ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি


মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

খুলনা, ৭ নভেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ঐতিহাসিক ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কথাও আমাদের স্মরণে রয়েছে।

তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ফ্যাসিবাদ ও একদলীয় অপশাসন থেকে যেভাবে দেশ রক্ষা পেয়েছিল, ঠিক একইভাবে চব্বিশের আগস্টেও ছাত্র-জনতার অভূতপূর্ব সংহতি দীর্ঘ পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি এনে দিয়েছে।

আজ শনিবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন। খুলনা সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু

ঐতিহাসিক এই দিনে স্বাধীনতা সংগ্রামের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি ও সার্বভৌমত্ব রক্ষায় এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবময়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং একদলীয় শাসনের অবসান ঘটান।

রাজনীতিকে তিনি প্রান্তিক মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন। তার খাল খনন কর্মসূচি, গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশের আদর্শ আজও আমাদের পথ দেখায়।

কেসিসি প্রশাসক ১৯৭৫ সালের ৭ নভেম্বর মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমে আসা সেই অকুতোভয় সিপাহি এবং বীর জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আরও পড়ুন: সবার আগে বাংলাদেশ, দিল্লি বা পিন্ডি নয়: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ কেসিসির কর্মকর্তা, কর্মচারী ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুল্লাহ।

উল্লেখ্য, দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপ ও সড়কসমূহ পতাকা দ্বারা সজ্জ্বিতকরণ এবং ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও লিনিয়র পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রেসিডেন্টের শ্রদ্ধা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%