ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের


কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল বৃদ্ধের

পিরোজপুরের কাউখালীতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাইজুল হক (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাইজুল হক ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে হাইজুল হক নিজের পালিত ছাগলের জন্য পাতা ও ডাল কাটতে বাড়ির পিছনের একটি কাঁঠাল গাছে ওঠেন। গাছে ওঠার পর অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া কাউখালী-ভান্ডারিয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চচাপযুক্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সাথে স্পর্শ লাগে। এতে তিনি মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সংবাদ পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


মির্জা ফখরুলের ছেড়ে যাওয়া আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন।

ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ তফসিল প্রকাশ করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৭ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত থাকবে। আপিল নিষ্পত্তির তারিখ ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের সময় ৭ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি। আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যবস্থা থাকবে এবারের নির্বাচনে।

তিনি আরও জানান, গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী ভোটার হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে নিবন্ধিত হয়েছিলেন। এর মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫, যার মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫।

এর আগে, গত ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। ওইদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ সংসদের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ থেকে শূন্য হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে ৭ যাত্রীর ব্যাগে উদ্ধার হলো ৩৮ লিটার বিদেশি মদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


শাহজালাল বিমানবন্দরে ৭ যাত্রীর ব্যাগে উদ্ধার হলো ৩৮ লিটার বিদেশি মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে একই ফ্লাইটে আসা ৭ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৩ মিনিটে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করার পর এবং ব্যাগেজ সংগ্রহের সময় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করেন এবং সেখান থেকে বিদেশী মদ উদ্ধার করেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফট জানতে পারে যে, মুম্বাই থেকে ঢাকাগামী Air India-এর AI2183 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা বিমানবন্দরে পূর্বপরিকল্পিত নজরদারি জোরদার করেন।

ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে এবং ব্যাগেজ সংগ্রহ করার পর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করেন।

তল্লাশির ফলস্বরূপ আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজ্জামেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩.৫০ লিটার, আল-আমিন শেখের ব্যাগ থেকে ৩.৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

মোট ৭ যাত্রীর কাছ থেকে ৩৮.৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭,৭০,০০০ টাকা। একই আন্তর্জাতিক ফ্লাইটের একাধিক যাত্রীর ব্যাগেজে উল্লেখযোগ্য পরিমাণ বিদেশি মদ পাওয়ার ঘটনাটি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আটক বিদেশি মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিষয়টি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত- তা উদঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করবে বলেও জানানো হয়েছে।

বিডি প্রতিদিন/এআরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যালান্ডের দিকে নজর দিচ্ছে বার্সেলোনা, আলভারেজকে না পেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


হ্যালান্ডের দিকে নজর দিচ্ছে বার্সেলোনা, আলভারেজকে না পেয়ে

অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে বিদ্রোহ করতে রাজি নন হুলিয়ান আলভারেজ, বার্সেলোনায় যাওয়ার জন্য। গত গ্রীষ্মকালীন দলবদলের বাজারে যে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, সেগুলোকে তিনি এখন পেছনে ফেলে কেবল সামনে এগিয়ে যেতে চান।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল নাসিওনাল’-এর প্রতিবেদন অনুসারে, এই আর্জেন্টাইন তারকা আপাতত ক্লাব পরিবর্তন নিয়ে কোনো ঝামেলায় জড়াতে ইচ্ছুক নন।

তবে আগামী গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজের ম্যানচেস্টার সিটিতে ফিরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো। গুঞ্জন রয়েছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলে সিটি ছাড়তে পারেন আর্লিং হ্যাল্যান্ড।

আলভারেজকে না পাওয়ার কারণে এবার হ্যালান্ডের দিকে নজর দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই কারণে, নিজেদের সাবেক ফরোয়ার্ড আলভারেজকে ফিরিয়ে আনার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে ম্যানসিটি, এবং ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে।

গ্রীষ্মে বার্সার সঙ্গে গুঞ্জন থাকলেও, শেষ পর্যন্ত সাবেক ক্লাব সিটিতেই আলভারেজের প্রত্যাবর্তন ঘটতে পারে বলে জোর জল্পনা চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন এমনভাবে তৈরি করা হবে, যাতে ভবিষ্যতে এটি ব্যবহার করে গণমাধ্যম বা অন্য কারও কণ্ঠরোধ করার সুযোগ না থাকে।

তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে ব্যবহৃত হয়েছে। নতুন আইনে এ ধরনের অপব্যবহারের সুযোগ না রাখার জন্য সরকার সতর্ক রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে এখনও খসড়া প্রণয়ন ও আলোচনা চলছে। কিছু শব্দের দ্বৈত অর্থ থাকতে পারে। তাই কোনো শব্দ বা ধারার ব্যাখ্যার সুযোগ নিয়ে ভবিষ্যতে আইনটির অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা সতর্কভাবে কাজ করছেন।

তিনি আরও বলেন, গত ১৭-২০ বছরে দেখা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু আইন সংবাদমাধ্যম বা সংবাদপত্রকে দমিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছে।

আইনের খসড়া নিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে এবং পরবর্তী পর্যায়েও তাদের সঙ্গে কথা বলা হবে। আইনটির কোনো শব্দ বা ধারার ব্যাখ্যার কারণে গণমাধ্যম বা অন্য কারও ওপর নিপীড়ন কিংবা অপব্যবহারের সুযোগ তৈরি না হয়, সেটিই তাদের অন্যতম লক্ষ্য।

সাইবার সুরক্ষা আইনের মূল লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জননৈতিকতা নষ্ট করে এমন কর্মকাণ্ড বন্ধ করা এবং অনলাইন পরিবেশকে নিরাপদ রাখা তাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার নামে গালাগাল ও অশালীন ভাষার ব্যবহার বেড়েছে। এসব বিষয় কীভাবে আইনের আওতায় আনা যায়, একই সঙ্গে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাও কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জননৈতিকতা নষ্ট করে এমন বিষয়গুলো আইনের মধ্যে আনতে পারার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করার বিষয়েও আলোচনা চলছে। দুটির মধ্যে সংঘাত না হওয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, এই আইন কোনোভাবেই কারও কণ্ঠরোধ বা নিপীড়নের জন্য তৈরি করা হচ্ছে না।

আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পেলেই যাচাই না করে শেয়ার করে দেওয়া, মানহানিকর বক্তব্য প্রচার বা পুনরায় প্রচারের মতো বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

তিনি বলেন, যেকোনো কনটেন্ট পেলেই শেয়ার করে দেওয়া, মানহানিকর বক্তব্য বা মানহানির বিষয় পুনরায় প্রচার করাও যে সমস্যার সৃষ্টি করতে পারে, এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরির জন্য একটি কর্মসূচি নেওয়া হবে। সেখানে সংবাদমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেন, আইনটি এমনভাবে প্রণয়ন করাই তাদের লক্ষ্য, যাতে ভবিষ্যতে এর অপব্যবহারের কোনো সুযোগ না থাকে এবং একই সঙ্গে মানুষের সম্মানহানি বা মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি না হয়।

বিডি প্রতিদিন/কেএইচটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%