ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে প্রবল বৃষ্টিতে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৪


নেপালে প্রবল বৃষ্টিতে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৪

টানা ভারি বৃষ্টি ও ঝড়ের ফলে নেপালের বিভিন্ন অঞ্চলে মারাত্মক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। এই বিপর্যয়ের ফলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া, ১৪ জন এখনও নিখোঁজ রয়েছে।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মাসখানেক আগে হড়পা বানে বিধ্বস্ত হয়েছিল নেপাল। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং একের পর এক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে যায়। সেই ধাক্কা থেকে সেরে ওঠার আগেই আবারও প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে হিমালয়ের কোলে অবস্থিত এই ছোট্ট দেশটি।

সোমবার কালী গণ্ডোকী নদীসংলগ্ন এলাকায় বিপর্যয় নেমে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ে ব্যাপক ধস নেমেছে। স্থানীয়রা চোখের সামনে পাহাড় ভেঙে পড়ার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

এই ভয়ংকর ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন যে, এমন ঘটনা সাধারণত সিনেমাতেই দেখা যায়। আস্ত পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়া বাস্তবে কল্পনা করাও অত্যন্ত কঠিন।

এর আগে গত রবিবার তিব্বত সীমান্তে তুষারধসে লণ্ডভণ্ড হয়েছিল। হিমলাং হিমল শৃঙ্গের বেস ক্যাম্পের কাছে এই তুষার ধসের ঘটনা ঘটে। সেখানে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে। পরদিনই আবার এই প্রাকৃতিক বিপর্যয় নেপালে দেখা দিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের কাছে ১০-০ ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ হকি দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


ভারতের কাছে ১০-০ ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ হকি দল

বাংলাদেশের কাছে টানা দুই জয়ের আত্মবিশ্বাস ছিল। তবে আজ সেই আত্মবিশ্বাস কোনো কাজে আসেনি। বরং ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ হকি দল। প্রতিপক্ষের কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। অভিষেক ভারতকে লিড এনে দেন। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ জোড়া গোল খায়। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং। অন্যদিকে ২৭ মিনিটে অধিনায়ক হারমানপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ৩২ মিনিটে সুখজিৎ সিং ব্যবধান ৪-০ করেন। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৪০ মিনিটে হার্মানপ্রিত আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন।

শিলানন্দ লাকরা ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল পান। ৪৪ ও ৪৫ মিনিটে তিনি গোল দুটি করেন। বিপরীতে ৪৫ মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং। শেষ দুই মিনিটে স্কোরকার্ডে নাম তোলেন সঞ্জয় ও মানদীপ সিং। সঞ্জয়ের ৫৯তম মিনিটের বিপরীতে শেষ মিনিটে ১-০ ব্যবধান করেন মানদীপ।

এর আগে বাংলাদেশ টানা দুই হারে এশিয়ান গেমস শুরু করেছিল। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে শুরু হয়েছিল। ফিরতি হার ছিল স্বাগতিক জাপানের বিপক্ষে, ৬-১ গোলের। এরপর বাংলাদেশ জয়ে ফিরে। নিজেদের তৃতীয় ম্যাচে ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পায় বাংলাদেশ। ফিরতি ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায়।

বাংলাদেশ এখন স্থান নির্ধারনী ম্যাচ খেলবে। প্রতিপক্ষ চীন। পঞ্চম থেকে অষ্টম স্থানের ম্যাচটি আগামী ১ অক্টোবর কাওয়াসাকি জুকো স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিপিএম পদক পেলেন এএসআই সুদীপ বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মোহাম্মদ নূর ‎স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


পিপিএম পদক পেলেন এএসআই সুদীপ বিশ্বাস

‎‎সাহসিকতা, বীরত্বপূর্ণ দায়িত্ব পালন ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদীপ বিশ্বাস।
‎
‎২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহসিকতা, বীরত্ব ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর বাংলাদেশ পুলিশের ৯২ সদস্যকে চারটি ক্যাটাগরিতে পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন এএসআই সুদীপ বিশ্বাস।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেওয়া হয়। এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ও পিপিএম-সেবা—এই চার ক্যাটাগরিতে মোট ৯২ জনকে পদক দেওয়া হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই সুদীপ বিশ্বাস দায়িত্ব পালনের সময় সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জন করেন। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় কর্মরত রয়েছেন।
‎
‎এর আগে সুদীপ বিশ্বাস দীর্ঘদিন সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেপ্তার ও বিভিন্ন অভিযানে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে একাধিক অভিযান সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। পেশাগত দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর ঘটনায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং জননিরাপত্তা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হয়।
‎
‎সুদীপ বিশ্বাসের এই অর্জনে তার সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও প্রশংসা দেখা দিয়েছে। তারা জানান, দীর্ঘদিনের দায়িত্ব পালনে নিষ্ঠা, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সাহসিকতা এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এই পদক তার কর্মজীবনে গুরুত্বপূর্ণ অর্জন।
‎
‎পদকপ্রাপ্তির পর সুদীপ বিশ্বাস ভবিষ্যতেও দেশ ও মানুষের নিরাপত্তায় আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করে জনগণের আস্থা অর্জন করাই তার লক্ষ্য বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে রয়েছে মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) এবং লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এই বিষয়ে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


ভারতের বাংলাদেশি পাটপণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা

ভারত বাংলাদেশ থেকে আমদানি করা পাটপণ্যে প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে পাটপণ্যের রপ্তানি কমেছে। খবরটি প্রকাশ করেছে ইকোনমিক টাইমস।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজ (ডিজিটিআর) মধ্যমেয়াদি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিন মাস আগে সংস্থাটি জানিয়েছিল যে, বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতে পাটপণ্য ডাম্পিং অব্যাহত রেখেছেন, যা দেশটির স্থানীয় শিল্পের জন্য ক্ষতিকর।

ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন ও এপি মেস্তা টুইন মিলস অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে ডিজিটিআর গত বছরের জুনে এই পর্যালোচনা শুরু করে। এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বাড়ানো প্রয়োজন কি না তা নির্ধারণ করা।

বাংলাদেশে ৫৪টি ও নেপালে ৩৬টি মিলের কাছে তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে বাংলাদেশের ৩৮টি ও নেপালের পাঁচটি মিল সাড়া দেয়। ভারত এর আগে বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা পাটের সুতা, টুইন, হেসিয়ান কাপড় ও পাটের বস্তার ওপর প্রতি টনে ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছিল। পরে বাংলাদেশের পাটের বস্তার কাপড়ও এ শুল্কের আওতায় আনা হয়।

গত ২৪ সেপ্টেম্বর, ভারতের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের ৩৬টি পাটপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। এসব প্রতিষ্ঠানের পাটের সুতা, বস্তা ও হেসিয়ান কাপড়ে প্রতি টনে ৫৯ ডলার থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পাটের সুতা রপ্তানিকারক আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওপর প্রতি টনে সবচেয়ে কম ৫৯ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করা হয়েছে।

বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠানের পাটের বস্তার ওপর প্রতি টনে ১২০ ডলার শুল্ক আরোপ করা হয়েছে। ছয়টি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের রপ্তানি করা সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। সেগুলো হলো—এএম জুট ইন্ডাস্ট্রিজ, বোনানজা জুট কম্পোজিট, লাভলী জুট মিলস, নওহাটা জুট মিলস, পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। নাটোর জুট মিলস ও জনতা জুট মিলস পাটের বস্তা ও হেসিয়ান কাপড় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তালিকাভুক্ত ৩৬টি প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো উৎপাদনকারী পাটের সুতা বা টুইন রপ্তানি করলে প্রতি টনে ৪৪৫ ডলার শুল্ক দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%