০৫:০১ পি.এম
ইরান ফুটবল দলের ওপর মার্কিন প্রশাসনের দ্বারা আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা বদলানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে বিশ্বকাপ ফুটবলে ইরান ফুটবল দলকে এ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। তবে বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছানোয় উভয় দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়েছে।
সুতরাং, বিশ্বকাপের জন্য ইরান ফুটবল দলের ওপর আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। টকস্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে যে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ডু জুলিয়ানি জানিয়েছেন, মার্কিন প্রশাসন আরও আলোচনা করতে প্রস্তুত। তারা বিশ্বকাপে ইরান ফুটবল দলের জন্য আরোপিত কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি নিয়ে কথা বলবে।
এ ঘটনা ঘটছে ঠিক সেই সময়ে যখন ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পূর্বে, ইরান আগামী রবিবার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের দুইদিন আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এ অবস্থায় ইরানের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ইরান বিশ্বকাপে দলের প্রস্তুতিসূচি যথাযথভাবে জমা দিয়েছে, তবে আয়োজকদের আরোপিত কঠোর বিধি-নিষেধ তাদের কাজে বাধা সৃষ্টি করছে।
এ বিষয়ে, অ্যান্ড্রু জুলিয়ানি দ্য টেলিগ্রাফকে বলেছেন, পুরো পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। এ বিষয়ে আলোচনা করা যেতে পারে। তারা মাঠে প্রতিযোগিতামূলক এবং সুষ্ঠু খেলা নিশ্চিত করতে চান। বললেন, ‘দলের প্রত্যেক কোচ ভিসা পেয়েছেন।’
তবে, টুর্নামেন্ট চলাকালীন সময়ে ইরান দলের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা কিছুটা বাড়ানোর সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বিশেষ করে নকআউট পর্বের সমীকরণ পরিস্থিতি বদলে দিতে পারে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পর ইরানকে কয়েক ঘণ্টার মধ্যে বিমান ধরতে বলা হয়েছিল, যা ইরান অধিনায়ক মেহেদি তারেমি ও কোচ আমির ঘালেনোইয়ের জন্য একে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করা হয়েছে। গ্রুপ পর্ব ও রাউন্ড অব ৩২-এর ফলাফলের ভিত্তিতে আগামী ৩ জুলাই ডালাসে অথবা ৬ জুলাই সিয়াটলে যুক্তরাষ্ট্র বনাম ইরান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
এ ধরনের হাই-প্রোফাইল ম্যাচের লজিস্টিকস ও নিরাপত্তার কথা মাথায় রেখে জুলিয়ানি বলেন, ‘সবকিছুই পরিবর্তনশীল। তাই এর ওপর নজর রাখুন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন