ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাবেক এমপি আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ডে


সাবেক এমপি আক্তারুজ্জামান তিন দিনের রিমান্ডে

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সোমবার (১০ অগাস্ট) দুপুরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

এর আগে গত বৃহস্পতিবার তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান।

কিন্তু ওইদিন রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে।

দিনটি সাবেক এ এমপিকে পুলিশি পাহাড়ায় আদালতে হাজির করা হয়। পরে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবীরা তার রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত থেকে রিমান্ডের আদেশ আসে।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এই মামলার ঘটনার সাথে জড়িত সহযোগী অন্যান্য পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তার এবং তাদের রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য সংগ্রহ, হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য নিবীড়ভাবে জিজ্ঞাসাবাদে সাত দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫-৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলে তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড চালান। এ ঘটনায় তেজগাঁও থানার পুলিশ মামলাটি দায়ের করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে মোঃ আবসার রাফি।
মোঃ আবসার রাফি ঝালকাঠি জেলা হাসপাতালের অ্যাকাউন্টেন্ট মোঃ আল মামুনের ছেলে। তিনি কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদারের ভাগিনা (ছোট বোনের ছেলে)।
এসএসসি পরীক্ষায় তার এ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আবসার রাফি।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মোঃ আবসার রাফি জানায়, “এইচএসসিতে ভালোভাবে লেখাপড়া করে আরও ভালো ফলাফল অর্জন করতে চাই। এরপর ঢাকা মেডিকেল কলেজ অথবা সমমানের কোনো সরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হতে চাই। চিকিৎসক হয়ে নিজেকে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত করতে চাই। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার ভবিষ্যতের অন্যতম লক্ষ্য।
আবসার রাফির পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সে লেখাপড়ার প্রতি মনোযোগী এবং নিয়মিত পড়াশোনা করে আসছে। তার এই সাফল্য ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।
অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আবসার রাফি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে—এমন প্রত্যাশা শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যকেও ছাড় নয়: খুলনা রেঞ্জ ডিআইজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


মাদকের সঙ্গে জড়িত থাকলে পুলিশ সদস্যকেও ছাড় নয়: খুলনা রেঞ্জ ডিআইজি

মাদক নির্মূলে প্রবল অবস্থানের কথা জানিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকে, তবে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কোনো প্রকার সম্পর্ক থাকা উচিত নয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনকৃত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মোস্তাফিজুর রহমান আরো বলেন, মাদক নির্মূলে পুলিশ বিভাগ একটি দৃঢ় সংকল্পে আছে। একইসাথে, তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, জেলার অপরাধের নিয়ন্ত্রণে সাংবাদিকদের সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ভিত্তিক সংবাদ পরিবেশন করার জন্য উত্সাহিত করেছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করা হলে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আশ্বাস দেন তিনি।

এই সভায় সাংবাদিকরা মাদক, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, চোরচক্র এবং সড়ক পরিবহনের নিরাপত্তাসহ জেলার নানা সমস্যা তুলে ধরেন এবং প্রতিকার দাবি করেন।

সভায় বক্তব্য রাখেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। উপস্থিত ছিলেন জেলা পুলিশের কর্মকর্তারা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা গাছের পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি অনুযায়ী গত ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল। তবে অভিযুক্ত শিক্ষক সরকারি সিদ্ধান্ত অমান্য করে শিক্ষার্থীদের দিয়ে চারা গাছের পরিবর্তে গাছের ডাল রোপণ করান এবং সেই ছবি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে আপলোড করেন। এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে সত্যতা পান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে একই সোনাকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পালের বিরুদ্ধে চরিত্র হনন ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েছেন একই বিদ্যালয়ের নারী সহকর্মী শিক্ষিকা ফেরদৌসী আক্তার ।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহেদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নারী শিক্ষকের দেওয়া অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করবে ভারত, আশা বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


হাসিনাকে দ্রুত প্রত্যর্পণ করবে ভারত, আশা বাংলাদেশের

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার সাক্ষাতে ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠক চলাকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে যে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

এছাড়া, ভারতের প্রতি ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়েও অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%