ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার


মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সিংগাইরে সাকিবুল ইসলাম (১৭) নামে একজন রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাট ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা পশ্চিম পাড়া গ্রামের রহম আলী ভয়ের ছেলে। পুলিশ এবং স্থানীয়দের ধারণা অনুসারে, পূর্বশত্রুতার কারণে বা কোনো ছিনতাইচক্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামের একজন কাঠমিস্ত্রিকে আটক করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা-বাঙ্গালা বাজার সড়কের গোলাই নতুনপাড়া এলাকায় একটি পাকা রাস্তার ওপর একটি রিকশা ও পাশেই পাটক্ষেতে মরদেহ দেখতে পান শাউন মোল্লা নামে এক পথচারী।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

শাউন মোল্লা তার মোবাইল ফোনে বিষয়টি থানার পুলিশকে জানান। খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও জুতা পাওয়া যায়। মোবাইল ফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির নাম পরিচয় বের করা সম্ভব হয়।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম নিহতের পরিবার এবং সিসিটিভির ফুটেজের বরাত দিয়ে জানান, ‘মঙ্গলবার দুপুরে পরিচিত এক প্রতিবেশীকে নিয়ে সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদরে যান। সন্ধ্যার দিকে তিনি দুজন যাত্রী নিয়ে সিংগাইরের জামশা গোলাইডাঙ্গা বাজারের দিকে রওনা দেন। পথিমধ্যে গোলাই নতুন পাড়া এলাকায় এসে রিকশাটি থেমে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ওই দুই ব্যক্তি যাত্রীবেশে ছিনতাইয়ের উদ্দেশ্যে রিকশাটি ঘটনাস্থলে নিয়ে আসেন। পরবর্তীতে তাকে হত্যা করে। তখন মানুষের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামের কাঠমিস্ত্রিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মো: তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


গোমস্তাপুরে খরিফ-২ মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন

২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে কৃষকদের জন্য সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এবং কৃষকদের উদ্দেশ্যে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আব্দুল আওয়াল, মমিনুল ইসলাম, প্রমূখ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মূলত রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধি এবং লেবু ও বিভিন্ন গাছ/বৃক্ষের চারা বিতরণ করা হয়। চলতি মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হবে। রোপা আমন ধান (উফশী): মোট ৩০০ জন কৃষকের প্রত্যেককে ০১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন (উফশী) ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। পেঁয়াজ বীজ (কন্দ): মোট ৪০ জন কৃষকের প্রত্যেককে ২০ শতক জমির জন্য ১৬০ কেজি পেঁয়াজ (কন্দ) বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, ১ কেজি বালাইনাশক এবং ১টি সংরক্ষণ পাত্র দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন শাকসবজি: মোট ১৮০০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ গ্রাম কলমি শাক, ১৫ গ্রাম লাউ, ৫ গ্রাম চালকুমড়া, ১০০ গ্রাম পুঁইশাক, ৫ গ্রাম বেগুন, ১০ গ্রাম মিষ্টিকুমড়া, ৫ গ্রাম শশার বীজ এবং সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ: মোট ৯৫০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং প্রয়োজনীয় পলিথিন ও বালাইনাশক দেওয়া হচ্ছে। লেবু চাষ: মোট ২৫ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি জৈব সার দেওয়া হচ্ছে। গাছ/বৃক্ষের চারা: এই খাতে নির্ধারিত কৃষকদের মাঝে প্রতিজনকে ১টি করে চারা, ৩০ কেজি জৈব সার এবং বাঁশের খুঁটি বিতরণ করা হচ্ছে (মোট লক্ষ্যমাত্রা ৪,৪৮০টি)। উদ্বোধনের প্রধান অতিথি ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের এই সময়োপযোগী প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষকরা লাভবান হবেন এবং অঞ্চলে বিভিন্ন ফসলের সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ জেলা পুলিশ ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


নওগাঁ জেলা পুলিশ ১০১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা এবং তত্ত্বাবধানে, গত জুন মাসের ২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক বিশেষ করে আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার মাধ্যমে ১০১টি মিসিং মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং আজ ১ জুলাই ২৬ তারিখ, সকালে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে আজ সকালে নওগাঁয় পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ এবং ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার হারানো ১০১টি মোবাইলের যাচাই-বাছাই করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেন। অনুষ্ঠানে হারানো মোবাইলের অনেক মালিক তাদের ফোনটি ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। হারানো মোবাইলের মালিকগণ জেলা পুলিশের এই জনহিতকর কর্মকা-ের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিশেষে, পুলিশ সুপার বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস।" তিনি জানান, বলা যায় মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে মিসিং হয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পারায় জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছে। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধারের তৎপরতা আরো বাড়িয়ে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্ণফুলী নদীতে ট্রলার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দুই নাবিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


কর্ণফুলী নদীতে ট্রলার বিস্ফোরণ, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দুই নাবিকের

কর্ণফুলী নদীতে স্থির থাকা ফিশিং ট্রলার এফবি দেশ’র ইঞ্জিন কক্ষে ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে দগ্ধ হওয়া ২ জন নাবিক, মো. রুবেল (৩২) এবং শাহ আলম (৪০), মারা গেছেন। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মো. রুবেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা এলাকায় এবং তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। অপরদিকে, শাহ আলমের বাড়ি নোয়াখালীতে অবস্থিত, এবং তাকে বুধবার সকালে দাফন করা হয়েছে।

এ ছাড়া, অগ্নিদগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাঁর অবস্থা চিকিৎসকদের মতে সংকটাপন্ন।

এছাড়া, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন থাকা উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ বুধবার সকালে ছাড়পত্র পেয়েছেন।

এ ঘটনায়, ৩০ জুন ফিশিং ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ নগরের সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ফিশিং ট্রলার এফভি দেশ সাগর থেকে মাছ শিকার করে ২৯ জুন দুপুর আড়াইটায় কর্ণফুলীতে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ইঞ্জিন কক্ষে বিস্ফোরণ ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


এনডিসি প্রতিনিধি দলের বারি পরিদর্শন

 

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ১০৫ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে কলেজের ফ্যাকাল্টি সদস্য, কোর্স মেম্বার ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি দলটি যখন বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছায়, তখন তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকেরা।

পরে, কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও বিভিন্ন সাফল্য তুলে ধরেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত এবং বারির জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।

সভা শেষে প্রতিনিধি দল বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, উদ্ভাবন ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%