ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার


বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার

বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের সহযোগিতায় সোসাইটি ফর উদ্যোগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ডেন্টাল সার্জন সাদ্দাম হোসেন, সমবায় অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান।

আরও পড়ুন: সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন

এছাড়া প্রাণি সম্পদ অফিসের প্রতিনিধি ইসরাফিল হোসেন, প্রকল্প কর্মকর্তা মাহফুজ আলম, উদ্যোগের প্রকল্প কর্মী আলিমা বেগম, জেসমিন ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ে সম্ভাবনা বনাম আমাদের সংঘাত: চীনা অভিজ্ঞতা তুলে ধরলেন হাকীম সবুজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


পাহাড়ে সম্ভাবনা বনাম আমাদের সংঘাত: চীনা অভিজ্ঞতা তুলে ধরলেন হাকীম সবুজ

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালক এবং উত্তরবঙ্গের পরিচিত মুখ, নীলফামারী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নীলচোখ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি চীন সফর সম্পন্ন করে দেশে ফিরে এসেছে।

একটি সাক্ষাৎকারে হাকীম সবুজ জানান, তাঁরা চীনের কৃষি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার অভূতপূর্ব অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। সফরের সময় প্রতিনিধি দলটি চীনের শেনইয়াং প্রদেশের পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। সেখানে দেখা যায়, একসময় যা ছিল শুষ্ক বা দুর্গম পাহাড়, চীনা প্রযুক্তি ও সঠিক পরিকল্পনার মাধ্যমে তা আজ বিশাল অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে। পাহাড়ি ঢালে সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে আপেল, নাশপাতি, কমলাসহ বিভিন্ন সুস্বাদু ও বৈচিত্র্যময় ফলের বাগান। প্রতিনিধি দলের সদস্যরা সেই বাগান পরিদর্শন করে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেন।

প্রতিনিধি দলের প্রধান হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “চীন কীভাবে পাহাড়কে কাজে লাগিয়ে সম্পদে পরিণত করেছে, তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। সেখানে প্রকৃতিকে ধ্বংস না করে সুপরিকল্পিতভাবে ফল চাষের মাধ্যমে অর্থনৈতিক বিপ্লব ঘটানো হয়েছে।

একই সঙ্গে তিনি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “চীন যেখানে পাহাড়কে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করেছে, সেখানে আমরা পাহাড়ী ও বাঙালীদের মধ্যে কৃত্রিম বৈষম্য ও সংঘাত বজায় রেখেছি। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতে পর্যটন ও কৃষির যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগানোর বদলে আমরা অনৈক্যের সৃষ্টি করে রেখেছি।

তিনি আরও অভিযোগ করেন, আমাদের দেশের এই অভ্যন্তরীণ বিভেদ ও দুর্বল সুযোগটি কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ পাহাড়ি গোষ্ঠীগুলোকে ইন্ধন যোগাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করছে। আমাদের সম্ভাবনাময় পাহাড়ি অঞ্চলকে সবসময় অশান্ত ও উত্তপ্ত রাখার পায়তারা চালানো হচ্ছে, যাতে এই অঞ্চলের সম্ভাবনা ভেস্তে যায়।

সচেতন মহলের মতে, চীনের শেনইয়াং প্রদেশের মতো বাংলাদেশও যদি পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করে সেখানে আধুনিক ফল চাষ, কৃষিভিত্তিক শিল্প ও পর্যটন প্রসার করতে পারে, তবে পার্বত্য অঞ্চল দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠতে পারে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও বৈষম্য দূরীকরণের পাশাপাশি সীমান্ত নিরাপত্তার দিকে কঠোর নজর দেওয়া জরুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


শ্রীমঙ্গলে বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে একটি বাসার বারান্দা থেকে বিষাক্ত শঙ্খিনী (শাঁখামুটি) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে, শ্রীমঙ্গল হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাওসার মিয়ার বাসার বারান্দায় সাপটি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে সাপটির উপস্থিতি নিশ্চিত করা হয়।

সাপটি দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কাওসার মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে পান। তাঁরা সাপটিকে শঙ্খিনী (শাঁখামুটি) হিসেবে শনাক্ত করেন।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি: উপাচার্য ড. রইছ উদ্দীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতা জরুরি: উপাচার্য ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রইছ উদ্দীন মন্তব্য করেছেন যে, শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বৃহস্পতিবার রাতে সিলেট সার্কিট হাউজে বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন।

এর আগে, বর্ণির ছাহেবজাদা মাওলানা মো. আব্দুল আলীম ভিসি এবং তার সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইআবির ঢাকার প্রো-ভিসি অধ্যাপক ড. শহীদুল আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), কুষ্টিয়ার ট্রেজারার ড. ইদ্রিস আলী। তাদেরকে স্বাগত জানান হবিবপুর ও কেশবপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, চান্দগ্রাম এইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মস্তাক আহমেদ চৌধুরী এবং ইসলাহুল বানাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত আলী হেলালী।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “সিলেটে এসে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও অভিভূত।” তিনি অভ্যর্থনা জানানো সকলকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সৈয়দপুরে মাদরাসা শিক্ষকের ৩৮ বছরের কর্মজীবনের অবসান

নীলফামারীর সৈয়দপুর সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এম.এ) মাদরাসার সহকারী শিক্ষক মো. জুলফিকার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনার আয়োজন ২৭ সেপ্টেম্বর মাদরাসা ক্যাম্পাসে করা হয়। দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবন শেষে তিনি অবসর জীবনে প্রবেশ করায় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী সরকার মন্তব্য করেন, "কিছু বিদায় সত্যিই মেনে নেওয়া কঠিন। বিশেষ করে দীর্ঘদিন একই কর্মস্থলে কাজ করা একজন সহকর্মী যখন অবসরে যান, তখন কর্মজীবনের নানা স্মৃতি মনে পড়ে।" তিনি আরও বলেন, জুলফিকার রহমানের আন্তরিকতা, দায়িত্ববোধ, সহকর্মীদের প্রতি সহযোগিতার মনোভাব এবং শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ আমাদের কাছে সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।

তিনি উল্লেখ করেন, "দীর্ঘ ৩৮ বছরের কর্মজীবনে জুলফিকার রহমান নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের ব্যস্ততা শেষ হলেও তাঁর সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো সহকর্মীদের মাঝে অম্লান থাকবে। তাঁর শ্রম, নিষ্ঠা ও অবদান মাদরাসার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকবে।"

বিদায় সংবর্ধনায় মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, গভর্ণিং বডির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা মো. জুলফিকার রহমানের অবসরজীবনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%