ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন অর্থ বছরের মধ্যেই দুই লাখ শিশু পাবে স্কুল ড্রেস-ব্যাগ


নতুন অর্থ বছরের মধ্যেই দুই লাখ শিশু পাবে স্কুল ড্রেস-ব্যাগ

নতুন অর্থ বছরের মধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের দুটি লাফ শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস এবং পাটের তৈরি ব্যাগ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তাঁরেক রহমান এ তথ্য জানান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব চলাকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "বিদেশে থাকতে দেখেছি সেখানকার শিশুরা কি সুন্দর জুতা-জামা পরে স্কুলে যায়। আমার তখন ইচ্ছা হয়েছিল কোনোদিন সুযোগ পেলে বাংলাদেশের শিশুদের জন্যও সেই ব্যবস্থা করবো।" এর অংশ হিসেবে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিকের দুই লাখ শিশুর মাঝে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি জানান, শুধু স্কুল ড্রেস নয়, খাতা-কলম-বই বহনের জন্য শিশুদের জন্য ব্যাগও প্রদান করা হবে। এই ব্যাগগুলি পাটের সোনালী আঁশ দিয়ে দেশের মধ্যে তৈরি করা হবে।

আরও পড়ুন: সিজেপির দুই মুখপাত্র এক সপ্তাহ পর মুক্তি

এসময় প্রধানমন্ত্রী ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন শুরু হওয়ার কথাও জানান।

তিনি আরও বলেন, আগামী ১০০ দিনের মধ্যে দেশের দুই হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদরাসায় ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। এর পাশাপাশি সারাদেশে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গঠিত একটি কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় ৮ ও ১০ বিঘা উন্মুক্ত খেলার মাঠ তৈরি করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একটি পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে।

বুধবার, ১০ জুন, বাংলাদেশ ব্যাংক থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মোহাম্মদ আশরাফুল আলমকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ করতে, আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই নিয়োগ দেয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে জনাব মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ অন্যান্য প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তিনি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপটি আশা করা হচ্ছে, ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মেসি থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


‘মেসি থাকতেই আরেকটা বিশ্বকাপ নিতে হবে’

ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্পর্কিত উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মাঠের লড়াই শুরু হতে এখনও খানিকটা সময় বাকি থাকলেও ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতোমধ্যেই নিজেদের প্রিয় দল ও তারকা জায়গা করে নিয়েছে। এই উন্মাদনা থেকে পিছিয়ে নেই দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।

আর্জেন্টিনা ফুটবল দল এবং লিওনেল মেসির প্রতি নিজের মুগ্ধতা ও কিছুটা শঙ্কার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

ইরফান সাজ্জাদ তার পোস্টে উল্লেখ করেছেন, ‘মেসি নামলো, চান্স ক্রিয়েট করলো, পেনাল্টি! মেসির গোল! এরপর মেসির চান্স ক্রিয়েট, আরেকটা গোল। মেসি ছাড়া এই আর্জেন্টিনা টিমটা প্রচুর গোল মিস করলেও খুব একটা খারাপ না।’

তিনি অধিনায়ক মাঠে থাকলে পুরো দলের মানসিকতার পরিবর্তন কিভাবে হয়, সেটাও উল্লেখ করেছেন এবং আরও লেখেন, ‘কিন্তু মেসি মাঠে নামলে এদের উপর কি জানি ভর করে! ফুল চার্জে থাকে।’

তবে দলের আক্রমণভাগ ও মাঝমাঠ নিয়ে সন্তুষ্ট হলেও আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে বেশ চিন্তিত এই তারকা। নিজের স্বভাবে আরেকটু রসিকতাময়ী হয়ে ডিফেন্সের সমালোচনা করেছেন ইরফান, তিনি লিখেছেন, ‘ডিফেন্সের কথা কি বলবো! খেলা যত গড়ায় আর্জেন্টিনার ডিফেন্স ততই রোমান্টিক হয়ে যায়। এক ডিফেন্সটাই প্রবলেম।’

পোস্টের শেষাংশে আলবিসেলেস্তে সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেতা একপ্রকার তাগিদও দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলারদের। তিনি লেখেন, ‘যা বুঝলাম মেসি থাকতে থাকতেই আরেকটা বিশ্বকাপ নিয়ে নিতে হবে! না হলে এরপর যে আর কত বছর অপেক্ষা করতে হবে কে জানে। যেহেতু ডিফেন্স ঠিক নাই।’

ইরফান সাজ্জাদের এই পোস্টের নিচে ফুটবলপ্রেমী ও তার ভক্তরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই অভিনেতার ফুটবলীয় বিশ্লেষণের সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ তাদের প্রিয় দলের ডিফেন্স নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের তথ্য-উপাত্ত দিয়ে কার্যকর ভূমিকা পালন করছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের তথ্য-উপাত্ত দিয়ে কার্যকর ভূমিকা পালন করছে : স্পিকার

বুধবার সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্কের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবিটি তোলা হয়েছে জাতীয় সংসদে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট হেল্পডেস্ক সংসদ-সদস্যদের বাজেট সম্পর্কিত গবেষণামূলক তথ্য এবং উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করছে।

তিনি বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাক্সক্ষা, উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

আজ বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে বাজেট হেল্পডেস্ক-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং অর্থবিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার।

স্পিকার বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান কর্তৃক মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাজেট প্রণয়ন সকলের জীবনযাত্রাকে প্রভাবিত করে এবং দেশের মানুষের আশা-আকাক্সক্ষা পূরণে সংসদীয় কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি বলেন, দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সকল সংসদ-সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তায় এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের কারিগরি সহায়তার মাধ্যমে সংসদের বাজেট এনালাইসিস এন্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রম পরিচালনায় গুণগত মানোন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জাতির ভবিষ্যত প্রত্যাশা পূরণের ক্ষেত্রে বাজেট হেল্পডেস্ক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। বাজেটে অর্থ সংস্থানের তিনটি উৎসের মধ্যে জনগণ কর্তৃক প্রদত্ত কর, দেশি ও বিদেশি ঋণ এবং বিদেশ থেকে প্রাপ্ত বৈদেশিক অনুদানের মধ্যে সমন্বয় করতে হয়। এই অর্থের মালিকানা জনগণের।

তিনি বলেন, বাজেটের আকার গুরুত্বপূর্ণ নয়, বরং বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হলো স্বচ্ছতার অভাব। তিনি আরও বলেন, বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নে ব্যয় না হয়ে জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, জাতীয় বাজেটকে শুধুমাত্র আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না; বরং একটি বাজেট দেশের উন্নয়ন দর্শন, রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন। গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের জীবনমান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা প্রমাণ করে যে একটি দেশের আন্তর্জাতিক মর্যাদা ও সক্ষমতা অনেকাংশে তার অর্থনৈতিক শক্তির ওপর নির্ভরশীল। দক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনা, সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলেই একটি দেশ কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারে।

স্পিকার এসময় দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং সংসদ-সদস্যগণ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে দুদকের চিঠি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের অনুসন্ধানে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দিয়েছে।

বুধবার (১০ জুন) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানিয়ে দিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জে ২৪ কোটি টাকার সরকারি তহবিল অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রাথমিক প্রমাণও সংস্থাটি পেয়ে গেছে।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত ৩ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িতে হামিদ বসবাস করছেন। রাষ্ট্রপতি সম্পূর্ণ দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে তিনি সপরিবারে ওই বাড়িতে ওঠেন।

অভিযোগ করা হয়েছে যে, বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জের নতুন বাসায় ওঠার পূর্বে সরকারি খরচে ওই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এমনকি পূর্বাচল প্রকল্পের অংশ না হওয়া সত্ত্বেও, বিপুল ব্যয়ে তার বাড়ির সামনের খালটি সংস্কারের কাজ করানো হয়েছে।

আকতারুল ইসলাম জানান, এসব অনিয়মের অন্বেষণে ইতোমধ্যে বিভিন্ন দফতরে চিঠি দিয়ে তথ্য চাওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%