বসার জায়গাও পাইনি, অথচ আপনারা সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। নির্বাচনের সময় বেহেশতের কথা বলে ভোট নিয়ে এখন সস্তা রাজনীতি বন্ধ করুন। তারা ভোটের আগে মানুষকে বেহেশতের লোভ দেখায়, আবার পূজায় ঢাকের তালে নাচে; অথচ ভোটের পর এবার কোনো পূজায় তাদের পাওয়া যায়নি। তারা এখন এক দফার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশেষ কোনো ধর্ম বা গোষ্ঠীকে পুঁজি করে যারা রাজনীতি করছে, তাদের ফলাফল দেশের মানুষ ইতিপূর্বে দেখেছে। বিএনপি কোনো বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করে না; এখানে সবাই বাংলাদেশি এবং সবার হৃদয় জয় করেই বিএনপি আবারও জনগণের দ্বারে যাবে।

প্রতিমন্ত্রী বাকস্বাধীনতার নামে অশালীন ভাষা প্রয়োগ না করার অনুরোধ জানিয়ে সতর্ক করে বলেন, এরপরেও যদি অশালীন ভাষা ব্যবহার করা হয়, তবে জাতীয়তাবাদী শক্তি তা মেনে নেবে না।

একই সঙ্গে দলের ভেতরের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তিনি বলেন, বট বিএনপির মধ্যেও রয়েছে। আমাদের দলে কারা এসব করছে, তাদের চিহ্নিত করতে কাজ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিরোধী দলকে একতরফা আন্দোলন বা লং মার্চ বাদ দিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে এবং স্পিকার বিরোধী দলকে যথেষ্ট সুযোগ দেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা বারবার ওয়াকআউট করাও গণতন্ত্রের সৌন্দর্য। বিরোধী দলের সে অধিকার রয়েছে এবং ওয়াকআউট শেষে তারা আবার ফিরে আসে। সংবিধানে বিরোধী দলের ভূমিকা কী হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ আছে।

তিনি আরো উল্লেখ করেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে। তবে তারা সেখানে সহযোগিতা করছেন না। তাদের প্রতি আহ্বান থাকবে, সংঘাতের পথ ছেড়ে কমিটিতে সম্পৃক্ত হয়ে জুলাই সনদ বাস্তবায়নে অংশ নিন এবং যেকোনো মুহূর্তে পাঁচজন প্রতিনিধির নাম দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

প্রেস ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিভাবান শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলের আগ্রাসী আচরণ স্নাইপার মন্তব্যে দুঃসাহস জুগিয়েছে: রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


বিরোধীদলের আগ্রাসী আচরণ স্নাইপার মন্তব্যে দুঃসাহস জুগিয়েছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিরোধীদলের নেতাদের আচরণ ও বক্তব্যকে দায়ী করে বলেছেন, তাদের আগ্রাসী অবস্থানের সুযোগ নিয়ে পতিত অপশক্তি দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিল’ মন্তব্য একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন যে, বিরোধীদলের নেতাদের বক্তব্যে আওয়ামী লীগের শাসনামলে গুম-খুন ও দলটির বিচার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে না। বরং গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় জামায়াতে ইসলামীর আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছেন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপি সরকারের আট মাসের শাসনামলকে আওয়ামী লীগের ১৬ বছরের শাসনের সঙ্গে তুলনা করে নেতিবাচক বয়ান তৈরির অভিযোগও তোলেন।

রাশেদ খাঁন দাবি করেন, এসব বক্তব্য ও অপপ্রচারের লক্ষ্যবস্তু প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার, মামলার মুখোমুখি হওয়া কিংবা নির্বাসিত জীবন কাটানো নেতারাও এ ধরনের সমালোচনা থেকে বাদ যাচ্ছেন না।

পোস্টে তিনি আরও বলেন, ৫ আগস্টের পরও বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের কেউ কেউ অতীতে আন্দোলন-সংগ্রামে সীমিত ভূমিকা রেখেও নিজেদের দীর্ঘদিনের আন্দোলনের প্রধান অংশীদার হিসেবে তুলে ধরছেন। তবে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের তুলনায় তাঁদের ভূমিকা কম ছিল বলে তিনি দাবি করেন।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, বিরোধীদলের অনেক নতুন সংসদ সদস্যের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন বিএনপিকেই তাঁদের কাছ থেকে সেই ইতিহাস জানতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%