০৩:২৯ পি.এম
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার বিয়োগান্ত ঘটনার শোক স্মরণ করতে রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের হয়। পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হওয়া এ মিছিলের মাধ্যমে প্রতীকীভাবে তুলে ধরা হয় কারবালার মর্মান্তিক ঘটনা এবং ইয়াজিদের নির্মমতা। একই সঙ্গে অংশগ্রহণকারীরা অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেন।
চৌদ্দশ বছর পেরিয়ে গেলেও কারবালার শোক যেন আজও অম্লান। ইমাম হোসাইন ও তার সঙ্গীদের আত্মত্যাগের স্মরণে ১০ মহররম শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয় এই তাজিয়া মিছিল।
মাতম ও শোকগাঁথার মধ্য দিয়ে স্মরণ করা হয় কারবালার সেই নির্মম হত্যাকাণ্ডকে। হাজারো মানুষ কালো পোশাক পরে, মাথায় কালো পতাকা বেঁধে এবং খালি পায়ে শোক মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা শোকের প্রতীক আলম, নিশান এবং দুলদুল ঘোড়া নিয়ে আসেন।
আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান
শোক, ইতিহাস ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখর এই মিছিল পুরান ঢাকার দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যকেও বহন করে। আয়োজক ও অংশগ্রহণকারীদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতীকী শোকের আয়োজনের মাধ্যমে কারবালার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার বিষয়টি দেখা যায়।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ১৪০০ বছর আগে মহররমের ১০ তারিখে ইরাকের কারবালায় ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দৌহিত্র ইমাম হোসাইন এবং তার পরিবারের সদস্যরা। সেই ঘটনার স্মরণেই শতাব্দির পর শতাব্দি ধরে পালিত হয়ে আসছে আশুরা।
হোসেনি দালান থেকে শুরু হয়ে মিছিলটি পুরান ঢাকার বকশিবাজার, আজিমপুর ও নিউমার্কেট হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।
আরও পড়ুন: জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন