ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন


পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন

পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ের আয়োজনে জাঁকজমকপূর্ণ পরিবেশে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় জুন ও জুলাই ২০২৬ মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এ সময় বিশেষ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
সভায় সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জুন ও জুলাই মাসে পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের অপরাধ দমন কার্যক্রম ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আমরা পিরোজপুরকে শতভাগ মাদক ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জুন ও জুলাই মাসে আমাদের পুলিশ সদস্যরা চরম প্রতিকূলতার মধ্যেও বীরত্বের সঙ্গে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং তালিকাভুক্ত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। যাদের কাজের মাধ্যমে জেলা পুলিশ প্রশংসিত হয়েছে, তাদের আজ পুরস্কৃত করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “যারা সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে অপরাধ দমনে ভূমিকা রাখবেন, তারা পুরস্কৃত হবেন। আর অপকর্মে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
বিশেষ পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়া কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, “জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও কাউখালী থানার প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রমে আমরা সফল হতে পেরেছি। মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। এই পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে দায়িত্ব পালনে আমাদের আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।
তিনি কাউখালী উপজেলাকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা ও তথ্য দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত পুলিশ কর্মকর্তাদের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ২০১০ থেকে জুন ২০২৪ পর্যন্ত ৮১.৮৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বাংলাদেশ ২০১০ থেকে জুন ২০২৪ পর্যন্ত ৮১.৮৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে : অর্থমন্ত্রী

সংসদ ভবন, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন যে, বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে।

আজ রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, ‘২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, একই সময়ে সরকারের নেওয়া বৈদেশিক ঋণের মূলধন বাবদ ১৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ বাবদ ৬ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত দেশের বৈদেশিক ঋণের বিপরীতে মূলধন ও সুদ বাবদ মোট ২৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষায় চিনি কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


পরিবেশ রক্ষায় চিনি কারখানায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

দেশের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষিভিত্তিক আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করতে চিনি শিল্পকারখানায় বৃক্ষরোপণ ও সেতাবগঞ্জের কান্তা কৃষি খামারে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।

সরকারের ২৫ কোটি চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার সেতাবগঞ্জের কান্তা কৃষি খামারের জমিতে উন্নত জাতের আখের চারা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ বৃক্ষরোপণ ও মাড়াই মৌসুমের আখ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএসএফআইসির পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৬-২৭ অর্থবছরে প্রতিটি চিনি কারখানায় ১ হাজার করে মোট ১৫ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, পরিবেশ রক্ষায় আখ চাষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ কার্বন শোষণ ক্ষমতাসম্পন্ন এ ফসল বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। একইসঙ্গে দীর্ঘ সময় জমিতে অবস্থান করায় আখ মাটির ক্ষয় রোধ এবং পরিবেশগত ঝুঁকি কমাতেও সহায়ক।

তিনি বলেন, আখের বিভিন্ন উপজাত, বিশেষ করে ছোবড়া ও চিটাগুড় পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ও জৈব সার উৎপাদনে ব্যবহার করা যায়। এর ফলে আখ চাষ চিনি শিল্পের বিকাশের পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, পাহাড়, শহর, গ্রাম, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, উপকূলীয় এলাকা, চরাঞ্চল ও সরকারি বনভূমিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি বন্যা ও খরার মতো জলবায়ুজনিত ঝুঁকি কমানো সম্ভব হবে।

তিনি বলেন, আখের সঙ্গে সাথী ফসল চাষের সুযোগ থাকায় একই জমি থেকে কৃষকের বাড়তি আয় করা সম্ভব। পাশাপাশি চিনি শিল্পকে কেন্দ্র করে আখ চাষ সম্প্রসারিত হলে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ ঘটবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের পাশাপাশি টেকসই কৃষি সম্প্রসারণের উদ্যোগও জরুরি। শিল্পকারখানায় বৃক্ষরোপণ এবং কান্তা কৃষি খামারে আখ রোপণের মতো কর্মসূচি দেশের সবুজায়ন ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


গাইবান্ধায় ১৭ চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে দোকানের টিনের চাল কেটে ৮ লাখ ৫৫ হাজার টাকার মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন মাস পর গাইবান্ধা পৌর শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোনসহ মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা গাইবান্ধা সদর উপজেলার কলেজপাড়া এলাকার গৌর চন্দ্র বিশ্বাস (৩৯) এবং মধ্য-ফলিয়া (পুলবন্দি) এলাকার সুজন মাহমুদ (৪০)।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুন রাত আনুমানিক ১টার দিকে দোকানে তালা দিয়ে বাড়িতে চলে যান দোকান মালিক মুকল হোসেন। পরদিন সকাল ৯ টার দিকে দোকান খুলে তিনি দেখতে পান ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, দোকানের ওপরের টিন কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করেছে।

এসময় চোরেরা দোকান থেকে ২৭টি স্মার্টফোন, ১১০টি বাটন ফোন, চার্জার, এয়ারফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। 

এ ঘটনায় দোকান মালিক মুকুল হোসেন ১ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তে চোরাই মোবাইলের সন্ধান পেয়ে পুলিশ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে গাইবান্ধা সদর থানার হাকান্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ৮টি স্মার্টফোন ও ৯টি বাটন ফোন উদ্ধারসহ গৌর চন্দ্র বিশ্বাস ও সুজন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম রেজা বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ১৪০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২১ পি.এম


মুন্সীগঞ্জে ১৪০ বোতল এস্কাফসহ দুইজন গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উত্তর মন্ডলপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রুবেল (২৮) এবং মহেশপুর উপজেলার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া এলাকার মো. রফিক বিশ্বাসের ছেলে মো. রিপন আলী (৩৮)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বল্লালবাড়ি এলাকার সিরাজের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা ছিল। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%