ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন


১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্বের ১৩টি দেশের গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং ফ্রন্টিয়ার্স ইন অ্যাডভান্সড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস-২০২৬ (ইফাস্ট-২০২৬)’। এ সম্মেলনটি শনিবার (২৭ জুন) শুরু হতে যাচ্ছে।

এই সম্মেলনের আয়োজন করা হয়েছে পাবিপ্রবির বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (UniMAP) সেন্টার অব এক্সেলেন্স ফর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের যৌথ উদ্যোগে।

সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয় যে, ৩৯টি টেকনিক্যাল সেশনে মোট ৩৭৬টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ২২৮টি সরাসরি উপস্থাপন করা হবে, ৭৮টি ভার্চুয়ালি এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন থাকবে। সম্মেলনে উন্নত পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনসহ বিজ্ঞানের বিভিন্ন শাখার সাম্প্রতিক গবেষণা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।

আরও পড়ুন: দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর যুব কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী সাইয়েদ বিন আবদুল্লাহ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

সম্মেলনে মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, জার্মানি সহ বিভিন্ন দেশের খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদরা সরাসরি এবং ভার্চুয়ালি কীনোট ও ইনভাইটেড স্পিকার হিসেবে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, ‘ধার করা প্রযুক্তি দিয়ে কোনো দেশ দীর্ঘমেয়াদে এগিয়ে যেতে পারে না। আমাদের নিজস্ব প্রযুক্তি উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। এ আন্তর্জাতিক সম্মেলন বিশ্বব্যাপী গবেষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এই সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, কনফারেন্স কনভেনার ড. মো. ফজলুল হক, কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মো. শামীম রেজাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক কালের কণ্ঠ এবং যমুনা টেলিভিশন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:২৭ এম


আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর আদাবরের শেখেরটেকের এলাকায় একটি বিকাশের দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ মো. মামুন (৩৫) নামে প্রধান আসামিকে গ্রেফতার করেছে।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ বিষয়ে তথ্য প্রদান করেন।

তিনি জানান, গত ১৬ জুন সকাল সাড়ে ১০টার সময় শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশের দোকানে সংঘবদ্ধ ডাকাতদল বেশ কয়েকজন সদস্য নিয়ে প্রবেশ করে।

তারা দোকান মালিক মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে। এরপর তারা নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার পরে ভুক্তভোগী আদাবর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকালে এর আগে এজাহারভুক্ত দুই আসামি এবং সন্দেহভাজন আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তের ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এই চক্রটি বেশ কিছু দিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে।

পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জন্য সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামারিকে নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এনামুল গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৩৭ এম


খামারিকে নির্যাতনের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর এনামুল গ্রেপ্তার

মাদারীপুরের টেকেরহাটে দুধে পানি মেশানোর মিথ্যা অপবাদ দিয়ে জনসম্মুখে গরুর খামারিদের মাথায় দুধ ঢেলে শারীরিক নির্যাতনের কারণে পুলিশ কন্টেন্ট ক্রিয়েটর এনামুল বাঘাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত এনামুল বাঘা পূর্ব স্বরমঙ্গল গ্রামের হারুন বাঘার ছোট ছেলে। গত ২২ জুন দুপুরে খালিয়া থেকে টেকেরহাট বাজারে দুধ বিক্রি করতে আসেন বেশ কয়েকজন গরু খামারি। সেই সময় এনামুল একটি ছোট যন্ত্র নিয়ে বাজারে হাজির হন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর ভাব নিয়ে ভেজাল দুধের বিরুদ্ধে অভিযান শুরু করেন।

এসময় গোকুল ও এক নারীসহ তিনজন বিক্রেতার দুধে পানি মেশানো আছে অভিযোগ তুলে এনামুল দুজনের মাথায় দুধ ঢেলে দেন এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ ঘটনার সময় উৎসুক জনতা হাসি-ঠাট্টায় মশগুল ছিলেন। এনামুল বাঘার আচার-আচরণের ওই ভিডিও তিনি তার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, ফলে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এনামুল বাঘার বিচার দাবি করা হয়। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতার করে পুলিশ।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, টেকেরহাট বাজারে উৎসুক জনতার মাঝে দাঁড়িয়ে এনামুল বাঘা একে একে দুটি দুধের বোতল হাতে নেন। দুধের বোতলের মধ্যে ছোট একটি কাঠির সাদৃশ্য যন্ত্র দিলে কিছু অংশ ভেসে ওঠে, অভিযোগ তুলে এনামুল বাঘাকে বলতে শোনা যায় দুধে ৬০০ গ্রাম পানি মেশানো আছে এবং জানতে চান দুধের মালিক কে। খামারি গোকুলসহ দুজন সামনে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বোতলে থাকা সব দুধ তাদের মাথায় ঢেলে দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় উৎসুক জনগণ হাসিঠাট্টা করতে দেখা গেছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, এনামুল বাঘাকে জুম্মার নামাজের পর তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এনামুল কেবল কন্টেন্ট ক্রিয়েটরই নয় বরং সে আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পে একাদশে, হালান্ড বেঞ্চে নরওয়ের দলে চমক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪৫ এম


এমবাপ্পে একাদশে, হালান্ড বেঞ্চে নরওয়ের দলে চমক

গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে এবং ফ্রান্স। তাই শুক্রবারের লড়াইটির মূল উদ্দেশ্য হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটি নির্ধারণ করা। তবে ম্যাচের আগে নরওয়ে একটি চমক প্রদর্শন করেছে। নরওয়ের কোচ দলের দুই বড় তারকা আর্লিং হালান্ড এবং মার্টিন ওডেগার্ডকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করেননি।

হালান্ড ও ওডেগার্ড উভয়ই স্কোয়াডে রয়েছেন। ম্যাচের নির্দিষ্ট পরিস্থিতির উপরে নির্ভর করে তাদের মাঠে নামানো হতে পারে।

বিশ্বকাপে পথচলাতে দারুণ ছন্দে রয়েছে নরওয়ে। তারা প্রথম ম্যাচে ইরাককে ৪-১ গোলে পরাজিত করেছে এবং দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ ব্যবধানে পরাজিত করে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে।

অন্যদিকে, ফ্রান্সও তাদের প্রথম দুই ম্যাচে জয়লাভ করে নকআউট পর্বে স্থান করে নিয়েছে। তাই এই ম্যাচে দুই দলের জন্য বাজি শুধুমাত্র গ্রুপের শীর্ষস্থান।

নরওয়ে তাদের দুই তারকাকে বিশ্রামে রেখেছে, তবে ফ্রান্সের হয়ে শুরু থেকেই মাঠে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফলে ম্যাচের শুরুতে বহুল আলোচিত এমবাপ্পে বনাম হালান্ড লড়াইয়ের দেখা মিলবে না। তবে দ্বিতীয়ার্ধে যদি হালান্ড মাঠে নামেন, তাহলে সেই অপেক্ষার অবসান হতে পারে।

নরওয়ের প্রথম একাদশ হলো গোলরক্ষক এগিল সেলভিক; রক্ষণভাগে ফ্রেডরিক বিয়র্কান, হেনরিক ফালকেনার, লেও অস্টিগার্ড; মাঝমাঠে ফ্রেডরিক আউরেসনেস, থেলোনিয়াস আসগার্ড, প্যাট্রিক বার্গ, অস্কার বব, ক্রিস্টিয়ান থর্স্টভেড্ট; আক্রমণভাগে আন্দ্রেয়াস শেলদেরুপ এবং জর্গেন স্ট্র্যান্ড লারসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:৪৭ এম


নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ মান্দা থানা পুলিশের অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশ সুপারের তথ্য এবং নির্দেশনায় অদ্য ২৬/৬/২৬ খ্রিঃ ১৯.৪৫ ঘটিকায় মান্দা থানার অফিসার ইন চার্জের নেতৃত্বে এস আই আশীষ কুমার সান্যাল এবং ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মান্দা থানাধীন ভারসো ইউনিয়ন এর ভারসো ঋষি পাড়ায় অভিযান পরিচালনা করে কুখ্যাত নারী মাদক কারবারি ১।শ্রীমতী ডলি রানী এবং তার স্বামী পলাতক শ্রী সমোর সাহা @সুমন এর হেফাজত হতে ৫০ লিটার চোলাই মদ (ওয়াস চোলাই মদ তৈরীর উপাদান) মাটির ভিতরে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং এক নম্বর আসামির হেফাজত হইতে মাদক বিক্রয়লব্ধ ৮১,৮০০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%