০৩:১৮ পি.এম
রোশন পরিবারের নতুন প্রজন্ম সংগীতের মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। বলিউডের খ্যাতনামা তারকা হৃতিক রোশন এবং সুজান খানের প্রথম পুত্র হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেছেন। ২০ বছর বয়সী এই তরুণ শিল্পী প্রকাশ করেছেন তাঁর প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ যা তাঁর সংগীত জীবনের সূচনা করছে।
গানটিতে কেবল কণ্ঠই দেননি হৃহান, বরং নিজে গিটারও বাজিয়েছেন। গানটি প্রকাশের পর থেকেই রোশন পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃহানকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা।
হৃতিক রোশন তাঁর ছেলের গান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, "হৃহান সহজাতবুদ্ধিমত্তা নিয়ে জন্মেছে, যা আমাকে নির্ভীক করে তোলে।" ছেলের নতুন পথচলায় গর্ব প্রকাশ করেছেন মা সুজান খানও। একইভাবে হৃহানের পাশে দাঁড়িয়েছেন দাদা এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
হৃহানের গানটি পরিবারের বাইরেও প্রশংসিত হয়েছে। হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনিও গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশনও হৃহানের কণ্ঠ ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।
রোশন পরিবারের সংগীতের সঙ্গে সম্পর্ক অবশ্য অনেক পুরোনো। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে এই পরিবার দীর্ঘকাল ধরে সংগীত জগতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। সেই পারিবারিক ঐতিহ্য এবার নতুন প্রজন্মের হাতে এগিয়ে নেওয়ার সময় এসেছে।
অভিনয় দিয়ে নয়, গান ও গিটারের সুরে নিজের পরিচয় তৈরি করার পথ বেছে নিয়েছেন হৃহান। প্রথম গান প্রকাশের মাধ্যমে সংগীত জগতে তাঁর নতুন অধ্যায়ের সূচনা হলো।
সূত্র :
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন