ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী


সিএমএইচে আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আহত সেনা কর্মকর্তাকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ফলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সাহস ও সান্ত্বনা প্রদান করেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় নিহত দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে অটো রাইস মিলে চুরি করতে এসে পুলিশের ধাওয়ায় পালাল চোরচক্র

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


মধুপুরে অটো রাইস মিলে চুরি করতে এসে পুলিশের ধাওয়ায় পালাল চোরচক্র

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের গোপদ এলাকায় একটি অটো রাইস মিলে চুরি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় পালিয়েছে একটি চোরচক্র। এ সময় চক্রের সদস্যরা মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার ও তামার তার কেটে ব্যাপক ক্ষতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর চোরেরা কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে গোপদ এলাকার মেসার্স জনতা অটো রাইস মিলে এ ঘটনা ঘটে। মিল কর্তৃপক্ষের ভাষ্য, চোরচক্রটি রাত ১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত সেখানে অবস্থান করে। এ সময় তারা মিলের নাইটগার্ডদের জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। পরে মিলের বিভিন্ন কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে বিদ্যুতের গুরুত্বপূর্ণ ও মূল্যবান তামার তার কেটে ফেলে।
মিলের ম্যানেজার মেহেদী জানান, চোরেরা প্রথমে দায়িত্বে থাকা নাইটগার্ডদের একটি কক্ষে আটকে রাখে। পরে তাকেও আটক করে মিলের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা মিলের বৈদ্যুতিক লাইনের গুরুত্বপূর্ণ তারগুলো কেটে ফেলে এবং বিভিন্ন স্থানে তছনছ করে।
মিলের মালিক সাদিকুল ইসলাম আমিন বলেন, চোরচক্র তাঁর মিলের বিদ্যুৎ লাইনের গুরুত্বপূর্ণ তার কেটে দিয়েছে। এতে মিলের প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার তার ও অন্যান্য সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে মধুপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে চোরচক্রটি কাটা তার ও অন্যান্য মালামাল ফেলে পালিয়ে যায়। পরে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি এ কে এম ফজলুল হক বলেন, ‘মিল কর্তৃপক্ষ এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের উপস্থিতির পর চোরচক্র পালিয়ে যাওয়ায় তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধাশ্রম খুলে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


বৃদ্ধাশ্রম খুলে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগে বাংলাদেশি নারীর ৭৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে প্রবীণদের সেবার উদ্দেশ্যে সরকারি তহবিলের অপব্যবহারের একটি চতুর জালিয়াতির ঘটনা প্রকাশিত হয়েছে। মেডিকেয়ার কর্মসূচি থেকে প্রবীণ নাগরিকদের সহায়তার জন্য বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও ঘুষ লেনদেনের অপরাধে বাংলাদেশি বংশোদ্ভূত জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ব্রুকলিনের আদালত কক্ষে বিচারক নাতাশা সি মার্ল এই রায় প্রদান করেন।

আদালতের নথিপত্র থেকে জানা যায়, এটি একটি লোভ ও প্রতারণার অবিশ্বাস্য কাহিনী। ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ এবং ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি প্রবীণ পরিচর্যা কেন্দ্র পরিচালনা করতেন জাকিয়া। পাশাপাশি, বাসায় সেবা দেওয়ার আড়ালে ‘রেসপন্সিবল কেয়ার স্টাফিং’ এবং বেআইনি অর্থ লুকানোর জন্য ‘তানভী সার্ভিসেস’ নামে আরও দুটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি।

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা সাত বছর ধরে এই কারচুপি চলতে থাকে। প্রবীণ নাগরিকদের এসব কেন্দ্র থেকে সেবা পাওয়ার কথা থাকলেও, জাকিয়া ও তার চক্রের দালালরা তাদের নগদ টাকার প্রলোভন দেখাতেন। প্রবীণরা কোনো সেবা না পেয়েও কেবল ভুয়া হাজিরা খাতায় সই করতেন, আর তার বিনিময়ে নগদ ঘুষের টাকা পেতেন। অন্যদিকে, জাকিয়া খান সরকার বা মেডিকেয়ারের কাছে সেবা প্রদানের ভুয়া কাগজপত্র জমা দিয়ে কোটি কোটি ডলার তুলে নিতেন।

গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, জাকিয়া খান নিজের অফিসে বসে কীভাবে ঘুষের টাকা লেনদেন করছেন। জানা গেছে, এই কয়েক বছরে তার প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলারের ভুয়া বিল জমা দিয়েছে। এর মধ্যে সরকার তাকে ৫৬ মিলিয়ন ডলার প্রদান করেছে। প্রতারণার এই বিপুল অর্থ দিয়ে জাকিয়া বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন, জমা করেছেন প্রচুর নগদ টাকা ও খাঁটি সোনার গয়না।

তদন্তে সব কিছু ধরা পড়ার পর গত বছর জাকিয়া নিজের দোষ স্বীকার করেন। বিচারের সময় কারাদণ্ডের পাশাপাশি তাকে ওই ৫৬ মিলিয়ন ডলার সরকারকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তার দুটি বাড়ি, নগদ টাকা ও সোনা মিলিয়ে অন্তত ৫ মিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি জোসেফ নোসেলা এবং পুলিশ প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতিবিরোধী বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই জালিয়াতি চক্র ধরা পড়েছে। প্রবীণ ও অসহায় মানুষের নাম ভাঙিয়ে যারা সরকারের টাকা আত্মসাৎ করবে, তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান

যুক্তরাষ্ট্রের বাইরে নতুন জীবন শুরু করার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল হলিউডের তারকা অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে। এবার সেই জল্পনা বাস্তবে রূপ নিতে চলেছে। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘকাল বসবাসকারী ‘লারা ক্রফট’ খ্যাত এই অভিনেত্রী ছয় সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়ার পর যুক্তরাষ্ট্রের বাইরে নতুনভাবে জীবনযাপন করার প্রস্তুতি নিচ্ছেন।

ফ্যাশন ম্যাগাজিন ল’অফিশিয়েল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছেন যে, বর্তমানে কোনো একটি দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা তার নেই। বরং, তিনি কিছু সময়ের জন্য বিশ্বের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে ‘যাযাবর’ জীবনযাপন করতে চান। অস্কারজয়ী এই অভিনেত্রী উল্লেখ করেছেন যে, তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে।

বিশ্বভ্রমণের পরিকল্পনা সম্পর্কে জোলি জানান, দেশের বাইরে গেলেও তিনি এখনই কোথাও স্থায়ীভাবে বসতি স্থাপন করতে চান না। তবে, তার মায়ের স্মৃতি এবং পরিবারের গুরুত্বপূর্ণ ছবিগুলো একটি নির্দিষ্ট স্থানে সযত্নে সংরক্ষণ করার ইচ্ছা রয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়ার পরও তিনি নিজের সৃজনশীল ফ্যাশন হাউসের আন্তর্জাতিক কার্যক্রম চালিয়ে যেতে চান। পাশাপাশি, জাতিসংঘ এবং তার অলাভজনক প্রতিষ্ঠান ‘ম্যাডক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিভিন্ন দেশে মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন তিনি। এই তারকা শুরুতে কয়েক মাস কম্বোডিয়ায় থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এর আগে চলতি বছরের মে মাসে ক্যালিফোর্নিয়ায় তার ২৯ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নেন জোলি। সে সময় তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে, লস অ্যাঞ্জেলেস ছেড়ে যাওয়ার বিষয়টি তিনি বহু বছর ধরেই ভাবছিলেন।

তবে এতদিন যুক্তরাষ্ট্রে থাকার পেছনে ব্যক্তিগত ইচ্ছার পাশাপাশি আইনি বিষয়ও ছিল। সাবেক স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের চুক্তির শর্ত অনুযায়ী, সন্তানদের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত জোলির যুক্তরাষ্ট্রে থাকার বাধ্যবাধকতা ছিল।

জোলি ও পিটের ছয় সন্তান হলেন ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স। গত জুলাইয়ে যমজ সন্তান দুজনই ১৮ বছর পূর্ণ করায় সেই বাধ্যবাধকতাও শেষ হয়েছে।

এর আগে লস অ্যাঞ্জেলেসে থাকার বিষয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন জোলি। গত আগস্টে দ্য হলিউড রিপোর্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, বিবাহবিচ্ছেদের কারণে বাধ্য হয়ে তাকে লস অ্যাঞ্জেলেসে থাকতে হচ্ছে।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


যুদ্ধ দীর্ঘায়িত করার বিরুদ্ধে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন। তবে, তিনি মনে করেন যে, দেশের শক্তি বাড়ানো জরুরি, যাতে ভবিষ্যতে শত্রু বা অন্য দেশের সামনে দুর্বল হয়ে আলোচনায় বসতে না হয়। খবর মিডলইস্ট আই -এর।

দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতি, প্রশাসন এবং সংস্কৃতি রক্ষায় গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলোর সরকারের সহায়ক হওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে পেজেশকিয়ান বলেন, শিক্ষার্থীদের উচিত রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।

রাজনৈতিক বিভাজন ভুলে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে ইরানি প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, যিনি দেশের সমস্যা সমাধানে সহায়তা করবেন, তাকেই তিনি স্বাগত জানাবেন। তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণের পরামর্শও দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%