ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে নিজ নাগরিকদের পরামর্শ দিল মার্কিন দূতাবাসগুলো


মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি নিতে নিজ নাগরিকদের পরামর্শ দিল মার্কিন দূতাবাসগুলো

মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে ‘অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধি’র আশঙ্কা দেখা দেয়ার কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দূতাবাস নিজেদের নাগরিকদের সতর্ক করেছে। পাশাপাশি অঞ্চলটি ছেড়ে যাওয়ার প্রয়োজনে প্রস্তুত থাকার জন্য তারা পরামর্শ প্রদান করেছেন।

বাহরাইন, মিশর, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো শনিবার অনলাইনে এই সতর্কবার্তা প্রকাশ করেছে।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলার ছাড়াল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করার হুমকি দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির পর কিছু সময় পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারলেও পরবর্তীতে হামলা আবার শুরু হয়।

যুদ্ধের অবসানের কোনো লক্ষণ পাওয়া না যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক মাস ধরে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি হয়েছে।

মার্কিন নিরাপত্তা সতর্কবার্তায় জানানো হয়েছে, ‘এই অঞ্চলে অবস্থানরত আমেরিকান নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত অথবা পরিস্থিতি আরো খারাপ হলে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

আরও পড়ুন: কসোভোতে মুসলিম দেশ হিসেবে অন্য এক দৃষ্টান্ত: ক্যাথলিক নারী নির্বাচিত প্রেসিডেন্ট

ওই বার্তায় নাগরিকদের ফ্লাইটের তথ্য যাচাই করার এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা অনুসরণের জন্য বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা ও বাড়তি সচেতনতা অবলম্বন করা উচিত। তাদের ফ্লাইট বাতিল, সাময়িকভাবে আকাশপথ বন্ধ এবং সম্ভাব্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে।’

জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিতে যেতে নিষেধ করা হয়েছে।  এসব ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে। অন্যদিকে ইসরায়েলে অবস্থিত নাগরিকদের নিকটবর্তী বোমা আশ্রয়কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানার পরামর্শ দেয়া হয়েছে।

জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, ‘ইরানি সরকার অপ্রত্যাশিত আচরণ করছে। সাম্প্রতিক সময়ে তারা পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়া বিভিন্ন স্থানে হামলার সিদ্ধান্ত নিয়েছে এবং পূর্বে হামলার লক্ষ্য না হওয়া এলাকা (যেমন মিশর)-এও হামলা বিস্তৃত করেছে।’

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন স্থানে, কমতে পারে দিনের তাপমাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন স্থানে, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসাথে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে ঢাকা, নিকলি, শ্রীমঙ্গল ও সৈয়দপুরে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮৭ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


জামালপুরে দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে মরদেহ উত্তোলন

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বৃদ্ধা নারীর মরদেহ দাফনের ১২ ঘণ্টা পর তুলে নেয়ার ঘটনা ঘটেছে, যেখানে দাবি করা হয় যে, তিনি জীবিত আছেন। এ ঘটনা ঘটতে থাকে কবর থেকে মরদেহ তুলে হাসপাতালে নেয়ার। চিকিৎসকদের মাধ্যমে ইসিজি পরীক্ষা করে নিশ্চিত করা হয় যে, ওই নারী মৃত। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মৃত নারীর নাম হালিমা খাতুন। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর এলাকার সোহরাব আকন্দের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মারা যান। শনিবার সকাল ৮টার দিকে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, দাফনের পর হালিমা খাতুনের এক মেয়ে পরিবারের সদস্যদের কাছে দাবি করতে থাকেন যে, ‘জিন’ তাঁকে জানিয়েছেন যে তাঁর মা এখনো জীবিত আছেন। এই কথা বলার পর পরিবারের সদস্যরা বিষয়টি বিশ্বাস করে শনিবার রাত ৯টার দিকে কবর খুঁড়ে হালিমা খাতুনের মরদেহ তুলে নেয়। পরে মরদেহটি অ্যাম্বুলেন্সে করে মেলান্দহের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। এরপর তাঁর স্বজনরা তাঁকে জামালপুর পৌর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেও ইসিজি পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, হালিমা খাতুন মারা গেছেন।

চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর তাঁর স্বজনরা মরদেহটি আবার বাড়িতে নিয়ে যান। এ সময়ে গণমাধ্যমকর্মীরা স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পরে ওই রাতেই পারিবারিক কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

এদিকে, মৃত নারীর কবরে জীবিত থাকার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর বাড়িতে স্থানীয় মানুষের ভিড় জমে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, ওই নারী জীবিত থাকার বিষয়টির কোনো সত্যতা নেই ও এটিকে গুজব হিসেবে অভিহিত করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরও ৪৩ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


আরও ৪৩ চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র আরও ৪৩টি চীনা প্রতিষ্ঠানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে ইলেকট্রনিকস, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, খাদ্যপণ্য, ধাতু ও সৌরশক্তি খাতের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত অনেক প্রতিষ্ঠান মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে নতুন বাধার মুখে পড়বে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের একটি সাম্প্রতিক সরকারি বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠানের নাম উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এন্টিটি লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই তালিকায় থাকা যে কোন প্রতিষ্ঠানের তৈরি পণ্য সম্পূর্ণ বা আংশিকভাবে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত হয়েছে- এমন একটি আইনি ধারণা কার্যকর হয়। ফলে এসব পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করা যাবে না, যদি না আমদানিকারক প্রতিষ্ঠান স্পষ্ট প্রমাণ দিতে পারে যে, উৎপাদন প্রক্রিয়ায় জোরপূর্বক শ্রমের কোন ব্যবহার হয়নি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে, এই প্রথম নতুন কোনও প্রতিষ্ঠান উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট (ইউএফএলপিএ) তালিকায় যুক্ত হয়েছে। এর ফলে নিষিদ্ধ প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ১৮৭-তে দাঁড়িয়েছে।

২০২১ সালে আইনটি কার্যকর হওয়ার পর এটি একবারে সবচেয়ে বড় সম্প্রসারণ বলে উল্লেখ করা হচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘ভিত্তিহীন একতরফা নিষেধাজ্ঞা’ বলে নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের বাণিজ্য কর্মকর্তাদের মধ্যে গঠনমূলক ভিডিও বৈঠকের মাত্র একদিন পরই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে, যা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য নেতিবাচক বার্তা বহন করে।

চীন জানিয়েছে, নিজেদের কোম্পানির বৈধ স্বার্থ রক্ষায় তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ গ্রহণ করবে। কিন্তু কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে, ওয়াশিংটনে চীনা দূতাবাস যুক্তরাষ্ট্রের অভিযোগকে ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে।

দূতাবাসের দাবি, চীনের আইন জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করেছে এবং জিনজিয়াংয়ের শ্রমিকরা স্বাধীনভাবে পেশা নির্বাচন করতে পারেন।

মার্কিন সরকারের তথ্যানুযায়ী, নতুন তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান জিনজিয়াং কর্তৃপক্ষের সঙ্গে মিলে উইঘুর ও অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর সদস্যদের নিয়োগ, স্থানান্তর বা গ্রহণের কাজে যুক্ত ছিল।

বাকি ৪১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা জিনজিয়াং অঞ্চল বা সেখানকার সরকারি শ্রম কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে।

মার্কিন প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটির চেয়ারম্যান জন মুলেনার বলেন, “আজকের এই পদক্ষেপ দাসশ্রমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও জ্বালানি সংরক্ষণ ব্যাটারির উপকরণ প্রস্তুতকারী একাধিক কোম্পানি।

এর মধ্যে অন্যতম এসডিআইসি শিনজিয়াং লিথিয়াম ইন্ডাস্ট্রি, যা লিথিয়াম কার্বোনেট উৎপাদন করে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি এসডিআইসি শিনজিয়াং লুওবুপো পটাশ-কেও তালিকাভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, তারা জিনজিয়াংয়ের লপ নুর লবণ হ্রদ থেকে লিথিয়াম ও পটাশিয়াম সংগ্রহ করে।

এছাড়াও ব্যাটারির কাঁচামাল প্রস্তুতকারী শিনজিয়াং তিয়ানহংজি টেকনোলজি-কেও নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটি জিনজিয়াং থেকে পেট্রোলিয়াম কোক, অ্যানথ্রাসাইট কয়লা ও অ্যাসফল্ট সংগ্রহ করে ব্যাটারির উপকরণ তৈরি করে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অাবাদী কোম্পানিও তালিকায় রয়েছে, যেমন হুনান আইহুয়া গ্রুপ অ্যালুমিনিয়াম ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উৎপাদন করে, যা ভোক্তা ইলেকট্রনিকস, শিল্প সরঞ্জাম, যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় ব্যবহৃত হয়।

‘আইশি’ ব্র্যান্ডের এসব পণ্য যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত প্রতিষ্ঠানটির উত্তর আমেরিকা কার্যালয়ের মাধ্যমে বিক্রি হয়।

এছাড়া মার্কিন ইলেকট্রনিকস পরিবেশক ডিজিকি’র মাধ্যমে এসব পণ্য বাজারজাত করা হয়।

খাদ্যপণ্য প্রস্তুতকারী চাচা ফুড-কেও তালিকাভুক্ত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি বাদাম ও ভাজা বীজজাতীয় স্ন্যাকস প্রায় ৫০টি দেশ ও অঞ্চলে রফতানি করে।

যুক্তরাষ্ট্রের দাবি, কোম্পানিটি জিনজিয়াং থেকে কৃষিপণ্য সংগ্রহ করে।

চাচা ফুড আগে যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে বড় বিদেশি বাজার হিসেবে উল্লেখ করেছিল।

২০১৯ সালে রাষ্ট্রায়ত্ত চায়না ডেইলি জানায়, কোম্পানিটির পণ্য নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের ওয়ালমার্ট ও কস্টকো স্টোরে বিক্রি শুরু হয়েছিল।

তবে সেই ব্যবসায়িক সম্পর্ক এখনও বহাল আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন খাতের তালিকায় থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টিবিইএ, যা বিদ্যুৎ সঞ্চালন যন্ত্রপাতি, ট্রান্সফরমার, অ্যালুমিনিয়াম পণ্য এবং সৌর প্যানেলে ব্যবহৃত উচ্চ বিশুদ্ধতার পলিসিলিকন উৎপাদন করে।

মার্কিন সরকারের অভিযোগ, প্রতিষ্ঠানটি জিনজিয়াং থেকে অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম অ্যালয় সংগ্রহ করে।

এছাড়া এর সহযোগী প্রতিষ্ঠান শিনজিয়াং তিয়ানচি এনার্জি ওই অঞ্চল থেকে কয়লা সংগ্রহ করে।

একই সঙ্গে তিয়ানশান অ্যালুমিনিয়াম গ্রুপ এবং এর সাতটি সহযোগী প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

কোম্পানিটির বার্ষিক ১৪ লাখ টন ইলেকট্রোলাইটিক অ্যালুমিনিয়াম এবং ২৫ লাখ টন অ্যালুমিনা উৎপাদন সক্ষমতা রয়েছে।

এছাড়া আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনাকারী শানডং গোল্ড মাইনিং এবং এর সহযোগী প্রতিষ্ঠান শানডং গোল্ড স্মেল্টিং-কেও তালিকাভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি জিনজিয়াং থেকে স্বর্ণ সংগ্রহ করে এবং তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান ওই অঞ্চলের সবচেয়ে বড় স্বর্ণখনির মালিক ও পরিচালনাকারী।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

আজ রবিবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২৩ জন নারীকে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফার অ্যাফিন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসা এবং গাইনি চিকিৎসক ডা. বিউটি চাকমাসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে।

তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%