ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি তিনি কিছুই জানেন না


ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি তিনি কিছুই জানেন না

চলতি সপ্তাহের শেষের দিকে ইরানে নতুন হামলা চালানোর সম্ভাবনা রয়েছে—এমন মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

ব্যারাকের মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমি এ বিষয়ে কিছুই জানি না।”

এর আগে, অনলাইন পডকাস্ট উপস্থাপক মারিও নওফলের সঙ্গে এক সাক্ষাৎকারে টম ব্যারাক ইরানে নতুন মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি সিরিয়া ও ইরাক বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, “এ সপ্তাহান্তে হামলা হতে পারে? অবশ্যই।”

তিনি আরও বলেন, ট্রাম্প এখনো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য “আগ্রহী, আলোচনার জন্য প্রস্তুত। তবে এ ক্ষেত্রে প্রেসিডেন্ট কী চান, সে বিষয়ে তিনি অত্যন্ত স্পষ্ট।”

ব্যারাক আরও জানান, ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের উদ্দেশ্য সরকার পরিবর্তন করা হবে না।

তিনি বলেন, “এর পরিণতি সরকার পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করতে চান, যাতে কোনো জিম্মি না থাকে, কোনো হুমকি না থাকে এবং বিশ্ব পরিস্থিতি শান্ত হতে পারে।”

আরও পড়ুন: সুদানে স্বর্ণের খোঁজে শ্রমিকেরা জীবন ঝুঁকিতে, খনিতে প্রাণ হারাচ্ছেন

যদিও সপ্তাহান্তে হামলার বিষয়ে ব্যারাকের মন্তব্য এবং ট্রাম্পের বক্তব্যের মধ্যে অসংগতি রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলার জন্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ এম


আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল

শারদীয় দুর্গাপূজার উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার জন্য বাড়ানো সময়সীমা শেষ হয়েছে। এর ফলে, গতকাল শুক্রবার থেকে পূর্বের নিয়ম অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ করতে হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের একটি নির্দেশনায় গত ৫ অক্টোবর উল্লেখ করা হয়েছিল যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি পুনর্বহাল থাকবে। সেই অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।

এতে দেখা যাচ্ছে যে, প্রতিষ্ঠানগুলোর খোলা রাখার সময় দুই ঘণ্টা কমেছে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর সরকারের পক্ষ থেকে কয়েক দফায় দোকানপাট ও মার্কেট বন্ধের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সর্বশেষ ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয়। ওই সময়সীমা শেষ হওয়ার পর থেকে গতকাল থেকে পূর্বের নিয়ম কার্যকর হয়েছে।

এই নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে।

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ঈদুল আজহা উপলক্ষে গত ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। জুনে রাত ৯টা করা হয়। গত ১২ আগস্ট দোকানপাট বন্ধের সময় আরো এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা নির্ধারণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি ছাত্রদলের দাবি, সমাবর্তন ফি শিক্ষার্থীবান্ধব হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


জবি ছাত্রদলের দাবি, সমাবর্তন ফি শিক্ষার্থীবান্ধব হতে হবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি যৌক্তিক পর্যায়ে কমানোর দাবি তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন এই দাবি জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে, সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ছাত্রদলের নেতারা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অধিকার সবার রয়েছে, কিন্তু নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

তারা আরো জানান, সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, বরং এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। তাই ফি নির্ধারণের ক্ষেত্রে এমনভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো যোগ্য শিক্ষার্থী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে বঞ্চিত না হন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচারকের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


বাংলাদেশের অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম

২৭, ৩৫, ৩৩, ৪০ ও ১১! সাধারণ সংখ্যা মনে হলেও, এগুলো একটি দলের পাঁচটি ম্যাচে হজম করা গোলের সংখ্যা। চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স এটি। পাঁচটি ম্যাচে ১৪৬ গোল হজম করে, লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি।

গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্টের গ্রুপ পর্ব শুরু করে। তবে প্রথম ম্যাচেই ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখোমুখি হতে হয় দলটিকে।

পরবর্তী দিন, দ্বিতীয় ম্যাচে জার্মানির বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ফুটবলাররা মাঠে নামে। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, সেই ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর মরক্কোর বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচেও বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়। ৩৩-০ গোলের ব্যবধানে হেরে তারা গ্রুপ পর্ব শেষ করে।

পয়েন্টের খাতা শূন্য থাকায় ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয় দলটিকে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়।

গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর স্থান নির্ধারণী ম্যাচেও অনূর্ধ্ব-১৮ দল ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথমে আলজেরিয়ার বিরুদ্ধে ৪০-০ গোলে হারে বাংলাদেশ। এরপর হাইতির কাছে ১১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থল অভিযান চালালে ইরান বিদেশি সেনাদের কবরস্থানে পরিণত হবে: আইআরজিসি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ এম


স্থল অভিযান চালালে ইরান বিদেশি সেনাদের কবরস্থানে পরিণত হবে: আইআরজিসি জেনারেল

ইরানে যদি স্থল অভিযান পরিচালনা করা হয়, তাহলে বিদেশি আগ্রাসী সেনাদের জন্য দেশটি ‘কবরস্থানে’ পরিণত হবে বলে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। এই তথ্যটি এসেছে আলজাজিরার প্রতিবেদনের মাধ্যমে।

জাভানি জানান, শত্রুপক্ষ যদি স্থল অভিযান চালায়, তাহলে ইরান আক্রমণকারীদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে এবং সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী ইতোমধ্যে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে তাদের অপরিচিত ভূখণ্ডে প্রবেশ করে নিজেদের অবস্থান ধরে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

জাভানি আরও উল্লেখ করেন, ‘শত্রুরা যদি এমন ভুল করে, তবে ইরান আক্রমণকারী বিদেশি সেনাদের জন্য বধ্যভূমিতে পরিণত হবে—তারা যে পথ দিয়েই দেশে প্রবেশের চেষ্টা করুক না কেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%