ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মাত্র চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল


মাত্র চার দিনের প্রস্তুতিতেই ‘ধুরন্ধর’-এর গানে নেচেছিলেন ক্রিস্টাল

প্রস্তাব পাওয়ার পর মাত্র চার দিনের মধ্যে শুটিংয়ে অংশ নিতে শুরু করেন ক্রিস্টাল ডি’সুজা। আলোচিত ছবি ‘ধুরন্ধর’-এর জনপ্রিয় গান ‘শরারত’-এ কাজ করার সুযোগ কিভাবে তার কাছে এসেছে, সেই বিষয়টি সম্প্রতি শেয়ার করেছেন অভিনেত্রী।

ক্রিস্টাল জানান, তিনি যখন বাড়িতে বান্ধবীদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তখন আচমকাই পরিচালক মুকেশ ছাবরার ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, মাত্র চার দিনের মধ্যে একটি গানের শুটিং রয়েছে। একজন অভিনেত্রীকে প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এজন্য ছবির টিম ক্রিস্টালের সঙ্গে কথা বলতে চায়।

এমন আকস্মিক প্রস্তাব পেয়ে অভিনেত্রী প্রথমে কিছুটা সময় চেয়ে ফোনটি রেখে দেন। পরে তিনি বান্ধবীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তার বন্ধুরা একসঙ্গে তাকে প্রস্তাবটি গ্রহণ করার জন্য উৎসাহিত করেন। শেষ পর্যন্ত রাজি হয়ে যান ক্রিস্টাল।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

তবে এই কাজের আগে বড় পর্দায় এমন গানের শুটিংয়ের অভিজ্ঞতা তার ছিল না। ক্রিস্টাল জানান, তিনি পেশাদার নৃত্যশিল্পী নন। বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাচ করলেও সিনেমার বড় বাজেটের গানে পারফর্ম করা ছিল তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।

শুটিংয়ের সময় ছবিটি কতটা সফল হবে, তা তিনি বুঝতে পারেননি। অভিনেত্রীর দাবি, শুরুতে ‘ধুরন্ধর’ সম্পর্কে তার কাছে খুব বেশি তথ্যও দেওয়া হয়নি। শুধু জানানো হয়েছিল, ছবিতে একাধিক বড় তারকা রয়েছেন এবং এটি একটি বড় বাজেটের প্রজেক্ট।

রিহার্সালে গিয়ে ছবিটির পরিসর সম্পর্কে কিছুটা ধারণা পান ক্রিস্টাল। পরিচালক আদিত্য ধর ও কোরিয়োগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে একের পর এক নাচের স্টেপ অনুশীলন করতে হয় তাকে। তখনও গানের হুক স্টেপ চূড়ান্ত হয়নি। প্রায় ১১টি আলাদা স্টেপ শেখার পর শেষ পর্যন্ত তাকে গানের জন্য নির্বাচিত করা হয়।

এই অভিজ্ঞতা নিয়ে ক্রিস্টাল জানিয়েছেন, শুরুতে তিনি বেশ ভয় পেয়েছিলেন। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে এমন একটি বড় প্রজেক্টে কাজ করার চাপ ছিল যথেষ্ট।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

‘শরারত’ গানে ক্রিস্টালের সঙ্গে আয়েশা খানকেও দেখা গেছে। ছবির গল্প অনুযায়ী, করাচির একটি অভিজাত বিয়ের অনুষ্ঠানে তারা দুই নৃত্যশিল্পীর চরিত্রে পারফর্ম করেন। গানটির সুর দিয়েছেন শাশ্বত সচদেব। কণ্ঠ দিয়েছেন মধুবন্তী বাগচী ও জৈস্মিন সৈন্ডলার। কোরিয়োগ্রাফি করেছেন বিজয় গঙ্গোপাধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্ককে ইসরায়েলি নৌপ্রধানের হুঁশিয়ারি, ভূমধ্যসাগরে সামরিক সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


তুরস্ককে ইসরায়েলি নৌপ্রধানের হুঁশিয়ারি, ভূমধ্যসাগরে সামরিক সংঘাতের শঙ্কা

ইসরায়েলের স্বাধীনতা ও সামুদ্রিক স্বার্থ রক্ষা করতে এবার তুরস্কের প্রতি পরোক্ষ সামরিক হুঁশিয়ারি প্রদান করেছেন দেশটির নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ইয়াল হারেল। সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর অফিসার গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি নাম উল্লেখ না করে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন।

অনুষ্ঠানে ইয়াল হারেল উল্লেখ করেন, নতুন সামুদ্রিক অঙ্গনে আর কোনো দূরবর্তী সীমান্ত নেই। যারা সামুদ্রিক ও দূরবর্তী এলাকা থেকে ইসরায়েল রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "যারা আমাদের ক্ষতি করতে চায়, দূরত্ব তাদের কাউকে কোনো সুরক্ষা বা নিরাপত্তা দেবে না।" হাজার হাজার মাইল দূর থেকে যারা ইসরায়েল ও আইডিএফকে চ্যালেঞ্জ করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করতেই নৌবাহিনী গড়ে তোলা হয়েছে।

ভূমধ্যসাগর এবং লোহিত সাগরের শক্তিসাম্য পরিবর্তনের চেষ্টা করা দেশগুলোর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "আমরা তাদের প্রতিটি পদক্ষেপ দেখছি, পর্যবেক্ষণ করছি এবং তার জন্য উপযুক্ত প্রস্তুতি নিচ্ছি।" ইসরায়েল রাষ্ট্রের কাজের স্বাধীনতা বা জাতীয় সামুদ্রিক স্বার্থ কোনো হুমকির মুখে পড়লে, নৌবাহিনী তা মেনে নেবে না। তিনি বলেন, "আমাদের দায়িত্ব ও মিশন পূর্ণ করতে আমরা প্রকাশ্যে কিংবা গোপনে সব জায়গায় উপস্থিতি নিশ্চিত করব।"

ইসরায়েলের 'চ্যানেল ১২'-এর সামরিক বিশ্লেষক নির ডোরির মতে, ভূমধ্যসাগরে সম্প্রতি দুই দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষাপটেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তিনি জানান, সম্প্রতি সাইপ্রাসের কাছে গ্রিস ও সাইপ্রাসের যৌথ মহড়া চলাকালে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ প্রায় চারটি তুর্কি নৌযানের মুখোমুখি হওয়ার পরিস্থিতিতে পড়েছিল। তুর্কি জাহাজগুলো একদম শত মিটারের কাছাকাছি চলে আসার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে সরে যায়। এই ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা তুরস্ককে একটি শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে বিবেচনা করতে শুরু করেছে।

সূত্র: আল মায়াদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় মোটরসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


খুলনায় মোটরসাইকেল থেকে পড়ে যুবকের মৃত্যু

খুলনায় মোটরসাইকেল থেকে পড়ে সৈকত মণ্ডল (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, জেলার দাকোপ উপজেলার বাজুয়ার বেড়েরখাল এলাকায়।

নিহত সৈকত বাজুয়া বেড়েরখাল এলাকার তারক মন্ডলের পুত্র। তিনি ছিলেন তার মা-বাবার একমাত্র সন্তান। পরিবার সূত্রে জানা যায়, সৈকত দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

মঙ্গলবার রাতে বাজুয়ার সাপ্তাহিক হাট থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।

পথে বাজুয়া চড়ারধার সংলগ্ন বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে হঠাৎ মাথা ঘুরে মোটরসাইকেল থেকে পড়ে যান সৈকত। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাতেই খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

 

দাকোপ থানার ওসি খায়রুল বাসার এ তথ্য নিশ্চিত করে জানান, সৈকত মণ্ডল মৃগী রোগী ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপজা জোন-২ থেকে প্রথম পণ্য রপ্তানি, ইন্দোনেশিয়ায় গেল ৫০ হাজার ডলারের যন্ত্রপাতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


বেপজা জোন-২ থেকে প্রথম পণ্য রপ্তানি, ইন্দোনেশিয়ায় গেল ৫০ হাজার ডলারের যন্ত্রপাতি

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলারের তামাক প্রক্রিয়াজাতকরণ মেশিনারির একটি চালান পাঠানোর মাধ্যমে অঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বেপজা সূত্রে জানা গেছে, অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড গত ৩ সেপ্টেম্বর রপ্তানির অনুমতি লাভ করে। এরপর প্রতিষ্ঠানটি গতকাল ইন্দোনেশিয়ায় যন্ত্রপাতির ওই চালান পাঠিয়েছে। এই রপ্তানির মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ এখন অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে বেপজার অধীনে চালু শিল্পাঞ্চলের সংখ্যা ১০টিতে দাঁড়াল। এর মধ্যে রয়েছে আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চল।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওহিদুজ্জামান মন্তব্য করেন, "ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরুর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হবে।"

তিনি আরও বলেন, "ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ অবস্থায় বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে দেশটিতে রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও গন্তব্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।"

সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের বিনিয়োগে প্রতিষ্ঠিত লিজ টোব্যাকো মেশিনারি একটি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান। তামাকজাত পণ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেয় বেপজা। এতে বিনিয়োগ করা হয়েছে ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন।

মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। পরবর্তী সময়ে প্রশাসনিক ও পরিচালন কার্যক্রম আরও কার্যকরভাবে ব্যবস্থাপনার সুবিধার্থে অঞ্চলটিকে অর্থনৈতিক অঞ্চল-১ ও অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। অর্থনৈতিক অঞ্চল-১-এ মোট ৪৭টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন শুরু করেছে।

অন্যদিকে, অর্থনৈতিক অঞ্চল-২-এ প্লট বরাদ্দ পেয়েছে ১৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। খুব শিগগির আরও তিনটি প্রতিষ্ঠানের উৎপাদন ও রপ্তানি শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ বর্তমানে চলমান।

তথ্য সূত্র- টিবিএস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের প্রত্যন্ত লং লেল্লাং এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাইলট এবং দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চারজন কর্মী অন্তর্ভুক্ত রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লং লেল্লাং শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (STOL) বিমানবন্দরের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি ফ্লাইং ডক্টর সার্ভিস মিশনের অংশ হিসেবে উড়ছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAM) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি বিও-১০৫ মডেলের ছিল। এতে পাইলটসহ মোট পাঁচজন যাত্রী ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহত চার কর্মীর মধ্যে একজন মেডিকেল কর্মকর্তা, একজন সহকারী মেডিকেল কর্মকর্তা এবং দুজন নার্স ছিলেন। তারা তাদের দায়িত্ব পালন করতে ওই ফ্লাইটে ছিলেন।

দুর্ঘটনার পর প্রথমে ঘন কুয়াশা এবং দুর্গম অবস্থানের কারণে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হয়। পরে উদ্ধারকারী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দেশটির ‘বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো’ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সূত্র: মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বেরনামা ও দ্য স্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%