০৩:৪৮ পি.এম
জর্দানের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী এই তথ্য প্রকাশ করেছে।
একটি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার খবর পাওয়ার পর বিশেষজ্ঞ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সশস্ত্র বাহিনী তাদের এক বিবৃতিতে উল্লেখ করেছে, সরকারি নিয়ম অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সব তথ্য জানানো হবে। দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত কয়েক বছরে জর্দানে সামরিক প্রশিক্ষণের সময় আকাশপথে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২৩ সালে আম্মানের কাছে প্রশিক্ষণের সময় একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যার ফলে জর্দানের বিমানবাহিনীর একজন পাইলট নিহত হন। ওই হেলিকপ্টারটিতে মোট দুজন পাইলট ছিলেন। ২০২২ সালে জর্দানের সেনাবাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, এবং সেই দুর্ঘটনায় দুই পাইলট প্রাণ হারান।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন