ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

‘ও ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়’, ওসমান দেম্বেলের সমালোচকদের এমবাপ্পে


‘ও ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড়’, ওসমান দেম্বেলের সমালোচকদের এমবাপ্পে

ওসমান দেম্বেলে কি সেনেগালের বিপক্ষে ম্যাচে নিজের ছায়া হয়েই ছিলেন? ফ্রান্সের ৩-১ গোলের জয়ের এই ম্যাচে তিনি কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি। ফলে তার ওপর কিছুটা সমালোচনা তৈরি হয়। পিএসজির এই খেলোয়াড়কে সুরক্ষা দিতে এবং সমালোচনার জবাব দিতে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সামনে আসেন। তিনি এখানে ব্যালন ডি’অরের বিষয়টিও উত্থাপন করেছেন।

সোমবারের ইরাকের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে এমবাপ্পে দেম্বেলের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে পিএসজি ফরোয়ার্ড এই ম্যাচের মাধ্যমে সেরা ছন্দে ফিরে আসবেন। তবে তিনি মাইকেল অলিসের ব্যাপারেও কথা বলেন।

এমবাপ্পে বলেন, ‘ওসমান? আমি ম্যাচটি দু’বার দেখেছি। প্রথমার্ধে আক্রমণভাগের চারজনের মধ্যে সে-ই ছিল সেরা, সবচেয়ে বেশি চোখে পড়েছিল। দ্বিতীয়ার্ধে মাইকেল ও আমি ম্যাচের ফল নির্ধারণে ভূমিকা রেখেছিলাম, কিন্তু সেও অবদান রেখেছে। প্রথম গোলের সময় সে একজন প্রতিপক্ষকে নিজের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁকা জায়গা তৈরি করে দেয়। ওসমান খুবই শান্ত।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ময়মনসিংহে শুরু

এমবাপ্পে যোগ করেন, ‘ও ব্যালন ডি’অরজয়ী এবং সবার পূর্ণ আস্থা তার ওপর রয়েছে। আমি নিশ্চিত, আগামীকাল (আজ) থেকেই সে আবারও নিজের সেরা ছন্দে ফিরবে। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে, এতে কোনো সন্দেহ নেই।’

অলিসের প্রশংসায় এমবাপ্পে বলেন, ‘ও অসাধারণ খেলোয়াড়, ওর খেলার ধরন সবাই পছন্দ করে। আমাদের দলে প্রচুর সৃজনশীলতা রয়েছে এবং অনেক প্রতিভাবান ফুটবলার আছে। হয়তো আগামীকাল অন্য দুজন খেলোয়াড় আলোকবর্ষ ছড়াবে। তবে প্রতিটি ম্যাচে নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা তার রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢলের পানি কমতেই খুলল ‘সাদাপাথর’, পর্যটনকেন্দ্রে ফিরল প্রাণচাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


ঢলের পানি কমতেই খুলল ‘সাদাপাথর’, পর্যটনকেন্দ্রে ফিরল প্রাণচাঞ্চল্য

টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করার কারণে সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে। একদিন বন্ধ থাকার পর আজ সোমবার (২২ জুন) সকালে স্পটটি পুনরায় চালু হওয়ায় সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নেমে এসেছে।

এর আগে, ধলাই নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রোববার (২১ জুন) সাময়িকভাবে সাদাপাথর বন্ধ ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। হঠাৎ বন্ধের সিদ্ধান্তের ফলে পর্যটননির্ভর স্থানীয় শতাধিক ব্যবসায়ী চরম লোকসানের মুখে পড়েন।

তবে আজ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে আবারও স্পটটি খুলে দেওয়া হয়েছে। ফলে পুরো এলাকায় আবারও পর্যটকদের কোলাহল ও প্রাণচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘ অপেক্ষার পর সাদাপাথরের শীতল জল এবং পাথরের সৌন্দর্য উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। একযোগে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও নৌকাচালকদের মাঝেও।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া সময় সংবাদকে জানিয়েছেন, পাহাড়ি ঢলের পানি কমে যাওয়ায় পর্যটকদের জন্য সাদাপাথর পর্যটনকেন্দ্রটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও লাইফগার্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আবার চাঙ্গা হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মধুপুর চাড়ালজানি বনগবেষণা কেন্দ্রের বনায়নের কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) চাড়ালজানি বন গবেষণা কেন্দ্রে এক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট দেশের বনজ সম্পদ উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

“Development of Nursery and Plantation Technique of Sida Jarul, Menda, Bhutum, Buddha Narikeli and Gandhi Gazari” শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ বনায়ন কর্মসূচির আয়োজন করা হয়। এসময়ে বনগবেষনা কেন্দ্র অফিসার মো: আজিজুল হকের সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম.রতন হায়দায়, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সহ-সভাপতি আ: হামিদ প্রমূখ।

বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বন গবেষণা কেন্দ্রের অফিসার আজিজুল হক জানান , পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ বৃক্ষের সম্প্রসারণে গবেষণাভিত্তিক বনায়নের গুরুত্ব তুলে ধরেন।

দেশীয় ও বিলুপ্তপ্রায় বনজ প্রজাতির সংরক্ষণ এবং উন্নত উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেব্রুয়ারিতে শিশুকে ধর্ষণ ও হত্যা, জুনে হলো ফাঁসির রায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


ফেব্রুয়ারিতে শিশুকে ধর্ষণ ও হত্যা, জুনে হলো ফাঁসির রায়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশুকে ধর্ষণ এবং হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

সোমবার (২২ জুন) দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এই দণ্ডাদেশ প্রদান করেন। এছাড়াও, ৫ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ এবং অন্য একটি ধারায় ৭ বছরের কারাদণ্ডেও দণ্ডিত করা হয় আবু তাহেরকে।

দণ্ডিত আসামি আবু তাহের, কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি বাদুরগাছা গ্রামে ওই শিশুর বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছর বয়সী শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে, পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা নজরুল ইসলাম বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ২৭ ফেব্রুয়ারি আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে এবং আদালতে প্রেরণ করে। হত্যার দায় স্বীকার করে আবু তাহের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

তদন্ত শেষে, পুলিশ ২৬ মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মাত্র ৫ কার্যদিবসের মধ্যে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর, ঘটনার ৪ মাসের মধ্যে মামলার রায় প্রদান করা হয়। রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশসহ ৫ লাখ টাকা জরিমানা এবং লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, "দ্রুত সময়ের মধ্যে মাত্র ৫ কার্যদিবসে বিচার কাজ শেষ হয়েছে। আদালত আসামির সর্বোচ্চ রায় ফাঁসির আদেশ দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা চাই এই রায় দ্রুত কার্যকর হোক। তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও জনতার যৌথ পাহারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


৪ দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও জনতার যৌথ পাহারা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সীমান্তের উপযোগিতা নিয়ে গত ১৬ দিনের মধ্যে ৪ দফায় ৬৪ জন শিশু এবং নারী-পুরুষকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রচেষ্টা চালিয়েছে। তবে, বিএসএফের এসব চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধায় প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত, বিএসএফকে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।

দফায় দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং শান্ত রয়েছে। যদিও, জেলার প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্তে বিজিবি কঠোর নজরদারি, সতর্কতা, ও টহল বাড়িয়েছে। তিনটি ব্যাটালিয়নে জনবল বৃদ্ধির পাশাপাশি, নদী, বিল ও স্থলপথে ড্রোন, বাইনোকুলার এবং রাতের জন্য নাইট ভিশন ক্যামেরা নিয়েও নজরদারি চলছে।

বিজিবির পাশাপাশি, সীমান্তে স্থানীয় বাসিন্দারা লাঠি এবং টর্চলাইট নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন। কাঁটাতারবিহীন সীমান্তগুলি দিয়ে পুশ-ইনের সম্ভাবনা এড়াতে এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পুশইন ঠেকাতে এবং সীমান্ত এলাকায় অপরিচিত লোক দেখলে দ্রুত খবর দেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী গ্রামে গ্রামে মাইকিং এবং মসজিদের মুসল্লিদের সচেতন করা হচ্ছে।

২০ জুন (চৌকা সীমান্ত): গত শনিবার দুপুর ১২টার দিকে ২০ জন নারী-পুরুষকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফের সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা। বিজিবির বাধার কারণে প্রায় ৬ ঘণ্টা শূন্যরেখায় দাঁড়িয়ে থাকার পর, অবশেষে তাদের ভারত অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই দলে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু ছিল।

১৫ জুন (রোকনপুর সীমান্ত): ওই রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয়রা ওই নারীকে আটক করে বিজিবির হাতে তুলে দেয়, এবং তাকে ভারত ফেরত পাঠানো হয়। অন্যদিকে, ওই নারীকে বাংলাদেশে পুশইনে সহায়তা করার অভিযোগে সীমান্তবর্তী রোকনপুর গ্রামের ৭ জনকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

১৩ জুন (রোকনপুর সীমান্ত): দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে, একই সীমান্ত দিয়ে নদীর মাধ্যমে ১৫ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। কিন্তু বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে রাতে ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ সদস্যরা ওই ১৫ জনকে সীমান্ত-সংলগ্ন ভবানীপুর এলাকায় দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এই দলে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ছিল।

৪ জুন (বাঙ্গাবাড়ি সীমান্ত): ভোররাতের দিকে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করে বিএসএফ। স্থানীয়দের দেওয়া তথ্যে, বিজিবি বাধা দিলে শূন্যরেখায় ৩ দিন অবস্থান করতে হয় তাদের। পরে বিএসএফ তাদের ফেরত নেয়। এই দলে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু ছিল।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় অন্যায়ভাবে কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় জনতাকে নিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা নস্যাৎ করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%