ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ড্রোন হামলা নিয়ে যা বলল বাহরাইন


ড্রোন হামলা নিয়ে যা বলল বাহরাইন

শনিবার (২৭ জুন) ভোরে বাহরাইন, ইরানি ড্রোন হামলার জন্য তার ভূখণ্ডে চালানো তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে দেশটির সার্বভৌমত্বের চরম লঙ্ঘন ও নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে।

একটি বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, এ হামলাটি রাজ্যের সার্বভৌমত্বের চরম লঙ্ঘনের উদাহরণ, বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য সুস্পষ্ট হুমকি এবং বেসামরিক স্থাপনার ওপর হামলা ও বেসামরিক নাগরিকদের আতঙ্কিত করার জন্য আন্তর্জাতিক নিয়ম ও কনভেনশনের একটি স্পষ্ট লঙ্ঘন।

মন্ত্রণালয় এখানে আরো বলেছে যে, ইরান হামলা চালিয়েছে এমন এক সময়ে, যখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টা উত্তেজনা প্রশমনের জন্য কাজ করছে।

আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

এদিকে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে মন্ত্রণালয় বলেছে যে এই ঘটনাটি বেসামরিক নাগরিকদের বিপন্ন করেছে এবং এটি আন্তর্জাতিক আইনের একটি গুরুতর লঙ্ঘন।

ইরান এর আগে ঘোষণা করেছিল যে তারা মার্কিন বাহিনীর সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুতে হামলা করেছে, কিন্তু লক্ষ্যবস্তুগুলো কোথায় তা জানিয়েছে কিনা তা জানান নি।

মন্ত্রণালয় মন্তব্য করেছে যে, দিনের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনা বেসামরিক মানুষের জীবন বিপন্ন করেছে এবং উত্তেজনা প্রশমনের আঞ্চলিক প্রচেষ্টাকে ব্যাহত করেছে। মন্ত্রণালয়টি মানামার সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ ও বৈধ অধিকার পুনর্ব্যক্ত করেছে এবং তেহরানকে জবাবদিহি করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল তাদের বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সাইটে হামলা চালিয়েছে, কিছু ঘণ্টা পরেই এই হামলাটি ঘটে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে হরমুজ প্রণালী অতিক্রমকারী একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার জন্য তেহরান দায়ী।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

পরে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায় যে, দেশের দক্ষিণে মার্কিন হামলার জবাবে তাদের নৌবাহিনী অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে এবং উত্তেজনা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

তা সত্ত্বেও, পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর এই ঘটনাগুলো ঘটছে, যা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইলেকট্রনিক স্বাক্ষরের পর ১৮ জুন থেকে কার্যকর হয়েছে।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ: ইউকেএমটিও

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


হরমুজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ: ইউকেএমটিও

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী জাহাজ (ট্যাংকার) অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানায় যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এক বিবৃতিতে জানায়, জাহাজটির ক্যাপ্টেইন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে, ট্যাংকারটি ‘অজ্ঞাত একটি প্রজেক্টাইলের’ আঘাতে আক্রান্ত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই হামলায় জাহাজটির ব্রিজ (নিয়ন্ত্রণকক্ষ) ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও আরও জানিয়েছেন, এ ঘটনায় সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার বা অন্য কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির তথ্যও রিপোর্ট লেখার সময় পর্যন্ত পাওয়া যায়নি।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত শুরু করেছে। কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, কারা হামলা চালিয়েছে এবং হামলার উদ্দেশ্য কী ছিল - এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বাণিজ্যিক জাহাজে হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে এ ধরনের হামলা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবিবার ২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


রবিবার ২৪ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার এক বার্তায় তিতাস গ্যাস এই তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টায় গ্যাস ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এছাড়া, এতে সংশ্লিষ্ট ও আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের

প্রতিযোগিতামূলক ফলাফলগুলির ঊর্ধ্বে ‘ফুটবলে সম্মান, শ্রদ্ধা এবং সততার বিষয়গুলো বজায় থাকুক’, এমন বার্তাই প্রদান করেছে ইরান ফুটবল দল। নকআউটে যাওয়ার লক্ষ্যে মিশরের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে যথাস্থানে রেখে দেওয়া চিঠিতে এই বার্তা তুলে ধরা হয়েছে। সিয়াটলের স্টেডিয়ামের ড্রেসিংরুমে দলটি উক্ত চিঠিটি রেখে গেছে।

এর আগে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও সম্প্রীতির বার্তা দিয়েছিল ইরান। গত কয়েক মাস ধরে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধের অবসানে দুই দেশের মধ্যে সম্প্রীতি নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু ইরানে নতুন করে ওয়াশিংটনের হামলার পর আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থানে দাঁড়িয়ে এমন সম্প্রীতির বার্তা প্রদান করল ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ খেলা এবং ক্রীড়াসুলভ মনোভাবকে রাখার বিষয়ে বার্তা প্রকাশ করেছে। চিঠির মধ্যে উল্লেখ রয়েছে, ‘পয়েন্ট অনেকভাবে অর্জন করা যেতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয়’। চিঠিতে ফুটবলকে শুধুমাত্র ‘ফলাফলের প্রতিযোগিতা’ বলার বদলে, ‘চরিত্রের পরীক্ষা’ হিসেবেও চিহ্নিত করা হয়েছে।

এতে জোর দিয়ে বলা হয়েছে যে, পয়েন্ট বিভিন্ন উপায়ে আদায় করা সম্ভব, কিন্তু সম্মান অর্জন করতে হয় আচরণ এবং নিরপেক্ষতার মাধ্যমে। ফেয়ার প্লে বা সুষ্ঠু খেলা হলো ‘খেলার প্রাণ’। চিঠির সবচেয়ে হৃদয়বিদারক অংশটি ছিল লাল কালিতে লেখা কিছু শব্দ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে হওয়া বোমা হামলায় অন্তত ১৬৮ জন মানুষ নিহত হয়েছিলেন। চিঠিতে লাল অক্ষরে সেই মিনাব ট্র্যাজেডির কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

বার্তাটিতে জাতীয় পরিচয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ রয়েছে, ইরান ঐতিহাসিকভাবে জয়ের চেয়ে সম্মানকে অধিক গুরুত্ব দিয়ে এসেছে। প্রকৃত সাফল্য কেবল টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মাঠ ও মাঠের বাইরে মর্যাদা এবং নৈতিক আচরণ বজায় রাখার মধ্যে রয়েছে।

নকআউটে যেতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যদি কোনো একটি দলের জয় পরাজয় হয় এবং ঘানার ক্রোয়েশিয়া হারানো অথবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইউরোপের দেশ স্পেনকে। তাদের গ্রুপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। কিন্তু শীর্ষস্থান নিশ্চিতের দিন একটি শঙ্কাও দেখা দিয়েছে একবারের চ্যাম্পিয়নদের জন্য। দলটি হারাতে পারে তাদের আক্রমণভাগের তারকা ইয়েরেমি পিনোকে।

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের শেষ দিকে এক ভয়াবহ ট্যাকলে আহত হন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিক ধারণা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।’ খেলার সময় আগেই নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলেছিল স্পেন। তাই পিনো চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা সম্পন্ন করেন।

নিজের খেলোয়াড়ের সাহসিকতার প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।’

ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়েকে হারিয়ে স্পেন জয় নিশ্চিত করে।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো স্পেনের জার্সিতে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলমান বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।

গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দল হিসেবে স্পেন দ্বিতীয় রাউন্ডে উঠেছে এবং এখন অপেক্ষা করছে শেষ ষোলোর প্রতিপক্ষের। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%