ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের তিন দিন আগে বাসচাপায় প্রাণ হারালেন যুবক


বিয়ের তিন দিন আগে বাসচাপায় প্রাণ হারালেন যুবক

ঢাকার যাত্রাবাড়ীতে বাসের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন এবং দুটি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ আগস্ট) বিকাল সোয়া ৪টার সময় গোলাপবাগ চৌরাস্তায় এই দুঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম আব্দুল্লাহ আল মামুন, বয়স ৩০ বছর। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। মামুনের বাবার নাম মো. শাহজাহান। তিনি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসপুকুরিয়া গ্রামের একজন বাসিন্দা। বৃহস্পতিবার তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আহতদের মধ্যে একজন হচ্ছেন অটোরিকশাচালক মোজাম্মেল হক (৫৫) এবং অপরজন পথচারী আবু কালাম (৫০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মামুনের পরিবারের সদস্যরা জানান, মামুনের বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনজুরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে ঢাকা গাবতলী গামী ইরান এক্সপ্রেস একটি বাস মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে গোলাপবাগ চৌরাস্তার পূর্বপাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়।

এই দুর্ঘটনার সময় অটোরিকশা যাত্রী মামুনসহ তিন পথচারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মামুনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুইজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার সাথে জড়িত বাসের চালক এবং বাস যাত্রাবাড়ী থানায় আটক রয়েছে।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরের পাটাতনের ওপর লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ এম


ঘরের পাটাতনের ওপর লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

পুলিশ আসার খবর শুনে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদার বাড়ির পাটাতনের উপরে গিয়ে লুকানোর চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রোববার (২ আগস্ট) রাত ১টার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, বললেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

গ্রেফতার হওয়া হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি একই ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

ওসি আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সঙ্গে যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিল। তাই রোববার তার বাড়িতে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ গিয়েছিল। তবে, সেই খবর পেতেই তিনি কাঠের ঘরের পাটাতনে গিয়ে লুকিয়ে পড়েন। তবে সেই স্থান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে ঠেকাতে ইমেইলে নতুন কৌশল খুঁজছে মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ এম


ইরানকে ঠেকাতে ইমেইলে নতুন কৌশল খুঁজছে মার্কিন বাহিনী

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সামরিক অভিযান প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় মার্কিন সামরিক বাহিনী চরম উদ্বেগে পড়েছে। ইরানকে চাপের মুখে ফেলতে এবং তাদের নতিস্বীকারে বাধ্য করতে এবার ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সেনাসদস্য ও সামরিক বিশ্লেষকদের কাছ থেকে ‌‘সৃজনশীল ও অপ্রচলিত’ ভাবনার প্রস্তাব চেয়েছে।

মার্কিন প্রশাসনের প্রচলিত সামরিক পদক্ষেপগুলোর কার্যকারিতা সীমিত হয়ে পড়ায়, সুনির্দিষ্ট সমাধান না আসায় পেন্টাগন যে ইরানের কৌশল নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে, এই সত্য সেন্টকমের অভ্যন্তরীণ বার্তা আদান-প্রদানের মাধ্যমে প্রকাশ্যে উঠে এসেছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহে সেন্টকমের গোয়েন্দা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় দলকে পাঠানো এক ইমেইলে সরাসরি সহায়তা চেয়েছেন। তিনি সেখানে লিখেছেন, ‘আমরা ইরানকে চাপ দিতে এবং শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও অপ্রচলিত উপায় খুঁজছি।’

সামরিক কর্মকর্তাদের মতে, সেন্টকমের ইমেইলে এভাবে বিকল্প আইডিয়া বা ‘ক্রাউডসোর্সিং’-এর মাধ্যমে প্রস্তাব চাওয়াটা একটি ব্যতিক্রমী ও অস্বাভাবিক ঘটনা। এটি স্পষ্ট নির্দেশ করে যে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের শর্তে ইরানকে আলোচনায় বাধ্য করার জন্য কার্যকর বিকল্প পথ খুঁজে পাচ্ছেন না। ফলে, চলমান কৌশল পুনর্মূল্যায়নে বাধ্য হচ্ছেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিৎ করে ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এক বিবৃতিতে জানান, ইউএস সেন্ট্রাল কমান্ডের নতুন ও উদ্ভাবনী উপায়ে চিন্তা ও কাজ করার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ করে অ্যাডমিরাল কুপার সর্বোচ্চ মাত্রার অপারেশনের দক্ষতা অর্জনের জন্য পদমর্যাদা নির্বিশেষে আমাদের মহান টিমের প্রতিটি সদস্যের কাছেই মতামত বা পরামর্শ চেয়ে থাকেন।

এই গোপন ইমেইল আদান-প্রদানের পরপরই ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে তীব্র হামলার হুমকি দেন। তবে সৌদি আরবের ক্রাউন প্রিন্সসহ আঞ্চলিক নেতারা ট্রাম্পের সঙ্গে ফোনালাপে উত্তেজনা প্রশমনের আহ্বান জানালে, সপ্তাহান্তে তিনি এই হামলা বাতিল করেন। মার্কিন বাহিনী কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে আসছে, কিন্তু এখনও চুক্তির কোনো ইতিবাচক লক্ষণ দেখা যায়নি।

ট্রাম্প সামরিক হামলা জোরদারের কথা ভাবছেন, যার মধ্যে গত গ্রীষ্মে ‘সম্পূর্ণ ধ্বংস’ বলে গণ্য করা ইরানের অবশিষ্টাংশ পারমাণবিক স্থাপনাগুলোয় পুনরায় হামলা চালানো অন্তর্ভুক্ত। সামরিক পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানা যায়, মার্কিন বাহিনী পিকঅ্যাক্স মাউন্টেনসহ অন্যান্য ইরানি সাইটে হামলা চালানোর সক্রিয় প্রস্তুতি নিচ্ছে।

তবে সূত্রগুলো এটিও সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রচলিত বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়েও এসব লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করা কঠিন। কেননা, এই স্থাপনাগুলো ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত। এগুলো সম্পূর্ণ ধ্বংস করতে স্থলসেনা নামানো ছাড়া বিকল্প নেই। অথচ সেনা হতাহত ও স্বচ্ছতা নিয়ে অভ্যন্তরীণ বিতর্কের মুখে ট্রাম্প সেখানে স্থলসেনা পাঠানোর ঝুঁকিতে রাজি নন। চলমান এই যুদ্ধে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

আরেকটি সূত্র জানায়, ট্রাম্প মূলত আতশবাজির মতো এক ধরনের ‘প্রদর্শনীয় হামলা’র কথা ভাবছেন, যা বছরখানেক আগে আঘাত হানা স্থানগুলোতেই পুনরায় চালানো হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে একটি প্রতীকী জয় দেখিয়ে যুদ্ধ থেকে বের হওয়া, যদিও এতে তার প্রাথমিক লক্ষ্য—ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নিষ্ক্রিয় করা—অর্জিত হবে না। এটি অর্জিত না হলে, হরমুজ প্রণালি নিয়ে চলমান প্রধান সংকট কাটবে না। সামরিক পরিকল্পনাকারী একজন উল্লেখ করেছেন, দিনশেষে প্রেসিডেন্ট একটি চুক্তি চাইবেন, তাই তিনি কঠোর হওয়ার এবং এটি থেকে বের যাওয়ার উপায় খুঁজতে থাকবেন। যখন প্রচলিত বিকল্পগুলো শেষ হয়ে আসে, তখন উদ্ভাবনী বা সৃজনশীল চিন্তার প্রয়োজন হয়।

সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) তাদের সাম্প্রতিক মূল্যায়নে জানিয়েছে, চলমান এই ধরনের বোমাবর্ষণ তেহরানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা খুব কম। প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জনসমক্ষে স্বীকার করেছেন যে, কেবল বিমান হামলা চালিয়ে ট্রাম্পের ঘোষিত সব যুদ্ধ লক্ষ্য অর্জন সম্ভব নয়। গত মাসে আইনপ্রণেতাদের তিনি সরাসরি বলেছেন, ‘আকাশপথের সামরিক শক্তিরও নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে।’

সামরিক কর্মকর্তারা জানান, কয়েক মাস ধরে ট্রাম্পের সামনে উত্তেজনাকর সামরিক বিকল্প তুলে ধরা হয়েছে। সেন্টকমের এক পরিকল্পনায় এক বা দুই সপ্তাহ ধরে টানা ভারী বোমাবর্ষণ করে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার প্রস্তাব ছিল। কিন্তু আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের ঘাটতি এবং সেতু ও পানিশোধন প্ল্যান্টের মতো বেসামরিক অবকাঠামোতে হামলার ফলে বিপুলসংখ্যক সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকির কারণে কেইনসহ অন্যান্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, ফলে ট্রাম্প পিছু হটেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত করতে ট্রাম্প স্ট্র্যাটেজিক খাড়গ দ্বীপ দখল বা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের উদ্দেশ্যে মার্কিন স্থলসেনা পাঠাতে পারেন। তবে এটি করা হলে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তার আদর্শিক প্রতিশ্রুতি ভঙ্গ হবে, যেখানে তিনি সমর্থকদের বলেছিলেন যে তিনি তাদের কোনো শেষ না হওয়া বোকা যুদ্ধে পাঠাবেন না। একটি বিকল্প হলো—চলমান হামলা ও পাল্টা হামলার চক্র মেনে নেওয়া, যা দীর্ঘমেয়াদে আরও মার্কিন প্রাণহানি ঘটাবে।

তবে যুদ্ধ জয়ের সংকল্প নিয়ে ট্রাম্প তার ক্যাবিনেট বৈঠকে বলেন, আমি মনে করি আমরা কেবল জয় পেতে চাই। আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব এবং একটা সময় এসে তারা (ইরান) বলবে, ‘আমরা আর নিতে পারছি না।’

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ এম


কুষ্টিয়ায় শিশু বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে সম্প্রতি একটি বলৎকারের ঘটনা ঘটে। যেখানে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়। শিশুটি বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের একজন বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় শুরু হয়েছে।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ঐ শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার সঠিক সময় পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে খোকসা উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগে বিভিন্ন অজুহাত এবং টাকার লোভ দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ আগেই তার এই লম্পট আচরণ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।

এ বিষয়টি নিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকালই খুলতে পারে হরমুজ প্রণালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ এম


আগামীকালই খুলতে পারে হরমুজ প্রণালি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার সামনে দাঁড়িয়ে ছিল ইরান।

এ অবস্থায় সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ে কয়েকটি আরব দেশ এবং খোদ তেহরানের আহ্বানে যুক্তরাষ্ট্র সেই হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করে। চরম উত্তেজনার আবহে এবার নতুন একটি ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান আলোচনার প্রথম ধাপ হিসেবে আগামীকালই উন্মুক্ত হতে পারে গুরুত্ব বহনকারী নৌপথ হরমুজ প্রণালি।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এসে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মধ্যস্থতায় তেহরানের অনুরোধে এই আলোচনা চলছে। ট্রাম্পের বক্তব্য হলো, প্রথম ধাপ হিসেবে হরমুজের উন্মুক্ত হওয়ার পর দ্বিতীয় ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। এটিই তাদের চুক্তিতে সই করার জন্য ‘শেষ সুযোগ’। আর অন্যথায়, তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে।

‘ট্রুথ সোশ্যাল’-এর একটি পোস্টে তিনি ইরানি নেতাদের ‘ভয়ংকর প্রতারক’ হিসেবে উল্লেখ করে দাবি করেন, ইরান গোপনে অনুনয় জানালেও প্রকাশ্যে আলোচনা অস্বীকার করছে।

বাস্তবে, ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং ওমানের সঙ্গে নতুন নৌপথের সমঝোতাকে শুধুমাত্র কারিগরি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, এদিন প্রেসিডেনশিয়াল মিলিটারি স্পাউস কমিশন গঠনের একটি নির্বাহী আদেশে ট্রাম্প প্রথমবারের মতো স্বাক্ষর করেন। মূলত এ আদেশে সই করার পরপরই সাংবাদিকদের সামনে ইরান ইস্যু নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%