ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাধবপুরের নোয়াপাড়ায় Green Humanity-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মাধবপুরের নোয়াপাড়ায় Green Humanity-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Green Humanity-এর উদ্যোগে “Plant for the Future” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি রাস্তার পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ এবং মাধবপুরের মানবিক ফাউন্ডেশন এর প্রধান সৈয়দ বোরহান উদ্দিন সহ এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং Green Humanity-এর সদস্যরা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

কর্মসূচির আওতায় রাস্তার পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হচ্ছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।

Green Humanity-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে তারা কাজ করে যাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।

“আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ রোপণ করছি”— এই প্রত্যয় নিয়েই Green Humanity তাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


শেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক

শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং একটি অটোভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে বিজিবি এই অভিযান চালিয়ে ওই অবৈধ কসমেটিক পণ্য জব্দ করে। তবে, এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস বাংলাদেশে পাচারের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। অভিযানের ফলস্বরূপ একটি অটোভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।

তিনি আরও জানান, আটক পণ্য এবং অটোভ্যানের সিজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


কলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খান (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৩ টার সময় উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের তার নিজ বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া বশার ওই গ্রামের মৃত কালু খানের পুত্র। পুলিশ মনে করছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দলের অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিজ ঘরের বারান্দা থেকে ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে ভজিনিয়াসহ মনোনয়ন পেলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বর্ষসেরা গোলরক্ষকের লড়াইয়ে ভজিনিয়াসহ মনোনয়ন পেলেন যারা

ব্যালন দ’রের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারের জন্য মনোনীত ১০ জনের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকাটি মঙ্গলবার ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কর্তৃক ঘোষণা করা হয়। তালিকায় স্থান পেয়েছেন ২০২৬ বিশ্বকাপে কেইপ ভার্ডের হয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী ভজিনিয়া। প্রত্যাশিতভাবেই রয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী স্পেনের উনাই সিমনও।

ভজিনিয়া কেইপ ভার্ডের ইতিহাস গড়া বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিষেক ম্যাচে শক্তিশালী স্পেনের বিরুদ্ধে তার দল গোলশূন্য ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেইপ ভার্ড গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে প্রবেশ করে।

শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে তারা দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে। যদিও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের।

ভজিনিয়া চারটি ম্যাচে মোট ১৮টি সেভ করেছেন। এর মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে আটটি এবং স্পেনের বিপক্ষে সাতটি সেভ করেন তিনি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৩০ ম্যাচের ১৩টিতে গোল হজম করেননি এই গোলরক্ষক।

বিশ্বকাপজয়ী স্পেনের গোলবার সামলানো উনাই সিমনও এই পুরস্কারের অন্যতম দাবিদার। পুরো বিশ্বকাপে তিনি মাত্র একটি গোল হজম করেছেন। ক্লাব পর্যায়ে আথলেতিক বিলবাওয়ের হয়ে গত মৌসুমে ৬২ ম্যাচ খেলে ২২টিতে গোলবার অক্ষত রাখেন সিমন।

তালিকায় স্পেনের আরও দুই গোলরক্ষক রয়েছেন, তারা হলেন বার্সেলোনার জোয়ান গার্সিয়া ও আর্সেনালের দাভিদ রাইয়া। দুজনের কেউই বিশ্বকাপে খেলার সুযোগ পাননি, তবে ক্লাব ফুটবলে তারা দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন। গার্সিয়া বার্সেলোনার লা লিগা ও কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অন্যদিকে, রাইয়া আর্সেনালের প্রিমিয়ার লিগ জয়ে বড় ভূমিকা পালন করেছেন।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও ১০ জনের তালিকায় অন্তর্ভুক্ত আছেন।

বর্ষসেরা গোলরক্ষকের মনোনয়ন পাওয়া ১০ জন:

তিবো কোর্তোয়া,
জোয়ান গার্সিয়া,
গ্রেগর কোবেল,
এমিলিয়ানো মার্তিনেস,
এদুয়াঁ মঁদি,
দাভিদ রাইয়া,
ইয়াসিন বোনু,
মাতভেই সাফানভ,
উনাই সিমন
ও
ভজিনিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপজয়ী মার্তিনেজও

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপজয়ী মার্তিনেজও

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইয়াশিন ট্রফির জন্য মনোনয়ন লাভ করেছেন, যা ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের পুরস্কার। এবারের সংক্ষিপ্ত তালিকায় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহাও স্থান পেয়েছেন। পুরুষ বিভাগের জন্য মোট ১০ জন গোলরক্ষককে মনোনীত করা হয়েছে।

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের হয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ভোজিনহা আলোচনায় আসেন। তিনি গুরুত্বপূর্ণ সময়ে একাধিক অসাধারণ সেভ করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার ইয়াশিন ট্রফির মনোনয়ন অর্জন করেছেন এই গোলরক্ষক।

গতবারের ইয়াশিন ট্রফিজয়ী ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা এবারের তালিকায় নেই। তবে বিশ্বকাপজয়ী স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া জায়গা করে নিয়েছেন। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে রায়ার মনোনয়ন বিশেষভাবে আলোচিত হচ্ছে।

এছাড়াও তালিকায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ রয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তিনি আবারও ইয়াশিন ট্রফির দৌড়ে স্থান পেয়েছেন।

পুরুষ বিভাগের ১০ মনোনীত গোলরক্ষক হলেন—ইয়াসিন বুনু (আল হিলাল/মরক্কো), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম), গ্রেগর কোবেল (ডর্টমুন্ড/সুইজারল্যান্ড), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা/স্পেন), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা ও চেলসি/আর্জেন্টিনা), এদুয়ার্দ মেন্দি (আল আহলি/সেনেগাল), দাভিদ রায়া (আর্সেনাল/স্পেন), মাতেভেই সাফোনোভ (পিএসজি/রাশিয়া), উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও/স্পেন) ও ভোজিনহা (জিডি শাভেস/কোলো-কোলো/কেপ ভার্দে)।

নারী বিভাগেও ইয়াশিন ট্রফির জন্য পাঁচ গোলরক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। গতবারের পুরস্কারজয়ী হানা হ্যাম্পটন এবারও মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জার্মানির অ্যান-কাটরিন বার্গার, স্পেনের কাটা কোল, ব্রাজিলের লোরেনা এবং জাপানের আয়াকা ইয়ামাশিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%