০৪:১০ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের মোহাম্মদপুর থানার অধীনে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানের সময় নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে লিপ্ত ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মো. সুজন (২০), মো. মাজাহারুল (২৮), মো. অমিত (২৫), মো. খালেক (৪৪), মো. জসিম উদ্দিন (৩৪), রনি, মো. নয়ন, মো. সাইদুল ইসলাম (২২), মো. আলমগীর (৩৮), মো. আরিফ হোসেন (৩০), মো. আজিজুল ইসলাম (২৬), আরাফাত (২০), মিরাজুল ইসলাম (২৪), মোহাম্মদ রুবেল (৩৮), মো. হেজু (২০), মো. আ. মোতালেব (৩৮), মো. শাহারিয়া শাহরিয়ার (২২), মো. নাজমুল হোসেন (২৬), মো. আকতার হোসেন (৪১), রমজান (২৬), মো. হাসান (২০), মো. সুজন হাওলাদার (৩৬), মো. সাইদি হোসেন আপন (৩৯), মো. তারেক (২০), হৃদয় (২৪), মো. মোরছালিন (২২), মাহফুজ (১৮), মো. সুজন (১৯), মো. আল-আমিন (৩২), মো. মিঠু (১৯) ও রুমানা বেগম (৪৪)।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও।
আইনগত ব্যবস্থা গ্রহণের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন