০৩:৩৯ পি.এম
রাঙামাটিকে একটি নিরাপদ নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানিয়েছেন রাঙামাটি অটোরিকশা চালক এবং মালিকরা।
আজ সোমবার (৬ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই দাবির সমর্থনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনকে ছয় দিনের আলটিমেটাম প্রদান করা হয়। তাঁরা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামী রবিবার থেকে শহরে সমস্ত অটোরিকশার চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ হেফাজতে নেয়
মানববন্ধনে অংশগ্রহণ করেন রাঙামাটি অটোরিকশা মালিক সমিতির সভাপতি আলী বাবর, রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মিয়া, অর্থ সম্পাদক অজিত দে এবং চালক মো. রনি প্রমুখ।
বক্তারা জানান, রাঙামাটি একটি পর্যটন শহর। প্রতি বছর জেলায় লক্ষাধিক পর্যটক ভ্রমণ করেন। কিন্তু রেজিস্ট্রেশনবিহীন ও রুট পারমিটবিহীন গাড়ির দৌরাত্ম্যের কারণে পর্যটকদের সঙ্গে অশোভন আচরণসহ অপরাধের ঘটনা ঘটছে, ফলে জেলার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। তারা বলেন, বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এসব গাড়ির বিরুদ্ধে। তবে এর দায় এসে পড়ছে বৈধ অটোরিকশা চালকদের ওপর, যার ফলে তাদের সুনাম ক্ষূণ হচ্ছে।
তারা আরো অভিযোগ করেছেন যে, অবৈধ অটোরিকশার চলাচলের পেছনে প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশ রয়েছে। এই সব দুর্ঘটনার প্রমাণ তাদের কাছে রয়েছে বলেও জানিয়েছেন বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আগামী শনিবারের মধ্যে রাঙামাটি শহরে চলাচলকারী সমস্ত অবৈধ অটোরিকশা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, আগামী রবিবার থেকে শহরের সব বৈধ অটোরিকশা অনির্দিষ্টকালের জন্য চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বরণে খুলনা মহানগরী বর্ণিল সাজে সজ্জিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন