ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা


কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনীস্থ ব্যক্তিগত কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শেখ মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় এবং অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।

এ সময় বিএনপি, জাতীয়তাবাদী মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজা বিএনপির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়েও স্মৃতিচারণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। অন্যদিকে এম সাইফুর রহমান দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাব-৮-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শুভেচ্ছা জানালেন বিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

​নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


র‍্যাব-৮-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: শুভেচ্ছা জানালেন বিএমপি কমিশনার

উৎসাবহরমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) বরিশাল সদর দপ্তরে আয়োজিত এ সুবর্ণ মুহূর্তে প্রধান অতিথি ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) মিডিয়া সেল জানায়, র‍্যাব-৮-এর এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে তিনি র‍্যাব-৮ কর্তৃক আয়োজিত প্রীতিভোজে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে র‍্যাবের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় বিএমপি কমিশনার তাঁর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-৮-এর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানে পুলিশ ও র‍্যাবের এই পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে র‍্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবর্গ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


৩১ লাখ টাকা দিয়েও ফেরেনি ছেলে, লাশের অপেক্ষায় বৃদ্ধা মা

ইতালিতে বৈধ স্পন্সর ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুরের যুবক মাসুম আকনকে (২৫) লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগ উঠেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। ছেলেকে জীবিত উদ্ধারের আশায় দালালদের হাতে প্রায় ৩১ লাখ টাকা তুলে দিয়েও শেষ পর্যন্ত সন্তানের লাশের অপেক্ষায় দিন কাটছে বৃদ্ধা মা কুট্টি বিবির।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার মৃত করিম সরদারের ছেলে দেলোয়ার সরদার, তার স্ত্রী সোহাগী বেগম এবং দালাল সুমন সরদার ২৫ লাখ টাকার বিনিময়ে মাসুম আকনকে বৈধ স্পন্সর ভিসায় ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৮ আগস্ট প্রথম দফায় ১০ লাখ টাকা দেওয়া হয়। এক সপ্তাহ পর ভিসা হয়েছে জানিয়ে আরও ১০ লাখ টাকা এবং বিমান ভাড়া বাবদ ১ লাখ টাকা অভিযুক্তদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।

এরপর ৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হন মাসুম। পরদিনই দালালরা পরিবারকে জানান, তিনি ইতালিতে পৌঁছে গেছেন। কিন্তু প্রায় ১০ দিন পর ইমো অ্যাপের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মাসুম জানান, তাকে ইতালিতে নেওয়া হয়নি। সৌদি আরব ও মিশর হয়ে তাকে লিবিয়ার একটি বন্দিশালায় আটকে রাখা হয়েছে।

মাসুমকে মুক্ত করতে পরিবারের কাছে আরও ১০ লাখ টাকা দাবি করে দালালরা। উপায়ান্তর না দেখে ১৮ সেপ্টেম্বর নড়াইলের ইসলামী ব্যাংকের ‘মরিয়ম ট্রেডার্স’ নামের একটি হিসাবে আরও ৯ লাখ ৯০ হাজার টাকা পাঠায় পরিবার। এতে মোট ৩০ লাখ ৯০ হাজার টাকা নেওয়ার পরও আরও ৫ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরিবার ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মাসুমের ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে দালাল চক্রের নির্দেশে লিবিয়ায় মাসুমকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের।

ঘটনার খবর পেয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ও মাসুমের লাশ ফেরত চাইলে পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। পরে বাধ্য হয়ে মাদারীপুরের মানবপাচার ট্রাইব্যুনাল আদালতে পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহতের পরিবার।

মামলার আসামিরা হলেন—সুমন সরদার, দেলোয়ার সরদার, সোহাগী বেগম, সিমু আক্তার ও শফিকুল ইসলাম।

মানববন্ধনে নিহতের বড় ভাই মামুন আকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ধার-দেনা ও সুদে টাকা এনে দালালদের হাতে তুলে দিয়েছিলাম ভাইটাকে বাঁচানোর জন্য। তারা টাকাও নিল, আবার আমার ভাইটাকেও মেরে ফেলল। আমি এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। একই সঙ্গে আমার ভাইয়ের লাশ যেন দেশের মাটিতে এনে দাফন করতে পারি, সে বিষয়ে সরকারের জোর সহযোগিতা চাই।”

মানববন্ধনে নিহতের বৃদ্ধা মা কুট্টি বিবি, ভাই মামুন আকন ও আজিজুল আকনসহ স্থানীয় শাহ আলম মাতুব্বর, খবির আকন এবং খোয়াজপুর ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “মানবপাচার মামলায় দেলোয়ারসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রংপুরে ৪ খুন

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু রংপুরে ঘটে যাওয়া চারটি হত্যাকাণ্ডের ঘটনাকে জেলার ইতিহাসের অন্যতম বড় হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। "আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে তদন্তের মাধ্যমে চার্জশিট দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ শেষ করতে পারব।"

শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ছয়তলা বার্ন ইউনিটের সার্ভিস ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, "চার হত্যাকাণ্ডের ঘটনাটি রংপুরের ইতিহাসে একটি বড় হত্যাকাণ্ড।" বর্তমানে এই ঘটনার রহস্য উন্মোচন নিয়ে আলোচনা চলছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষী এবং হত্যাকাণ্ডের পেছনে যদি কেউ জড়িত থাকে, তবে তাদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরি। এ জন্য প্রশাসন একটু সময় নিয়ে তদন্ত করছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে তিনি কথা বলেন। আসাদুল হাবীব দুলু জানান, হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি তিনবার মেডিকেলে এসেছেন এবং নিয়মিত সভা করছেন। আগের সভার সিদ্ধান্তগুলো কতটুকু বাস্তবায়িত হয়েছে, কতটুকু হয়নি এবং না হওয়ার কারণগুলো খতিয়ে দেখা হবে।

মন্ত্রী বলেন, "এনেস্থেশিওলজিস্টের অভাবে হাসপাতালে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হয়নি।" ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে নতুন আইসিইউ শয্যা চালু করা সম্ভব হবে।

স্বাস্থ্য খাতের জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "গত ১৭ বছরে অনিয়ম-দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে।" প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সারা দেশে স্বাস্থ্য খাতে জনবল সংকট বিদ্যমান। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ দেওয়া হলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানসহ অন্যান্যরা।

এর আগে হাসপাতাল চত্বরে যাওয়ার আগে রংপুর নগরের গুপ্তপাড়ায় পিএসসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তাপাড়ের কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারে খাদ্য সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


তিস্তাপাড়ের কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারে খাদ্য সহায়তা

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ।

শনিবার দুপুরে তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তিস্তার নদীভাঙনে ভিটেমাটি হারানো মানুষের পাশে সরকার রয়েছে।

তিনি বলেন, এ অঞ্চলের কর্মহীন মানুষের সহায়তায় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন। এসব দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%