ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়নে উচ্চশিক্ষায় উদ্যোগী ইউজিসি


বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়নে উচ্চশিক্ষায় উদ্যোগী ইউজিসি

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি বাস্তবায়ন করতে চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই প্রচেষ্টার জন্য একটি জাতীয় কাঠামো (ন্যাশনাল ফ্রেমওয়ার্ক) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাকৃবির যৌথ আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এ বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাটির প্রতিপাদ্য ছিল ‘ডেভেলপমেন্ট অব আ ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর জয়েন্ট পার্টনারশিপ ইন হায়ার এডুকেশন সেক্টর বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ বলে উল্লেখ করা হয়েছিল।

বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা মন্তব্য করেন, বাংলাদেশের জন্য বিদেশি কোনো মডেল চাপিয়ে দেওয়া নয়, বরং দেশের বিদ্যমান নীতিমালা, শিক্ষা কাঠামো এবং প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন রূপরেখা তৈরি করাই এই উদ্যোগের উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই কাঠামো পরবর্তীতে বাংলাদেশ একা পরিচালনা, সম্প্রসারণ এবং উন্নয়ন করতে সক্ষম হবে।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি কাঠামোবদ্ধ ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থায় একজন শিক্ষার্থী শুরুতে দুই বছর বাংলাদেশে এবং পরবর্তী দুই বছর যুক্তরাষ্ট্রের অংশীদার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন সম্পন্ন করবেন। সফলভাবে কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা উভয় বিশ্ববিদ্যালয় থেকে পৃথক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সময়ের দাবি। যৌথ অংশীদারিত্ব ও ডুয়াল ডিগ্রি কার্যক্রম চালু হলে আমাদের শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা ও দক্ষতা অর্জনের আরও বিস্তৃত সুযোগ পাবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

সভায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছিল। এর মধ্যে অন্যতম বিষয় ছিল বাংলাদেশের জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুযায়ী অর্জিত ক্রেডিটকে যুক্তরাষ্ট্রের কার্নেগি ইউনিট পদ্ধতির সঙ্গে সমন্বয় করা। এর পাশাপাশি পাঠ্যক্রমের সামঞ্জস্য, ক্রেডিট স্থানান্তর এবং শিক্ষার্থীদের একাডেমিক অর্জনের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই অনুষ্ঠানে ফুলব্রাইট স্পেশালিস্ট এবং উচ্চশিক্ষা নীতি বিশেষজ্ঞ ড. গ্রেস মুকুপা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে ফজলুল হক ভূঁইয়া, উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অনুষ্ঠানের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সামছুল আলম, আইআইএফএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. জহিরুল আলম এবং ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামও উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষার্থী প্রতিনিধি ও বিদেশী শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সিএনএনের বিশ্লেষণ

যুদ্ধের সময় ১১৫ কোটি ব্যারেলের বেশি তেলের সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে বিশ্ববাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


যুদ্ধের সময় ১১৫ কোটি ব্যারেলের বেশি তেলের সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে বিশ্ববাজার

হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হলেও বৈশ্বিক তেল বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এই অগ্রগতি এলেও বিশ্লেষকরা বলছেন, বাস্তব সরবরাহগত পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে, হতে পারে আগামী এক বছর।

বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় বৈশ্বিক বাজারে প্রায় ১১৫ কোটি ব্যারেল তেলের সরবরাহে ব্যাঘাত ঘটেছে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের ঘাটতির সৃষ্টি হয়েছে এবং দ্রুত কমে এসেছে বৈশ্বিক তেল মজুত।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ-র তথ্য অনুযায়ী, বৈশ্বিক কৌশলগত তেলের মজুত, ১৯৯০ সালের পর, সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুতও গত চার দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। একই সাথে, বাণিজ্যিক মজুতেও চাপ সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজার এখন সংকটজনক অবস্থার কাছাকাছি পৌঁছেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, মজুত দ্রুত কমে আসায় সরবরাহ ব্যবস্থা এখন আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় চালু হলেও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে তাৎক্ষণিক কোনো সমাধান আসছে না। তেলবাহী ট্যাংকারের চলাচল স্বাভাবিক করা, উৎপাদন পুনরায় শুরু করা এবং সরবরাহ চেইন পুনর্গঠন; সব মিলিয়ে এতে সময় লাগবে কয়েক মাস থেকে এক বছর।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমলেও বিশ্লেষকদের একাংশ বলছেন, এটি মূলত সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থায়ী প্রতিক্রিয়া। বাস্তব সরবরাহ সংকট মৌলিক বাজারে এখনো পুরোপুরি কাটেনি।

তাদের ভাষ্য, আগামী দিনে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য না ফিরলে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী চাপের মুখে পড়তে পারে। একই সঙ্গে কিছু বিশ্লেষক মনে করছেন, ভবিষ্যতে সরবরাহ বৃদ্ধি পেলেও বাজার দীর্ঘ সময় ধরে ওঠানামার মধ্যেই থাকবে।

সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালি খুলে যাওয়া একটি ইতিবাচক অগ্রগতি হলেও বৈশ্বিক তেল বাজার এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি এবং তা হতে সময় লাগবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়।

তিনি আজ রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। তিনি যোগ করেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছেন।

কোন মামলায় অথবা কোন ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন ধরনের রাজনৈতিক চাপ কিংবা রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ তাকে এখনও বলেনি।

এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, এক সময় সাংবাদিক ছিলেন তিনি। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোন কারণে বিচার না হয় (মিডিয়া ট্রায়াল) সে বিষয়টি সবাইকে সতর্ক থাকতে হবে।

সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির বিদায়ী সভাপতি মাসউদুর রহমান রহমান রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী(বরগুনা) প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আট হাজার ফলজ গাছের চারা বিতরণ

বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এন,এস,এস উদ্যোগে  আমতলীতে ,চার হাজার শিশুর মাঝে আট হাজার  ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে । শনিবার বেলা ১১ টায়  আমতলী সোনালী কমিউনিটি সেন্টারে  চারা বিতরণ র্কাযক্রমের উদ্ভোধন করা হয় । বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর । ওয়ার্ল্ড ভিশন  আমতলী এপি এর  এরিয়া ম্যানেজার বিভুদান বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না,  আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশনের  প্রজেক্ট ম্যানেজার মৃদুল সরকার (প্রমুখ) । 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক পেশাদার ছিনতাইকারী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জুবায়ের হোসেন ভ্রাম্মমান প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে আটক পেশাদার ছিনতাইকারী

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. ইব্রাহিম হোসেন নামের এক পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ব্যস্ততম এই সড়কে, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই এক ব্যক্তি ওই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং উপস্থিত লোকজন চিৎকার শুরু করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনে দায়িত্ব পালনরত সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন ঘটনাটি নজরে পেয়ে তাৎক্ষণিকভাবে ধাওয়া করেন। তার দ্রুত পদক্ষেপ ও তৎপরতায় কিছু দূর যাওয়ার পরই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, আটক মো. ইব্রাহিম হোসেন একজন পেশাদার ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%