ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

একুয়েডরের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় জার্মানি


একুয়েডরের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চায় জার্মানি

গ্রুপের শেষ ম্যাচে একুয়েডরের বিপক্ষে হেরে খুব একটা উদ্বিগ্ন নন ইউলিয়ান নাগেলসমান। তার মনোযোগ এখন নকআউট পর্বের লড়াইয়ে। এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান জার্মানির কোচ।

নিউ জার্সিতে বৃহস্পতিবার একুয়েডরের বিপক্ষে গ্রুপের শেষ রাউন্ডে ২-১ গোলে জিতে জার্মানি।

ম্যাচের শুরুটা ভালোই করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয় মিনিটেই তাদেরকে এগিয়ে নেন লিহয় জানে। তবে খুব শিগগিরই লিড ধরে রাখতে পারেনি তারা। নবম মিনিটে সমতা ফেরান নিলসন অ্যাঙ্গুলো। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর গোলটি করেন প্লাটা।

আরও পড়ুন: গাজী নজরুল ও আমির হামজার ঘটনায় জামায়াত গুম হয়ে গেছে: রাশেদ খান

প্রথম দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে খেলা নিশ্চিত করে ফেলেছিল জার্মানি। এ ম্যাচটি তাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও, একুয়েডরের জন্য ছিল বাঁচা-মারার। সেই লড়াইয়ে জিতে তৃতীয় সেরা দলের একটি হিসেবে বিশ্বকাপের নকআউটে জায়গা করে নেয় তারা।

আগামী সোমবার বস্টনে শেষ বত্রিশের ম্যাচ খেলবে জার্মানি। সেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কোনো একটি তৃতীয় সেরা দলকে।

একুয়েডরের বিপক্ষে প্রথমবার হারলেও নাগেলসমান ছিলেন শান্ত ও অবিচল। ম্যাচ শেষের পর তিনি বললেন, এই হার ভুলে তাদের সামনের দিকে তাকাতে হবে। তিনি বললেন, ‘এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং উন্নতি করতে হবে। তবে একই সঙ্গে আমাদের সামনের দিকে তাকাতে হবে। সোমবারের ম্যাচে আমাদের শুরুটা ভালো করা অত্যন্ত জরুরি।’

ম্যাচের লিড ধরে রাখতে হলে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে দলকে ‘আরও শান্ত এবং আরও সক্রিয়’ হতে হবে বলে মনে করেন নাগেলসমান। তিনি আরও বলেন, ‘যখন এত চমৎকার শুরু পাবেন এবং এগিয়ে যাবেন, তখন খালি জায়গা খুঁজে আক্রমণ করার জন্য ধৈর্য ধরতে হবে। আজ এগিয়ে যাওয়ার পর আমরা কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম।’

আরও পড়ুন: রোনালদোর ৭ নম্বর জার্সি অবসরে পাঠাবে পর্তুগাল?

বিশ্বকাপে পঞ্চম ম্যাচে এসে গোলের দেখা পেয়েছেন জানে। সাম্প্রতিক সময়ে অধারাবাহিক ফর্মের কারণে সমালোচনায় থাকা এই রাইট-উইংয়ের পারফরম্যান্সে ভীষণ খুশি নাগেলসমান। তিনি বলেন, ‘আমি খুবই খুশি ছিলাম। গোলটা করার সময় সে খুব ভালো পজিশনে ছিল। গোলের সুযোগ তৈরিতেও সে সত্যিই দারুণ কাজ করেছে।’

একুয়েডরের বিপক্ষে বেশ কয়েকটি পরিবর্তন আনেন নাগেলসমান। মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচকে দ্বিতীয়ার্ধে মাঠে নামাননি তিনি। আর ৬৪তম মিনিটে আরেক মিডফিল্ডার ফিলিক্স এনমেচাকে তুলে নেন জার্মান কোচ। এই দুইজনকে নিয়ে কোন নেতিবাচক মন্তব্য করতে নারাজ নাগেলসমান।

কোচ বলেন, ‘কোচ হিসেবে এটাই সমস্যা- কাউকে মাঠে নামাতে হলে কাউকে উঠে নিয়ে আসতে হয়। ফিলিক্স ও পাভলো দুজনেই খুব ভালো খেলেছে, ম্যাচের শুরুটা ভালো করতে তারা সাহায্য করেছিল। তাদের কাউকে বেঞ্চে বসানোর কোনো পূর্বপরিকল্পনা আমার ছিল না।’

পরের ম্যাচের একাদশ নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি জার্মানদের কোচ। তিনি বলেন, ‘আমরা রবিবার অনুশীলন সেশনটি দেখব এবং নতুন সিদ্ধান্ত নেব। তখনই দেখা যাবে কারা শুরুর একাদশে থাকছেন।’

আরও পড়ুন: মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন, ৬৪ ম্যাচে ২২৯ উইকেট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরক্কোকে হালকাভাবে দেখছেন না কুমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


মরক্কোকে হালকাভাবে দেখছেন না কুমান

গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল‍্যান্ডস। কিন্তু শেষ বত্রিশের প্রতিপক্ষ মোটেও তাদের জন্য সহজ নয়, খেলতে হবে গত আসরের সেমি-ফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। ডাচ কোচ রোনাল্ড কুমান নিশ্চিত, নকআউট পর্বের শুরুতে তার দলকে ভীষণ কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ সেরা হয়েছে নেদারল‍্যান্ডস। আগামী মঙ্গলবার মন্তেরেইয়ে ‘সি’ গ্রুপ রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে তারা। এই লড়াই নিয়ে নেদারল্যান্ডস কোচ বেশ সাবধানী।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, মরক্কোর বিপক্ষে ম্যাচে আমরা ফেভারিট কিনা। আমাদের মরক্কের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ, এটা হবে একটি বড় ম্যাচ। তারা মানসম্পন্ন একটি ভালো দল, এবং তারা সহজেই গোল করতে পারে।’

এখনই রাউন্ড অব ৩২ বাদ দিয়ে পরের সম্ভাব্য ম্যাচগুলো নিয়ে ভাবতে চান না কুমান। তিনি জানান, ‘আমার মনে হয় না, আমরা এমন পরিস্থিতিতে আছি যে, সেটা নিয়ে এখনই ভাবতে পারি। আমরা সত্যিকার পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সহজেই নকআউটে খেলা নিশ্চিত হলেও, তিনি রক্ষণ নিয়ে ভাবনায় আছেন। কারণ টানা সাত ম্যাচ গোল হজম করেছে তার দল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই ব্যাপারটায় মনোযোগ দিয়েছি। এক বা দুই জন খেলোয়াড় সঠিক জায়গায় নেই। প্রতিপক্ষকে থামানো হচ্ছে না। আর এই বিষয়গুলো নিয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। গোল পাওয়া খেলারই অংশ। আমরা তিন ম্যাচে ১০ গোল করেছি।’

গ্রুপ পর্ব শেষ, এখন দলকে আসল লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলেছেন কুমান। তিনি জানান, ‘যদি আমরা ভালো খেলি, ম্যাচ জিতব। কারণ, এখন যদি আপনি ম্যাচ হারেন, তাতে বাড়ি ফিরে যাবেন। আর যদি জয় পান, তাহলে টুর্নামেন্টে টিকে থাকবেন। অবশ্যই এই টুর্নামেন্টে আমরা অনেক দূর যেতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে যেতে হবে। তিনি বলেন, ইসরায়েল শুধুমাত্র মিসাইলের কারণে লেবাননে আসেনি। তারা মূলত লেবাননকে পুরোপুরি গিলে খেতে এবং দখল করতে চায়।

অন্যদিকে, ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলি বিমানকে থামাতে ব্যর্থ হয়, তবে তারা এর কঠিন জবাব দেবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ এই হুমকি দিয়েছে এক বিবৃতিতে।

তারা আরও বলেছেন, কিছু প্রতিবেশী দেশের আকাশে সামরিক বিমানের আনাগোনা অত্যন্ত বিপজ্জনক। তেহরান এটিকে ইরানের জন্য বড় একটি হুমকি মনে করে।

ইরানের বার্তা সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে থামাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তবে ইরান চুপ থাকে না। ইরান নিজের বিরুদ্ধে কোনো হুমকি মেনে নেবে না এবং এই বিপজ্জনক কাজের জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রথমবার প্রকাশ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রথমবার প্রকাশ করল ভারত

গত বছর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারত একটি সামরিক অভিযান চালায়। এই অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখা হয়েছিল। এই অপারেশনে ভারতের সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য নিহত হন। এবার ভারত সরকার প্রথমবারের মতো সেই ছয় সেনার নাম প্রকাশ করেছে।

ভারতের সেনাবাহিনী জানায়, জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিহত এই সেনাদের নাম খোদাই করে লেখা হবে। নিহত সেনাদের মধ্যে রয়েছেন—সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ২০২৫ সালে অন্যান্য সামরিক অভিযানে নিহত সব সেনার তালিকার সঙ্গে তাদের নামও প্রকাশ করা হবে।

ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ‘ত্যাগ চক্র’ বা ত্যাগের বৃত্ত নামক একটি বিশেষ স্থান রয়েছে। সেখানকার গ্রানাইট পাথরের তৈরি ১৬টি গোলাকার দেয়াল রয়েছে। ভারত বাংলাদেশের স্বাধীনতার পর যেসব সেনা নিহত হয়েছেন, তাদের নাম, পদবি এবং ইউনিটের নাম এই দেয়ালে লেখা হয়। এখন ‘অপারেশন সিন্দুর’-এ নিহত এই ছয়জনের নামও সেখানে স্থায়ীভাবে লেখা হবে।

গত বছরের ৭ মে ভারত এই সামরিক হামলা শুরু করেছিল। ভারতের দাবি অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন মানুষ প্রাণ হারান। এর প্রতিশোধ হিসেবে ভারত, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

হামলার পর পাকিস্তানও দ্রুত পাল্টা জবাব দেয়। সীমান্তে দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ, ড্রোন হামলা ও ভারী গোলাবর্ষণ শুরু হয়ে যায়। দুই দেশের মধ্যে চলমান এই সংঘাত চার দিন পর ১০ মে শেষ হয়।

এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখার পেছনে বিশেষ অর্থ ছিল। বিবাহিত হিন্দু নারীরা সাধারণত সিঁদুর ব্যবহার করেন। পাহেলগামের হামলায় যে নারীরা তাদের স্বামীদের হারিয়ে বিধবা হয়েছেন, তাদের প্রতিশোধের প্রতীক হিসেবেই এই নাম নির্বাচন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে ময়মনসিংহে মানববন্ধন

জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ময়মনসিংহে র‌্যালি, মানববন্ধন এবং সংহতি সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার-এর ময়মনসিংহ নেটওয়ার্ক।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং নির্যাতনের শিকার ব্যক্তিরা অংশ নেন। কর্মসূচি সঞ্চালনা করেন অধিকারের ময়মনসিংহ সমন্বয়কারী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক এটিএম মাহবুবুল হক ও হিউম্যান ডিফেন্ডার্স সোসাইটির জেলা সভাপতি মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল বারী, দৈনিক নয়াদিগন্ত-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক আমার দেশ-এর ঈশ্বরগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক জনবাণী-এর জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তরফদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষাকর্মীদের ওপর সব ধরনের বাধা ও হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন থেকে মানবাধিকার সংগঠন অধিকার দেশের সব মানুষকে নির্যাতনবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়া এবং মানবাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%