ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে সরকারের তৎপরতা


রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে সরকারের তৎপরতা

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে কাজ করছে। মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন অব্যাহত রেখেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, চীনসহ বিভিন্ন দেশের সহযোগিতায় এ চাপ বৃদ্ধি করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।

মিয়ানমারের সাম্প্রতিক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে প্রদত্ত তথ্যে বাংলাদেশ একমত নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত তাঁর সরকারের সঙ্গে কথা বলার আশ্বাসও দিয়েছেন। যদিও মিয়ানমার রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে, তবে ওই প্রক্রিয়া ধীরগতিতে চলছে।

আরও পড়ুন: রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

বাংলাদেশ চায় যে, এ প্রক্রিয়াটি দ্রুত শেষ হোক।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং সেই পরিচয় নিয়েই তাদের নিরাপদ এবং স্বাভাবিক পরিবেশে নিজ দেশে ফিরে যেতে হবে। বাংলাদেশ মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে এবং নিরাপদ প্রত্যাবাসনই সরকারের লক্ষ্য।

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপের বিষয়ে তিনি উল্লেখ করেন, শুধু যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে নয়, প্রধানমন্ত্রী তাঁর চীন সফরের সময়ও এ বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা করেছেন।

চীন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে। যদিও সব আলোচনা গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে বাংলাদেশ সবসময়ই বলেছে যে, মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োজন।

আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের আসা শুরু হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। প্রথম তিন-চার বছরের মধ্যে সমাধান হলে পরিস্থিতি এত জটিল হতো না। সময়ের সাথে সাথে মিয়ানমারের পরিস্থিতি জটিল হয়েছে এবং সংকটও আরো ঘনীভূত হয়েছে।

তিনি বলেন, শুধু কূটনৈতিক ভাষায় কথা বলাই যথেষ্ট নয়, বিষয়টিকে কার্যকর পদক্ষেপে পরিণত করতে হবে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক আদালতের রায়সহ বিভিন্ন বিষয়কে কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ভূরাজনৈতিক এবং আঞ্চলিক বাস্তবতা বিবেচনার ভিত্তিতে কূটনৈতিক কার্যক্রম সাজানো হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে গঠিত জাতীয় কমিটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি শুধু নিরাপত্তা সংশ্লিষ্টদের নিয়ে নয়; বরং স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন। তবে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির কারণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি প্রয়োজন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে কৌশল পরিবর্তন হয়েছে কি না—এ প্রশ্নে শামা ওবায়েদ বলেন, কৌশলগত পরিবর্তন অবশ্যই ঘটেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর অধিক জোর দেওয়া হচ্ছে, যাতে তারা মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে। সেইসাথে আগের উদ্যোগগুলোও অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দিষ্ট তথ্য বা উপাত্ত নেই। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি একমত হয়ে বলেন, বিষয়টি যাচাই করা প্রয়োজন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোন নতুন তথ্য পাওয়া গেছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, তাঁর কাছে এ বিষয়ে কোনো আপডেট নেই। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।

ভারতের পক্ষ থেকে মক্কা চুক্তিতে বাংলাদেশ যেন না যায় এমন কোন অনুরোধ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

আরও পড়ুন: ছুটির দিনে সড়কে ঝরল ১২ জনের প্রাণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শর্তসাপেক্ষে হাজার হাজার পিকেকে যোদ্ধাকে ক্ষমা করছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


শর্তসাপেক্ষে হাজার হাজার পিকেকে যোদ্ধাকে ক্ষমা করছে তুরস্ক

শান্তি প্রক্রিয়ায় অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির(পিকেকে) হাজার হাজার যোদ্ধাকে শর্তসাপেক্ষে ক্ষমা করার একটি আইন পাস করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার(১৮ আগস্ট) সরকারি গেজেটে এই আইনটি প্রকাশিত হয়।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সংগঠনটি পুরোপুরি বিলুপ্ত হলে এবং অস্ত্র সমর্পণ করলে এই আইন কার্যকর হবে। গত সপ্তাহে পার্লামেন্টে বিপুল ভোটে বিলটি পাস হয়েছে। এই আইনের ফলে পিকেকে-র দণ্ডপ্রাপ্ত সদস্যদের কারাদণ্ড স্থগিত করা হবে এবং অপরাধের গুরুত্বের ওপর ভিত্তি করে অন্যদের বিরুদ্ধে চলমান তদন্ত ও বিচার প্রক্রিয়া পাঁচ বা দশ বছরের জন্য স্থগিত রাখা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে তারা যদি পুনরায় কোনো অপরাধ না করে, তবে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেবে। আইনটিতে সংগঠনটির নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তদারকির জন্য একটি কমিটি গঠনেরও বিধান রাখা হয়েছে। আগামী সপ্তাহে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

গত বছর কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের আহ্বানে সাড়া দিয়ে পিকেকে তুরস্ক এবং তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে নিজেদের সংগঠন বিলুপ্ত করার ঘোষণা দেয়। তবে ওজালান এবং পিকেকে-র অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা এই ক্ষমার আওতাভুক্ত নন।

এর পরপরই উত্তর ইরাকে এক প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে কিছু যোদ্ধা অস্ত্র সমর্পণ করে এবং তুরস্কের গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে কিছু যোদ্ধাকে ইরাকে প্রত্যাহার করে নেওয়া হয়। ১৯৮০-র দশক থেকে পিকেকে-র সঙ্গে চলা এই সংঘাতে কয়েক হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে কুর্দি-অধ্যুষিত দক্ষিণ-পূর্ব তুরস্কের ওপর একটি গুরুতর অর্থনৈতিক বোঝা তৈরি হয়েছে এবং কয়েক দশক ধরে রাজনৈতিক ও সামাজিক বিভাজনকে উসকে দিয়েছে।

আইনপ্রণেতারা বলেছেন, এই পদক্ষেপের প্রাথমিক পর্যায়ে পিকেকে-সংশ্লিষ্ট প্রায় ৩ হাজার ৫০০ বন্দীকে মুক্তি দেওয়া হতে পারে। এটি তুরস্কের কারাগারে আটক মোট বন্দীর সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায়, কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায়, কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলাদেশ দলের চার পেসার (বাঁ থেকে) ইবাদত, হাসান, তাসকিন ও খালেদ বিমানবন্দরে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে একটি ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট জিতে সফরকারীরা দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। তবে সেখানে পৌঁছাতে বাংলাদেশ দলের জন্য একটি বাজে অভিজ্ঞতা হয়েছে। শান্ত-মুশফিক-মিরাজ-হাসানদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে এই যাত্রায়। ফ্লাইট বিলম্বের কারণে ৬ ঘণ্টার পথ পাড়ি দিতে লেগেছে সাড়ে ১৪ ঘণ্টা। এই তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন একটি জাতীয় দৈনিককে। যদিও ক্লান্তিকর এই ভ্রমণ নিয়ে তিনি কোনো অভিযোগ করেননি। ডারউইন অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে অবস্থিত এবং ম্যাকাইয়ের অবস্থান কুইন্সল্যান্ড রাজ্যে। আকাশপথে দুই শহরের দূরত্ব প্রায় ২২০০ কিলোমিটার। আজ ডারউইনের সময় ভোর সাড়ে ৫টায় টিম হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে বের হয় বাংলাদেশ দল। সকাল ৭টায় তারা ম্যাকাইগামী বিমানে ওঠে। যখন বিমানে ম্যাকাইতে অবতরণ করে, তখন ঘড়ির কাটায় প্রায় সন্ধ্যা ৭টা বাজে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যেতে লেগেছে আরো ১ ঘণ্টা। সব মিলিয়ে বাংলাদেশ দল একটি ক্লান্তিকর দিন অতিবাহিত করেছে। তবে দীর্ঘ ভ্রমণের পরেও সুমনের ভাষ্যমতে, সব ক্রিকেটার ভালো আছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাকাইয়ে পৌঁছেছি। ভ্রমণটা অনেক দীর্ঘ ছিল। (ভোর) সাড়ে ৫টার সময় হোটেল থেকে বের হয়েছি। ৭টায় ফ্লাইট ছিল। ম্যাকাইয়ের হোটেলে পৌঁছাতে রাত ৮টা বেজেছে। লম্বা ভ্রমণ। কিন্তু সবাই ভালো আছি। কোনো অভিযোগ নেই। আলহামদুলিল্লাহ।’ বাংলাদেশের জন্য ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের মাধ্যমে। ইতোমধ্যে এই ভেন্যুতে প্রথম দুই দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। যদি বাংলাদেশ ম্যাকাই টেস্টে হার এড়াতে পারে, তবে এটি প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয় করার কীর্তি গড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
উপদেষ্টা জাহেদ উর রহমান

‘গ্যাস সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


‘গ্যাস সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে’

ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বক্তব্য প্রদান করেন।

দেশের চলমান গ্যাস সংকটটি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার ফল হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্রেটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সংকট পুরোপুরি কাটাতে এবং জ্বালানি খাতে স্বস্তি ফেরাতে অন্তত আরও দুই বছরের সময় প্রয়োজন। এই সময়ের মধ্যে জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

ডা. জাহেদ বলেছেন, বর্তমান গ্যাস সংকটের কারণে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে— এটি সরকার মেনে নেয়। প্রধানমন্ত্রীও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে এটি গুরুত্বপূর্ণ যে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঘাটতির কারণে তৈরি হওয়া সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানো সঠিক নয়।

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস সংকট নিয়ে বিরোধী দল সরকারের ওপর দায় চাপাতে পারে, এটি একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড। তবে তিনি অপ্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে মানুষের দুর্ভোগ বাড়ানোর ব্যাপারে সতর্ক করেন। তিনি তাদের রাজপথের পরিবর্তে সংসদে গিয়ে যুক্তি তুলে ধরার আহ্বান জানান। জনগণের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করলেই মানুষ তা প্রত্যাখ্যান করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাসের ঘাটতির চিত্র তুলে ধরার সময় তিনি জানিয়েছেন, দেশের বর্তমান চাহিদার তুলনায় প্রতিদিনই বড় ধরনের ঘাটতি বিদ্যমান। এমনকি কিছু কারখানা চালু থাকলেও চাহিদার সাথে সরবরাহের ব্যবধান পুরোপুরি দূর হবে না। দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করতে গিয়ে ডা. জাহেদ বলেছেন, ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়েও কাজ চলছে। স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধান শুরু হচ্ছে। এ কাজে নতুন দুটি রিগ কেনার পাশাপাশি বিদ্যমান রিগগুলো সচল রাখার পরিকল্পনা রয়েছে।

স্থলভাগে বিপুল পরিমাণ গ্যাসের সম্ভাবনা সম্পর্কে তিনি জানিয়েছেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে দেশের স্থলভাগে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস মজুত থাকার ধারণা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব সম্ভাবনা কাজে লাগানোর মতো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সরকার এখন অনুসন্ধান ও উত্তোলনের দিকে অধিক গুরুত্ব দিচ্ছে।

তিনি আরো বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলায় কয়লা ব্যবহারের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া সরকারি স্থাপনাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সংকট পুরোপুরি কাটাতে সময় লাগলেও এসব উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা চলছে।

বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহেদ জানান, দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব বর্তমান পরিস্থিতিতে পড়েছে। এর সাথে আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তাও যুক্ত হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এলএনজির আন্তর্জাতিক বাজার আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

সভায় দেশের প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ডা. জাহেদ বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক চর্চায় নতুন গতি আনতে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বাকৃবিতে ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, নেতৃত্বে লিপি-মনির
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তাদের নতুন সংগঠন বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পরীক্ষা শাখার অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন লিপিকে আহ্বায়ক এবং কৃষি মিউজিয়ামের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদকে সদস্যসচিব করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. মো. নাজমুল হক, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ (রুবেল), পানি সরবরাহ, গ্যাস ও স্যানিটেশন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, হিসাব শাখার অতিরিক্ত ট্রেজারার মো. সাজ্জাদ হোসেন মণ্ডল, পূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মুহ এনামুল হক, পরিকল্পনা ও উন্নয়ন শাখার এডিশনাল ডাইরেক্টর প্রকৌশলী মুহাম্মদ আতিকুজ্জামান আকন্দ, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাব্বির কবীর, হিসাব শাখার ডেপুটি ট্রেজারার মোহাম্মদ আশরাফুল হক, হেলথ কেয়ার সেন্টারের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার কাম প্যাথলজিস্ট ডা. আবুল কালাম মোহাম্মদ আজাদ, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবা, উদ্যানতত্ত্ব খামারের উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক কৃষিবিদ ড. মো. ওবাইদুর রহমান এবং সংস্থাপন শাখা-৫ (পেনশন)-এর এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ মো. সাহেবুল ইসলাম খান (রনি)।

এ ছাড়া আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও বিভাগের ২২ কর্মকর্তা। তাঁদের মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) ফৌজিয়া আক্তার, বিদ্যুৎ বিভাগের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী মোহা. তৌহিদুল ইসলাম, পরীক্ষা শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ ড. মো. আশরাফুল ইসলাম খান (কাবুল), ভিসি সচিবালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. জহিরুল আলম, জিটিআইয়ের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম তোফায়েল আহমেদ (রিপন), সংস্থাপন শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. মঞ্জুর হোসেন (লিটন) ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ শামীমা আক্তার ঝর্ণা  
হিসাব শাখার ডেপুটি ট্রেজারার হারুনুর রশীদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার (সিভিল) ডালিয়া খাতুন, পরীক্ষা শাখার উপ-পরিচালক (অডিট) মুহাম্মদ মঞ্জুরুল আলম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসান, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক মো. শাহীন হালিম (ডন), পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মো. সোহাগ ভূঁঞা, আইআইএফএসের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ ড. সামিয়া আফরোজ, হেলথ কেয়ার সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ জারজিস আহমেদ ও ডা. নাজমুল হাসান তামীম, বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সিনিয়র ক্যাটালগার মো. মাহফুজ রহমান, পরীক্ষা শাখার সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম এবং একই শাখার সেকশন অফিসার মো. নাজমুল হুদা।

সংগঠনটির লক্ষ্য সম্পর্কে সদস্যসচিব কৃষিবিদ মনির উদ্দীন আহাম্মেদ বলেন, ‘কোনো বিভাজনের লক্ষ্যে নয়, বরং ঐক্য, সহযোগিতা, অধিকার ও কল্যাণের নতুন সম্ভাবনার উদ্দেশ্যে বিএইউ ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক সাংগঠনিক পরিবেশ গড়ে তোলা, দায়িত্ব সচেতনতার মাধ্যমে কর্মকর্তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা করা, প্রশাসনিক কর্মকাণ্ডে চেইন অব কমান্ড বজায় রাখাসহ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘মতভিন্নতা থাকবে, কিন্তু বিভেদ নয়। প্রতিযোগিতা থাকবে, কিন্তু ব্যক্তিগত বিরোধ নয়। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রেখে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের এ অবস্থান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা পূর্ববর্তী সংগঠনের বিরুদ্ধে নয়।’
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%