ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হারারে টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, এগিয়ে জিম্বাবুয়ে


হারারে টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ বাংলাদেশ, এগিয়ে জিম্বাবুয়ে

হারারে টেস্টের প্রথম দিনটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। ব্যাট হাতে বিপর্যয় দেখার পর বোলিংয়েও মলিন ছিল টাইগাররা। অন্যদিকে, বাংলাদেশের ব্যর্থতার সুযোগ নিয়ে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারেতে আজ (২৮ জুন) একমাত্র টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম দিনে বাংলাদেশ অলআউট হয়েছে কেবল ১৪০ রানে। জবাবে জিম্বাবুয়ে ১ উইকেট হারিয় ১৩৬ রান নিয়ে দিন শেষ করেছে।

 টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা জুতসই হয়নি বাংলাদেশের। শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ১৭ বল খেলে ২ রান করে ফেরেন জয়। আরেক ওপেনার সাদমান ইসলামও বেশিদূর যেতে পারেননি। ২০ রান করে ফেরেন সাজঘরে।  

আরও পড়ুন: বাবর আজম তিন ফরম্যাটে ১৬ হাজার রানের মাইলফলক অর্জন

 তবে শুরুর ধাক্কা সামলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের জুটিতে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। মুমিনুলকে ফিরিয়ে ৭৭ রানের সেই জুটি ভাঙেন ন্যামহুরি। ৮১ বলে ৬০ রান করে ফেরেন মুমিনুল। এই উইকেটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন।

 ৭৩ বলে ১৯ রান করে ফেরেন শান্ত। এরপর আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তাতে দেড়শর আগেই অলআউট হয় বাংলাদেশ।

 জিম্বাবুয়ের হয়ে ৪ উইকেট নিয়েছেন ন্যামহুরি। দুটি করে উইকেট পেয়েছেন রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ব্র্যাড ইভানস।

 জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ের ব্যাটাররা। দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া এবং বেন কারান শুরু থেকেই ভালো ব্যাটিং করেছেন। ৫১ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস খেলে ফিফটির ঠিক আগে সাজঘরে ফিরেন কারান।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন করা হয়েছে

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজতর করার উদ্দেশ্যে এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কোম্পানি প্রতিষ্ঠা করার পাশাপাশি তাতে বিনিয়োগের ক্ষমতা প্রদানের লক্ষ্য নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি সংসদে উত্থাপন করেন। এর পর বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিলে উল্লেখ করা হয়েছে, দেশে উচ্চশিক্ষা, চিকিৎসা গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর বিধান অনুসারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।

পরে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হলেও, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি, কারণ সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক জনবলের অভাব এবং সুস্পষ্ট পরিচালন কাঠামো নেই।

হাসপাতালটির কার্যকর পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীনে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে বিদ্যমান আইনে সংশোধন আনা প্রয়োজন হয়ে পড়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে লাভজনক অথবা অলাভজনক কোম্পানি বা প্রতিষ্ঠান গঠন করার ক্ষমতা, সেসব প্রতিষ্ঠানে শেয়ার ক্রয়, ধারণ ও হস্তান্তরের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ক্ষমতা সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা, কোম্পানিগুলোর পরিচালনা বিধি তৈরির বিধান, সেগুলোর আয় বিশ্ববিদ্যালয়ের তহবিলে অন্তর্ভুক্ত করার বিধান এবং বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বিনিয়োগের শর্তাবলী পরিষ্কারভাবে নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, এই কাঠামোর আওতায় আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক, শিক্ষক ও গবেষকদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে আধুনিক চিকিৎসা প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা দেশে স্থানান্তরের নতুন সুযোগ সৃষ্টি হবে।

সরকারের বিশ্বাস যে, এই উদ্যোগের ফলশ্রুতিতে চিকিৎসা প্রশিক্ষণের কার্যক্রম রেসিডেন্সি, ফেলোশিপসহ আরও শক্তিশালী হবে। শিক্ষার্থীরা উন্নত ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ পাবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী গড়ে তোলা সম্ভব হবে।

বিলে আরও উল্লেখ করা হয়েছে যে, এসব কোম্পানি থেকে অর্জিত আয় পুনরায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে বিনিয়োগ করা যাবে, যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক উৎকর্ষ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঞ্ছারামপুরে ছাগলের গলায় পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনায় চাঁন বাদশা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


বাঞ্ছারামপুরে ছাগলের গলায় পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনায় চাঁন বাদশা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে ছাগলের গলায় পাইপ ঢুকিয়ে পানি খাওয়ানোর ঘটনার পর অভিযুক্ত চাঁন বাদশাকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর থানা পুলিশ। রোববার (২৮ জুন) সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর এলাকার একটি বাড়িতে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই সাথে তার সহযোগী মো. সাদাতকেও গ্রেফতার করা হয়।

এর আগে এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি ভাইরাল হয়। তবে ভিডিওটি কবে ধারন করা, তার স্পষ্ট কোন তথ্য জানা যায়নি। এ ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে নজরে আসলে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়। পরে রোববার সকালে বাঞ্ছারামপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি ছাগলের মুখ চেপে ধরে আছেন। অপর ব্যক্তি প্লাস্টিকের মগ দিয়ে পাইপের মাধ্যমে ছাগলকে জোরপূর্বক পানি খাওয়াচ্ছেন। মূলত ছাগটির ওজন বাড়ানোর জন্য এমনটি করা হয়েছে বলেও জানা গেছে।

এ সময় এনাম খান নামক ওই ফেসবুক আইডির ভিডিওটিতে একজনকে বলতে শোনা যায়, "শিক্ষিত মানুষ ছাগলকে এভাবে কেউ পানি খাওয়ায়। বাড়ি থেকে পানি খাওয়াই আনলে না কেন। এভাবে পানি খাওয়াইয়া ছাগল নিয়ে বাজারে ব্যবসা করতে আসছো?" ভিডিওর কমেন্টস বক্সে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তির শাস্তি দাবি করা হয়েছে।

এদিকে আজ শনিবার খোঁজ নিতে জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী কোরবানির পশুর হাটে ছাগলটিকে নিয়ে এসেছিলেন আইয়ূবপুর ইউনিয়নের চাঁন বাদশা নামে এক ব্যক্তি। তিনি মূলত মোটাতাজা করার জন্য ছাগলটিকে পানি খাওয়াচ্ছিলেন বলে জানা গেছে। তবে গ্রেফতারের আগে অভিযুক্তের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারসহ তাকে না পাওয়া যাওয়ায় তার সাথে যোগাযোগ করা এবং তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, প্রাণিসম্পদ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আধিপত্য নয়, চাই প্রতিভার বিকাশ: শিশির মনির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক আধিপত্য নয়, চাই প্রতিভার বিকাশ: শিশির মনির

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির রাজনৈতিক আধিপত্যের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ে মেধা, যোগ্যতা ও সৃজনশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, 'দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বিশ্ববিদ্যালয় থেকেই।' তিনি মনে করেন যে, রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতেই প্রতিভাবান তরুণদের সামনে তুলে ধরতে হবে।

রোববার (২৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 'তোমরা তরুণ মন। তোমরাই পারো জাতির পরিবর্তন আনতে।' তিনি বলেছেন, 'যতক্ষণ না তোমাদের মতো মানুষদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেছে নেওয়া সম্ভব হচ্ছে; প্রাইভেট, পাবলিক, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিভাবান তরুণদের স্ব-স্ব জায়গায় বসানোর উদ্যোগ নিতে হবে।' তিনি আরও জানিয়েছেন যে, দেশে সৃজনশীলতা এবং প্রতিভা প্রকাশ পেতে হলে তাদের মূল্যায়ন করা প্রয়োজন।

শিশির মনির নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'যদি তোমরা প্রতিভাবান হও, যদি তোমরা সত্যিই যোগ্য হও, মানুষ তোমাদেরকে আমন্ত্রণ জানাবে।' তিনি যোগ করেছেন, 'সত্যিকার অর্থে তোমার যদি ক্যাপাসিটি থাকে এই জগতে, আমার মনে হয় না কেউ তোমাদেরকে আটকে রাখতে পারবে।' তিনি রাজনৈতিক আধিপত্য নিয়ে চিন্তা না করার জন্য তরুণদের উৎসাহিত করেন এবং যোগ্য ব্যক্তিদের মূল্যায়নের ব্যাপারে গুরুত্ব দেন।

তিনি এও বলেন, 'এসো আমরা ঐক্যবদ্ধ হই। এসো আমরা একটি প্রগতিশীল জাতির কথা ভাবি।' তিনি আশা প্রকাশ করেছেন যে, 'এই বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি অত্যন্ত নিরাপদ বাংলাদেশ হবে।' তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাজনৈতিক কারণে বিভক্ত হলে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, 'রাজনীতি করে করুক, সরকার যেটাই হোক, সত্য ন্যায়ের পথে থাকতে হবে।'

বক্তব্যের এক পর্যায়ে, ছাত্রসংগঠনগুলোর ভূমিকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'শিবির যদি খারাপ কাজ করে, তাদের সমালোচনা করো।' তিনি ছাত্রদের মধ্যে খারাপ কাজ করা সংগঠনগুলোকে উপেক্ষা করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। এছাড়া প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উপস্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উপস্থাপন

প্রশ্নপত্র ফাঁস, নকল, জাল সনদ তৈরি এবং প্রযুক্তিনির্ভর পরীক্ষা-সংক্রান্ত অপরাধ দমনে আইনকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) বিল, ২০২৬ আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই বিলটি সংসদে উপস্থাপন করেন। পরে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। কমিটিকে এই বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সংসদে উপস্থাপিত বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নকল, জাল সনদ তৈরি এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধে প্রায় ৪৫ বছর আগে ১৯৮০ সালে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন প্রবর্তিত হয়েছিল।

তবে বর্তমানে প্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং ডিজিটাল মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত অপরাধগুলো বেড়ে যাওয়ার কারণে বিদ্যমান আইনের অনেক বিধান সময়োপযোগিতা হারিয়েছে বলে বিলে উল্লেখ করা হয়েছে।

এই প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে ডিজিটাল সিস্টেম এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংঘটিত অপরাধগুলোকে আইনের আওতায় এনে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অনিয়মমুক্ত পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২ এপ্রিল মন্ত্রিসভা এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়। মন্ত্রিসভার নির্দেশনার পর খসড়াটি একাধিক দফা সংশোধন, যাচাই-বাছাই এবং আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে ১৮ জুন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পায়।

প্রস্তাবিত আইনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘ডিজিটাল ম্যানিপুলেশন’ শব্দটির সংজ্ঞা অন্তর্ভুক্ত করা। এর আওতায় সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ এবং যেকোনো ধরনের ডিজিটাল কারসাজিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।

বিলে ডিজিটাল কারসাজির অপরাধে দোষী ব্যক্তির জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া, সংঘবদ্ধভাবে পরীক্ষায় জালিয়াতি, প্রশ্নফাঁস বা এ ধরনের অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অপরাধী চক্র গঠন বা পরিচালনার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আরও কঠোর শাস্তি ও আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের মতে, ডিজিটাল যুগে পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করার জন্য এ সংশোধনী অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%