০৯:১২ পি.এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা উন্নয়ন করার লক্ষ্যে ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দিনব্যাপী একটি প্রশিক্ষণ-কার্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এই কর্মশালার আয়োজন করা হয়।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা এবং সেই জ্ঞানকে সমাজের কল্যাণে প্রয়োগ করা। আমরা যতদিন গবেষক হতে চাই বা গবেষণায় আমাদের যতই আগ্রহ থাকুক, গবেষণার সঠিক পদ্ধতি, গবেষণার নৈতিকতা, বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা এবং তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের দক্ষতা অর্জন করা জরুরি। বর্তমান একটি সময়ের মধ্যে আছি যেখানে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ এবং অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। এই প্রেক্ষাপটে গবেষণার ক্ষেত্র এবং পদ্ধতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
তিনি আরও বলেছেন, আমি আশা করছি, আজকের সারাদিনের কর্মশালায় যারা অংশগ্রহণ করবেন এবং যে জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন, তা তাদের ভবিষ্যৎ জীবনে গবেষণার দিকে ধাবিত করবে এবং গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।
আরও পড়ুন: ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক বিএম আনোয়ার হোসেন আর নেই
উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই, গবেষণার মান উন্নয়ন, গবেষণায় দক্ষতা বৃদ্ধি, গবেষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার একটি সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা বদ্ধপরিকর। একইসাথে আমরা গবেষণার একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে আমাদের উদ্ভাবন, সৃজনশীলতা এবং উৎকর্ষতা গুরুত্ব পাবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স অ্যান্ড সোশিওলজি বিভাগের প্রফেসর ড. বদিউজ্জামানও বক্তব্য দেন। তাঁরা গবেষণা পদ্ধতি, গবেষণা প্রস্তাবনা প্রণয়ন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং গবেষণাপত্র লেখার কৌশলসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের শতাধিক থিসিস শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। পাশাপাশি আরও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান: কঁচা নদী থেকে ৬ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন