০৩:১৮ পি.এম
মানবিক, সামাজিক ও ইসলামিক কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশব্যাপী পরিচিত সংগঠন আরাফ বাংলাদেশ (আল্লামা রুহুল আমিন (রহ.) ফাউন্ডেশন)-এর নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় মাদারীপুরের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে অবস্থিত ঠিকানা হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এ কার্যকরী পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন মাদারীপুরের চরমুগরিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ.এইচ.এম. নিজামউদ্দিন। ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কাওসার আলম মিঠু।
আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত
সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক (ম্যানেজিং ডিরেক্টর) হিসেবে মনোনীত হয়েছেন আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক সুজন হোসেন রিফাত। পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও মডেল তারকা মো. শাওন করিম।
এছাড়া পরিচালক (উইমেন্স অ্যাফেয়ার্স) হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট নারী অধিকারকর্মী ও আইনজীবী হেনা খানম। পরিচালক (সমাজসেবা) হিসেবে মনোনীত হয়েছেন প্রফেসর মো. নুরে আলম এবং পরিচালক (গবেষণা) হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট কবি, কলাম লেখক ও ভূমি বিশেষজ্ঞ মো. মজিবুর রহমান।
পরিচালক (তথ্য ও প্রকাশনা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর মো. মকবুল হোসেন। এছাড়া পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কালাম করপোরেশনের চেয়ারম্যান ইমাম শাহরিয়ার এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এস.এম. জাকির হোসেন ডাবলু।
সভায় বক্তারা বলেন, আরাফ বাংলাদেশ মানবিক, শিক্ষামূলক, সামাজিক ও ইসলামিক মূল্যবোধভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের কল্যাণে কাজ করবে। নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: বাংলা একাডেমিতে বৌদ্ধ ঐতিহ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন