ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ


সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’, ক্ষমা চাইতে এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

সাংবাদিকদের ‘পেটানোর হুমকি’ প্রদান করার ঘটনায় ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসীকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম এই নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাত দিনের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসীকে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায়, সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে মানহানি, হামলার হুমকি ও উসকানি দেওয়ার অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

নোটিশে আরও বলা হয়েছে, গত ১৯ অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী একটি বক্তব্য প্রদান করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’ তিনি আরও উল্লেখ করেন, ‘একটা যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে তার বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের চেইনকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। সাংবাদিকরা ইতিবাচক সংবাদটা প্রচার করে নাই, প্রচার করেছে পিস্তল নিয়ে দৌড়িয়েছে। এই সাংবাদিকগুলো হচ্ছে সাংঘাতিক। এরা হলুদ সাংবাদিকতা করে। এরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক পয়সায় চলে। বাংলাদেশ ভালো হোক এটা তারা চায় না।’

নোটিশে বলা হয়েছে, এ বক্তব্যের মাধ্যমে তিনি নিজে এবং তার অনুসারিদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর যে হুমকি দিয়েছেন, তা সাংবাদিকতার জন্য ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তার দেওয়া বক্তব্য সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ দিনের মাথায় বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ দিনের মাথায় বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ইউরিয়া উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। উৎপাদন শুরুর মাত্র দুই দিন পর এই পরিস্থিতি সৃষ্টি হলো। প্রতিষ্ঠানটি দীর্ঘ আট মাস পর গ্যাস সংকট কাটিয়ে ইউরিয়া উৎপাদন শুরু করেছিল।

যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন। তবে গ্যাসের চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ভোর থেকে উৎপাদন বন্ধ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন আবার শুরু হবে।

ফজলুল হক আরও জানান, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর গ্যাস পেয়ে উৎপাদন শুরু হয়েছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে দুই দিনের মাথায় ৮ অক্টোবর উৎপাদন আবারও বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার (২৩ অক্টোবর) কারিগরি ত্রুটি সমাধান করে উৎপাদনে ফিরলেও পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে উৎপাদন আবারও থেমে যায়। যদিও পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুই দিনে মোট এক হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।

গ্যাসের অভাব এবং যান্ত্রিক জটিলতার কারণে যমুনা সার কারখানা ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ২৩ মাস বন্ধ ছিল। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে পুনরায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে গত ২০ সেপ্টেম্বর দুপুরে কারখানাটি আবার গ্যাস সংযোগ পায়।

যমুনা সার কারখানা দৈনিক ১৭০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে গ্যাসের চাপস্বল্পতা এবং যান্ত্রিক ত্রুটির কারণে দৈনিক ১২০০ থেকে ১৪০০ মেট্রিক টন সার উৎপাদন করতে সক্ষম। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে। স্বাভাবিক গ্যাস সরবরাহ ও কারখানাটি সচল থাকলে প্রতিমাসে প্রায় ২০০ কোটি টাকার সার উৎপাদন হয়, যার লাভ থাকে প্রায় ৬০ কোটি টাকা। অন্যদিকে, কারখানা বন্ধ থাকলে অন্যান্য খরচ ছাড়া প্লান্ট সচল রাখতে গ্যাস বিল দিতে হয় প্রায় ৬ কোটি টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি মডেল শ্রদ্ধা দুবে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


বিলাসী জীবন থেকে কারাগারে বন্দি মডেল শ্রদ্ধা দুবে

বিলাসবহুল জীবনযাপনের অভ্যাসে অভ্যস্ত মডেল শ্রদ্ধা দুবের বর্তমান ঠিকানা হলো কারাগার। ক্যাফে ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর তিনি ভারতের লক্ষ্ণৌয়ের গোসাইগঞ্জ জেলা কারাগারে দিন কাটাচ্ছেন। সেখানে ৪৫ জন নারী বন্দির সঙ্গে একই কক্ষে অবস্থান করছেন তিনি। কারাগারে প্রবেশ করার পর থেকে শ্রদ্ধা ঠিকমতো খাবার গ্রহণ করছেন না। অন্য বন্দিদের সঙ্গেও তার কথোপকথন কমে গেছে।

গত ৯ অক্টোবর লক্ষ্ণৌয়ের একটি আবাসনের চারতলা থেকে পড়ে মারা যান শিবা শর্মা। ওই আবাসনে শ্রদ্ধা দুবের সঙ্গে তার লিভ-ইন সম্পর্ক ছিল। শিবার মৃত্যুর ঘটনায় শ্রদ্ধার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তবে মডেলটি দাবি করেছেন, শিবা আত্মহত্যা করেছেন।

ঘটনার পর ২০ অক্টোবর মহারাষ্ট্রের পুলিশ নাগপুর থেকে শ্রদ্ধা, তার বোন রশ্মি এবং তাদের গাড়িচালক আদিলকে গ্রেপ্তার করে। এর আগে নেপালে অবস্থানকালে পুলিশের নজরে আসার পর তারা ভারতে ফিরে আসেন, গ্রেপ্তার এড়াতে। পরে নাগপুরে আশ্রয় নিলে সেখান থেকেই তাদের আটক করা হয়।

শিবার মৃত্যুর পর শ্রদ্ধাদের পালিয়ে থাকতে সহায়তা করা ব্যক্তিদের খুঁজছে পুলিশ। এ ঘটনায় শ্রদ্ধার প্রেমিক আমির শেখের নাম সামনে এসেছে। অভিযোগ রয়েছে, আমির ও তার সহযোগীরা শ্রদ্ধা, রশ্মি ও আদিলের জন্য কানপুর, নাগপুর এবং নেপালে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আমিরকে জিজ্ঞাসাবাদ করে অন্য সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

শিবার মৃত্যুর পর গ্রেপ্তারের পর বৃহস্পতিবার, ২২ অক্টোবর, তিনজনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১০ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারা সূত্রে জানা গেছে, কারাগারে নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা ও রশ্মিকে নিভৃতবাসে রাখা হয়েছিল। পরে তাদের অন্য কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে দুই বোন ৪৫ নারী বন্দির সঙ্গে অবস্থান করছেন। গ্রেপ্তারের পর থেকে তাদের সঙ্গে দেখা করতে পরিবারের কেউ কারাগারে আসেনি বলেও জানিয়েছে কারা সূত্র।

কারাগারের জেলার ঋত্বিক প্রিয়দর্শী জানিয়েছেন, দুই বোনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। তবে তাদের আচরণে উদ্বেগের ছাপ রয়েছে। বেশির ভাগ সময় তারা চুপচাপ বসে থাকছেন। মাঝে মাঝে নিজেদের মধ্যে কথা বললেও অন্য বন্দিদের সঙ্গে তেমন মিশছেন না।

কারাগারে প্রথম রাতেও স্বাভাবিক ছিলেন না শ্রদ্ধা। রাতে তাকে রুটি, ডাল, আলু-সয়াবিন ও মেথি শাকের তরকারি দেওয়া হলেও তিনি খেতে চাননি। অনেক রাত পর্যন্ত জেগে ছিলেন, ঘুমও হয়নি ঠিকমতো। ভোর ৬টার দিকে অন্য বন্দিদের সঙ্গে তাকেও ঘুম থেকে উঠতে হয়। বিলাসবহুল জীবন থেকে কারাগারের কঠোর রুটিনে এসে এই মডেলের দিন কাটছে এভাবেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি -মো:মোশাররফ হোসেন,
সাধারণ সম্পাদক - লায়ন আমজাদ হোসেন

 

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের দ্বি বার্ষিক নির্বাচন শনিবার ২৪ অক্টোবর চট্টগ্রাম নগরীর হালিশহর পিসি রোড ইডেন প্যালেস কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ৯ টা ফলাফল ঘোষণা করে ৩ সদস্যর নির্বাচন কমিশনার এতে ২৪ টি পদে মোট ৬৬ জন প্রার্থী প্রতিন্ধনীতা করে। নির্বাচন মোট ভোটার ছিল ১৮৯৬ জন, তাদের মধ্যে ভোটাধিকার প্রয়েগ করে ১১৫৭ জন, সভাপতি পদে ৩ জন প্রার্থী তাদের মধ্যে মোহাম্মদ মোশাররফ হোসাইন ভোট অপর দুই প্রার্থী মোশারফ হোসেন দিদার ভোট, মোঃ আবুল কাশেম পান -
সহ সভাপতি পদে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান অধ্যাপক শামসুল কবির খান ভোট, তসলিমুল আলম, দিদারুল আলম, ক্বারী দিদারুল মাওলা, মুহাম্মদ ফরিদ উদ্দিন, শেখ মুহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক পদে মোঃ আমজাদ হোসেন পান ভোট, লায়ন মোঃ নাছির উদ্দীন, আ স ম শওকত আকবর তালুকদার পান,
যুগ্ন সম্পাদক কামরুল ইসলাম টিটু ভোট, ওবায়দু্ল্লাহ তরিক ভোট, আনিস ইফতেখার পান ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ সফিকুর রহমান পান, অপর প্রার্থী মোঃ মামশাদ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন ভোট, আবদুল্লাহ আল ইসলাম সজীব ভোট, প্রচার সম্পাদক পদে আশিকুল আলম ভোট, মঞ্জুর হোসাইন ভোট, মহিদুল মাওলা মুকুট, রাহাত রিজভী অথই ভোট পান, দপ্তর সম্পাদক ডাক্তার আব্দুল কাদের ভোট, মোঃ মিলাদুর রহমান ভোট, মহিলা সম্পাদিকা পদে মমতাজুন্নেছা সোমা ভোট, শাহীন সুলতানা ভোট, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক এডভোকেট আলী হায়দার ভোট, নুরুল ইসলাম, ফেরদৌস আহমেদ কৌশিক, মুসলিম উদ্দিন পিন্টু, রহীম উল্ল্যাহ, সৈয়দ শাহাজাহান হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ইঞ্জিনিয়ার আবু ইউছুপ, কামরুল হাসান, জহির উদ্দিন বাবর, মিলাদ হোসাইন, নির্বাহী সদস্য হাফেজ সোহরাব উদ্দিন, সেলিম উদ্দিন মাহমুদ, হুমায়ুন কবির, এন এম শিহাব উদ্দিন, শফিকুল ইসলাম, শওকত আলী, রেজাউল করিম, মোবারক হোসেন ভূইয়া,, মঞ্জুর কাদের, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, দাউদ খালেদ চৌধুরী, জাহিদ, জহির উদ্দিন, জসিম উদ্দিন, এস এম কামরুল হাসান, মোঃ ইব্রাহিম, আলমগীর হোসেন আলীম, আরিফ মহিউদ্দিন, আমির হোসেন জুয়েল, আব্দুল হালিম নাছির, আবদুল মোতালেব আনন্দ, আজহারুল ইসলাম ফয়সাল, আকতার হোসেন, গিয়াস উদ্দিন আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক এসএম মুন্না মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক এসএম মুন্না মারা গেছেন

দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সিনিয়র সদস্য এসএম মুন্না মিয়া মারা গেছেন।

তিনি শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

আজ বাদ জোহর বনশ্রীর মেরাদিয়া ভুইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মেরাদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

কর্মজীবনে তিনি দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন। তার এই অকালমৃত্যু সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা সাব এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%