ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সকালে খালি পেটে জিরা পানি পান করলে মিলতে পারে যেসব উপকারিতা


সকালে খালি পেটে জিরা পানি পান করলে মিলতে পারে যেসব উপকারিতা

ভেষজ মসলার মধ্যে বিভিন্ন গুণাবলী বিদ্যমান। এর মধ্যে জিরা অন্যতম। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার অভ্যাসটি বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সহজলভ্য এই পানীয়টি শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। নিয়মিত জিরা ভেজানো পানি পান করলে শরীরের অভ্যন্তরে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। আসুন, সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানি।

হজমশক্তি বাড়াতে সহায়ক

জিরা পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সহায়তা করতে পারে। সকালে খালি পেটে এটি পান করলে পাকস্থলীতে হজমে সহায়ক রসের নিঃসরণ বৃদ্ধি পেতে পারে, যা খাবারকে সহজে হজম করতে সহায়তা করে।

আরও পড়ুন: পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?

গ্যাস ও পেট ফাঁপা কমায়

গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যায় ভোগা অনেকের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে জিরা পানি পান করা কিছুটা উপকারে আসতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

জিরা পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখতে সহায়তা করে। ফলে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

জিরায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।

শরীরকে সতেজ রাখতে সহায্য করে

দিনের শুরুতে এক গ্লাস জিরা পানি পান করলে শরীরকে চাঙা ও সতেজ অনুভব করতে সহায়তা করে। এটি সারাদিনের কর্মক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

পানিশূন্যতা দূর করতে পারে

রাতের ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে জিরা পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে।

ত্বকের জন্য উপকারী

জিরায় থাকা উপকারী উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ত্বকের যত্নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করতে সহায়ক জিরা পানি শরীরের স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়ায় সহায়তা করে বলে অনেকের ধারণা রয়েছে। ফলে শরীর হালকা ও স্বস্তিদায়ক অনুভূত হতে পারে।

তবে অতিরিক্ত জিরা পানি পান করা উচিত নয়। এতে বুক জ্বালা করতে পারে। দীর্ঘমেয়াদি অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরা পানি পান করাই নিরাপদ।

সূত্র : আনন্দবাজার

আরও পড়ুন: ৫৩ বছরেও ফিট থাকার জন্য শচীন ছেড়ে দিলেন দুই বদঅভ্যাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ করছেন? কী জানালেন অভিনেত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


১১ কেজি ওজন বেড়েছে, সন্তানের অপেক্ষায় সমান্থা! মাতৃত্ব উপভোগ  করছেন? কী জানালেন অভিনেত্রী?

সমান্থা এবং তাঁর স্বামী রাজ নিদিমুরু তাঁদের প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মা হওয়ার ইচ্ছা তাঁর ছিল।

অন্তঃসত্ত্বা হওয়ার সময়কালটি উপভোগ করছেন তেলুগু অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি, মাতৃত্বের বিভিন্ন অভিজ্ঞতা শোনার সুযোগও পেয়েছেন।

এক অনুরাগী মন্তব্য করেছেন, তাঁর ওজন বৃদ্ধি পাচ্ছে। উত্তরে নিজের একটি ছবি শেয়ার করে সমান্থা লিখেছেন, “আমিও বুঝতে পারছি। ইতিমধ্যে ১১ কেজি বেড়ে গিয়েছে।” অন্য এক অনুরাগী সমান্থার সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, এই সময়ে মেজাজ কেমন থাকে। তিনি উল্লেখ করেছেন, “অনেক সময় একটি কথা বলতে শুরু করি, কিন্তু শেষ পর্যন্ত কী বলতে চাইছি, নিজেই বুঝতে পারি না।” উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, তিনিও এই অবস্থাগুলি অনুভব করছেন। তাই সন্তানের আগমনের জন্য তিনি আর অপেক্ষা করতে পারছেন না।

আরেকজন নতুন মা তাঁর অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, সারাদিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো, একই কাজের পুনরাবৃত্তি করে চলেছেন। সমান্থা তাঁর কথার উত্তরে লিখেছেন, “শুনেই মনে হচ্ছে, এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!”

মাতৃত্ব নিয়ে সমান্থার স্বীকারোক্তি, “ভাবিনি এই পুরো বিষয়টার জন্য আমার নিজেকে এতটা ক্ষমতাশালী মনে হবে। আগে ভেবেছিলাম, বেশির ভাগ সময়েই হয়তো ভীষণ চাপে থাকব। কিন্তু তা হয়নি।” এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেছেন, “এই সময়টা কি উপভোগ করছেন?” অভিনেত্রীর উত্তর, “মন থেকে পুরোপুরি উপভোগ করছি।”

সমান্থা এবং তাঁর স্বামী রাজ নিদিমুরু তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বহু দিন ধরেই মা হতে চেয়েছেন তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিয়মিত জিমে শারীরচর্চা করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের শারীরচর্চার ছবি ও ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “এই সময়ে শারীরচর্চার ধরনটা একটু বদলে গিয়েছে। আরও জোর দেওয়ার বদলে এখন শরীরের কথা আরও মন দিয়ে শোনা জরুরি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৭ এম


ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড

ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি লেনিন মোরেনোকে দোষী সাব্যস্ত করে আদালত পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তি প্রদান করেছে। একই সাথে, তার জন্য ভবিষ্যতে যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ইকুয়েডরের একটি আদালত এই রায় ঘোষণা করে।

মোরেনোর পাশাপাশি তার স্ত্রী, কন্যা, দুই ভাই, ভাবি এবং ইকুয়েডরে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত কাই রুঙ্গুওকে এই দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে চালু হওয়া বিতর্কিত ‘কোকা-কোডো সিনক্লেয়ার’ জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সাথে জড়িত চীনা প্রতিষ্ঠান ‘সিনোহাইড্রো’ ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে প্রায় ৭৬.১ মিলিয়ন (৭ কোটি ৬১ লাখ) ডলার ঘুষ প্রদান করেছে। তদন্তে দেখা যায়, ভুয়া পরামর্শক চুক্তি, বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্যাক্স হ্যাভেনের ভুয়া কোম্পানির মাধ্যমে এই ঘুষের অর্থ লেনদেন করা হয়েছিল।

২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোরেনো এবং তার পরিবার অন্তত ১০ লাখ ডলারের বেশি অর্থ সরাসরি পেয়েছিলেন।

বিচার চলাকালে ট্রাইব্যুনালের প্রধান বিচারক ম্যানুয়েল ক্যাব্রেরা জানান, মোরেনোর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা ঘুষ গ্রহণের অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে। আদালত মোরেনোর স্ত্রী, কন্যা এবং ভাই-ভাবীদের দুই বছর ছয় মাসের কারাদণ্ড এবং চীনের সাবেক রাষ্ট্রদূতকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মোরেনো শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

বিচার মুখোমুখি হতে প্যারাগুয়ে থেকে দেশে ফিরে আসা এই নেতা নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এই প্রকল্প চুক্তি বা তদারকির সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং প্রসিকিউশন ভুল ব্যক্তিদের বাদ দিয়ে তাকে নিশানা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা পুতিনের!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ এম


ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা পুতিনের!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে শেষ ভরসা হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারেন। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ ক্রেমলিনের ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউক্রেনের সাথে শান্তি চুক্তির আলোচনা এক অচলাবস্থায় পৌঁছেছে; রাশিয়া এই সিদ্ধান্তে পৌঁছানোর পরই কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের চিন্তা সামনে আসছে।

কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো কম দূরত্বের একটি বিশেষ ধরনের পারমাণবিক অস্ত্র, যা কোনো বড় শহর বা দেশকে সম্পূর্ণ ধ্বংস করার পরিবর্তে যুদ্ধক্ষেত্রে সীমিত পরিসরে ব্যবহারের জন্য তৈরি। অন্যান্য কৌশলগত অস্ত্রের তুলনায় এগুলো আকারে ছোট হলেও, এগুলোর ধ্বংসক্ষমতা অত্যন্ত তীব্র এবং এগুলো বিশাল এলাকা জুড়ে পারমাণবিক বিকিরণ ছড়িয়ে দিতে সক্ষম।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও ভারত পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বেইজিং মস্কোকে একটি বার্তা পাঠিয়েছে, যেখানে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তাও না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপাতত, রাশিয়া কিয়েভ এবং অন্যান্য শহরের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শক্তিশালী ও প্রচলিত ব্যালিস্টিক মিসাইল হামলা জোরদার করার বিষয়টি বিবেচনা করছে।

রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে পঙ্গু করে দিতে ইউক্রেন তাদের দূরপাল্লার ড্রোন অভিযান রাশিয়ার ভূখণ্ডের আরও গভীরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত করেছে। এবার তারা তেল শোধনাগারের পাশাপাশি বড় বড় ই-কমার্স গুদামগুলোকে সুনির্দিষ্টভাবে নিশানা করছে।

 

যেহেতু রাশিয়ার ওপর হামলা চালানোর জন্য ইউক্রেন ন্যাটো সদস্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র এবং গোয়েন্দা তথ্য পাচ্ছে, তাই রাশিয়া ইউক্রেনীয় এই হামলাগুলোকে ক্রমেই ন্যাটো রাষ্ট্রগুলোর সরাসরি আক্রমণ হিসেবে দেখছে। পুতিন রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবকে পাত্তাই দেননি।

তিনি বলেন, "ইউক্রেনই এই প্যান্ডোরার বাক্স খুলেছে এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে পাল্টা আঘাতের সম্মুখীন হতে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন।"

এদিরক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কোনো সদস্য দেশে হামলা চালিয়ে ন্যাটো-র সংকল্প পরীক্ষা না করার জন্য রাশিয়াকে সতর্ক করতে সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ এই সপ্তাহে মস্কো সফর করেছেন।

জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছে যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বছরগুলোতে জোটের কোনো সদস্য দেশের বিরুদ্ধে একটি সীমিত সামরিক অভিযান চালিয়ে ন্যাটোকে পরখ করার কথা বিবেচনা করতে পারেন।

 

উদ্বেগের বিষয় হলো, মস্কো যে শুরুতেই একটি পূর্ণাঙ্গ আক্রমণ চালাবে; এমনটা নাও হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সাইবার হামলা থেকে শুরু করে ছোটখাটো স্থল অনুপ্রবেশও থাকতে পারে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার জানিয়েছেন, মস্কোতে র‍্যাটক্লিফের বৈঠকগুলো রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের সাথে হয়েছে, পুতিনের সাথে নয়। যদিও আলোচনার বিষয়ে রুশ প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে। র‍্যাটক্লিফের এই ব্যতিক্রমী সফরের পর রাশিয়া ন্যাটোতে হামলা চালাতে পারে এমন খবর নিয়ে জানতে চাওয়া হলে, পেসকভ সেগুলোকে নিছক জল্পনা বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, "বর্তমানে এ ধরণের অনেক ভীতিমূলক গল্প প্রকাশ করা হচ্ছে। স্বভাবতই, বাস্তবের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


স্টুটগার্টের জালে গোল উৎসব করে বুন্ডেসলিগায় শুভসূচনা বায়ার্নের

বুন্ডেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী দিনে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ, যাদের প্রতিপক্ষ ছিল স্টুটগার্ট। এই ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসবের মাধ্যমে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বাভারিয়ানরা।

শুক্রবার (২৮ আগস্ট) আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ স্টুটগার্টকে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত করে।

ম্যাচের ২১তম মিনিটে বায়ার্ন এগিয়ে যায়। জসুয়া কিমিখের কর্নার থেকে দাইয়ু উপামেকানো দুর্দান্ত হেডে গোলটি করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বেশ কয়েকটি চমৎকার সেভ করে স্টুটগার্টের গোলরক্ষক বায়ার্নকে হতাশ করেন।

৫২তম মিনিটে ভাগনোমান বক্সের ভেতর থেকে জোরাল ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ৫৫তম মিনিটে কিমিখের থ্রু বল ফাঁকায় পেয়ে মাইকেল ওলিসে গোল করে বায়ার্নকে আবার এগিয়ে দেন।

৫৭তম মিনিটে আলফুঁস ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভাগনোমান দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোল করেন। হ্যারি কেইনের পাস থেকে ওলিসে আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ইসমায়েল সাইবারির নিঃস্বার্থ পাস থেকে ৮২তম মিনিটে বায়ার্নের চতুর্থ গোলটি করেন আলেকসান্দার পাভলোভিচ। বুন্ডেসলিগায় অভিষেকে সাইবারি দলের পঞ্চম গোলেও সহায়তা করেন। যোগ করা সময়ে গোলটি করেন লুইস দিয়াস।

নতুন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম দুই ম্যাচেই জয়লাভ করল কম্পানির দল। গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে পরাজিত করে তারা জার্মান সুপার কাপের ট্রফি ধরে রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%