ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁ মাদকবিরোধী অভিযানে মাদকের সংশ্লিষ্টতায় ০৪ গ্রেফতার এবং ৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ


নওগাঁ মাদকবিরোধী অভিযানে মাদকের সংশ্লিষ্টতায় ০৪ গ্রেফতার এবং ৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

১৩/৮/২৬ খ্রিঃ দিবাগত রাত ২২.০০ ঘটিকার সময়, মান্দা থানার অভিযানে ০৬নং মৈনম ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিলদুবলা দিয়ারাপাড়া গ্রামে মোঃ সিরাজুল ইসলাম (৫০), পিতা- মৃত মন্তাজ আলী এর বসতবাড়ির সামনে রাস্তার উপর থেকে গ্রেপ্তার কৃত আসামীদের মধ্যে ছিলেন ১। মোঃ হুমায়ুন কবির (২৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা- মোছাঃ সাইরা বেগম, সাং- বিলদুবলা দিয়ারাপাড়া (চানপুর), থানা- মান্দা, জেলা- নওগাঁ। ২। মোঃ পাভেল @ পরাগ (৩০), মোবা পিতা- মোঃ রিংকু @ রিন্টু, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সাং- দক্ষিণ বৃন্দাবনপাড়া (শিমুল বেকারীর পাশে বাড়ী), থানা ও জেলা- বগুড়া, এ/পি সাং- বিলদুবলা দিয়ারাপাড়া (চানপুর), থানা- মান্দা, জেলা- নওগাঁ র পুরোনো তথ্য ভেদ করে গ্রেপ্তার করা হয়।

তাদের দেহ তল্লাশি করে দেখা যায়, পরিধেয় প্যান্টের সামনের ডান পকেটে ৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট Tapentadol Tablets 100 mg থাকা অবস্থায় এবং মাদকদ্রব্য বিক্রয় সংক্রান্ত নগদ ৮২০ (আটশত বিশ) টাকা উদ্ধার করা হয়। এই উদ্ধৃতি অনুযায়ী ইং ১৩/০৮/২০২৬ তারিখ রাত্রি ২২.৩০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে ফলিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোকেনের প্যাকেটে হালান্ডের ছবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


কোকেনের প্যাকেটে হালান্ডের ছবি

খ্যাতির বিরম্বনা ঠিক এর নামই! তারকা হওয়ার ফলে অস্বস্তির মুখে পড়ছেন নওরেজিয়ান স্ট্রাইকার। কোকেনের প্যাকেটে তার ছবি পাওয়া গেছে।

যদিও এই ঘটনার সঙ্গে আর্লিং হালান্ডের কোনো সম্পর্ক নেই।

বিলবোর্ড কিংবা কোনো বিজ্ঞাপনে নিজের ছবি দেখে তিনি যতটা খুশি হন, তার চেয়ে নিশ্চয়ই বেশি অসন্তুষ্ট হবেন হালান্ড, যখন শুনবেন তার ছবি ব্যবহার করা হয়েছে কোকেনের প্যাকেটে। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ম্যানচেস্টার সিটির এই তারকার ক্ষেত্রে। ইকুয়েডরের পুলিশ জানিয়েছে, কলম্বিয়ার বর্ডারে তার ছবি সংযুক্ত ১ হাজার পাউন্ড কোকেন উদ্ধার করা হয়েছে।

যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৩৫ কোটি ৫২ লাখ ৮৭ হাজার টাকা (১১ মিলিয়ন ইউএস ডলারের সমান)।

ইকুয়েডরের পুলিশ জানিয়েছে, হালান্ডের ছবিযুক্ত মোড়কে ৩৫০টি সবুজ প্যাকেট তাদের হাতে এসেছে। ক্রাইম এক্সপার্টরা জানান, ড্রাগ ব্যবসায়ীরা প্রায়ই এমন কাজ করে। বাজারের নিয়ন্ত্রণের জন্য রাজনীতিবিদ এবং সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে তারা।

বিশ্বব্যাপী কোকেন উৎপাদনে কলম্বিয়া ও পেরুর স্থান অনেক উপরে রয়েছে। দুই দেশের মাঝে অবস্থানগত কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের জন্য ইকুয়েডরকে লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোকেনের সঙ্গে গ্রেপ্তার করা নারী কলম্বিয়া এবং ইকুয়েডরের যৌথ নাগরিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোরশায় জেলা পুলিশের উঠান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২২ এম


নওগাঁ মাদকের বিরুদ্ধে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোরশায় জেলা পুলিশের উঠান বৈঠক

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদকমুক্ত পোরশা গড়ার উদ্দেশ্যে পোরশা থানা পুলিশের উদ্যোগে ১২/০৮/২০২৬ খ্রিঃ বিকাল ০৫:৩০ ঘটিকায় গাংগুরিয়া ইউনিয়নের পশ্চিম দেউলিয়া আদিবাসী পাড়ায় একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিট অফিসার এসআই অমিত কুমার দাসসহ ক্ষুদ্র নৃতাত্ত্বিক সম্প্রদায় থেকে বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিরা।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীকে চোলাই মদ পরিহারের জন্য আহ্বান জানানো হয়।

মাদক প্রতিরোধে এটি শুধু পুলিশের একার দায়িত্ব নয়—এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমল ডলারের দাম, এলসি নিষ্পত্তি বাড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ এম


কমল ডলারের দাম, এলসি নিষ্পত্তি বাড়তে পারে

ডলারের দাম এক সপ্তাহের মধ্যে ১ টাকায় কমে এসেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্স হাউস থেকে ডলার ক্রয় করেছে। গত সপ্তাহে রেমিট্যান্সের জন্য ডলারের দাম ছিল ১২৩.৬০ টাকার থেকে ১২৩.৭০ টাকার মধ্যে। বাংলাদেশ ব্যাংক ‍সূত্রে উল্লেখ করা হয়েছে, এদিন ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ডলারের দামও কমেছে এবং আগামী সপ্তাহে ডলারের দাম আরো কমতে পারে। মূলত, বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘ মেয়াদের নির্ধারিত সর্বোচ্চ সীমার খুব কাছাকাছি রয়েছে। এর মানে হলো ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণে ডলার মজুদ রয়েছে। এর ফলে ব্যাংকগুলো অতিরিক্ত দামে রেমিট্যান্স ক্রয় করছে না। অন্যদিকে, ব্যবসায়ী গ্রুপকে কম দামে এলসি নিষ্পত্তির অফার প্রদান করা হচ্ছে। কারণ ব্যাংকগুলো তাদের কাছে যে ডলার রয়েছে, তা দ্রুত বিক্রি করতে ইচ্ছুক। গত তিন দিনে নিষ্পত্তির দামও কমানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মহাদেবপুর থানা পুলিশের মাদকবিরোধী দুটি অভিযানে ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ এম


নওগাঁ মহাদেবপুর থানা পুলিশের মাদকবিরোধী দুটি অভিযানে ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

মহাদেবপুর থানার এক অভিযানে স্থানীয় জনগণের সহায়তায় ০৮ নং উত্তর গ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া অবির উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে ৭০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: আশরাফুল ইসলাম (৩৬), পিতা - মোঃ আজিম উদ্দিন, সাং- কর্ণপুর দিঘীরপাড়, থানা- মহাদেবপুর, জেলা নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর এক অভিযানে একই ইউনিয়নের বামনছাতা থেকে ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ তারেক রহমান ওরফে অন্তর (৩০), পিতা- মোঃ খোরশেদ আলম, গ্রাম- শ্রীরামপুর, এবং ২। মোঃ শামীম হোসেন (২৫), পিতা- মোঃ মিজানুর রহমান, গ্রাম- বামন ছাতা, উভয় থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

এই উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের পুলিশ স্কর্টের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%