০৯:৫৫ এম
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা এখনও আর্জেন্টিনার কাটেনি। কিন্তু নিজ শহর পুজাতোতে ফিরে স্কালোনি জানিয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও বিতর্ককে গুরুত্ব দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, লিওনেল স্কালোনি ড্রেসিংরুমে লিওনেল মেসির কথিত অনুপ্রেরণামূলক বক্তব্য বা দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে বলেছেন, "আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আপনারা কী বলছেন, সেটাই আমি জানি না।"
দলের মধ্যে বিভাজন বা অভ্যন্তরীণ সমস্যার গুঞ্জনও তিনি নাকচ করেছেন। স্কালোনি বলেছেন, "আপনারা এমন প্রশ্ন করছেন, বিশ্বাসই করতে পারছি না। আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দিক নিয়ে ভাবছি।"
আরও পড়ুন: চোরাচালানের অভিযোগে দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
তিনি আরও বলেছেন, বিশ্বকাপে তার খেলোয়াড়রা জাতীয় দলের জার্সির প্রতি শতভাগ দায়বদ্ধতা দেখিয়েছেন। ভবিষ্যতেও যারা আর্জেন্টিনার হয়ে খেলবেন, তাদের কাছ থেকেও একই মানসিকতা প্রত্যাশা করেন স্কালোনি।
বিশ্বকাপ শেষে বুয়েনস আইরেসে সমর্থকদের অভ্যর্থনায় মুগ্ধ স্কালোনি বলেছেন, "হার মেনে নেওয়া কঠিন হলেও পরাজয় থেকেও শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।" তার মতে, সম্মানের সঙ্গে হার গ্রহণ করাও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
নিজের ভবিষ্যৎ নিয়েও তিনি কথা বলেছেন। আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি রয়েছে। এরপর কী হবে, তা সময়ই বলবে। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর্জেন্টিনা জাতীয় দল এবং সমর্থকদের সঙ্গে সম্পর্ক অটুট রাখা।
২০২৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন কি না এমন প্রশ্নের উত্তরে স্কালোনি হাস্যরসের সুরে বলেছেন, "আবারও একই প্রশ্ন!" এরপর যোগ করেন, "প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়াটাই ছিল তার জন্য স্বপ্নের মতো এবং এই সময়ে দলের অর্জন কল্পনারও বাইরে।"
আরও পড়ুন: লিটনকে নিয়ে সুখবর পেল বাংলাদেশ
এদিকে, ইংল্যান্ডকে হারানোর পর সেমিফাইনালে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারের "The Falklands Are Argentine" লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় সম্ভাব্য শাস্তির আলোচনা নিয়ে স্কালোনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, "এ বিষয়ে আগে থেকে তার কোনো ধারণা ছিল না এবং খেলোয়াড়রাও তাকে কিছু জানায়নি। বিষয়টি তিনি সবার মতো পরেই দেখেছেন।"
প্রসঙ্গত, স্কালোনির এসব মন্তব্য প্রকাশ করেছে আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন