ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে লিগ্যাল এইড কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত


নারায়ণগঞ্জে লিগ্যাল এইড কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে লিগ্যাল এইড কার্যক্রমে প্যানেল আইনজীবীরা অংশগ্রহণ করেন। সেই সাথে তাদের কি কি করণীয় এবং মামলা পরিচালনা করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, এসব বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। একই সাথে আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ বলেন, প্যানেল আইনজীবীদের মূল দায়িত্ব হলো অস্বচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা মূল্যে মানসম্মত আইনি সেবা দেওয়া। লিগ্যাল এইডের সুবিধাভোগীরা সাধারণ দরিদ্র ও সামাজিকভাবে অনগ্রসর হয়ে থাকেন। তাই শুরুতেই তাদের সাথে সদয় ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে। একই সাথে মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে প্রয়োজনীয় স্বাক্ষী আদালতে হাজির করা এবং উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপনে সচেষ্ট থাকতে হবে।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে. এম. মহিউদ্দীন, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনাকে বড় চ্যালেঞ্জ জানাবে মিসর?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


আর্জেন্টিনাকে বড় চ্যালেঞ্জ জানাবে মিসর?

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের ঐতিহাসিক জয়ের রেশ এখনো কাটেনি। তবে তার আগেই ফুটবল বিশ্বের চোখ এখন মহারণের দিকে, যা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নকআউট পর্বের টাইব্রেকারে নিজের নেওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে জেতানোর পর সাবেক লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর আনন্দ ছিল দেখার মতো। গত দুটি গুরুত্বপূর্ণ টাইব্রেকারে পেনাল্টি মিস করা সালাহ ডালাসের সেই রোমাঞ্চকর জয়কে তার জীবনের অন্যতম সেরা দিন হিসেবে আখ্যায়িত করেছেন। ক্যারিয়ারের সায়াহ্নে এসে লিওনেল মেসির মুখোমুখি হওয়া প্রসঙ্গে সালাহ মুচকি হেসে নিজের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, কারণ আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি।

আটলান্টায় মঙ্গলবারের এই হাইভোল্টেজ ম্যাচটি আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রথম দেখা থাকবে, তবে ক্লাব ফুটবলে এর আগে চ্যাম্পিয়ন্স লিগে দুবার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১৯ সালের সেমিফাইনাল, যেখানে কাম্প ন্যূ-তে প্রথম লেগে লিভারপুল ৩-০ ব্যবধানে হারলেও ফিরতি লেগে অ্যানফিল্ডে রূপকথা লিখেছিল। যদিও ইনজুরির কারণে সেই বিখ্যাত ৪-০ ব্যবধানের জয়ের ম্যাচে সালাহ মাঠে ছিলেন না, তবে গ্যালারিতে তার 'নেভার গিভ আপ' লেখা টি-শার্ট পুরো দলকে অনুপ্রাণিত করেছিল।

লিওনেল স্কালোনির বিশ্ব চ্যাম্পিয়নদের রুখতে মিশরের এখন ঠিক সেই ধরনের আত্মবিশ্বাসেরই প্রয়োজন। তবে মিশরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা শুধু মেসিকে নিয়ে ভাবছেন না। লিভারপুলের হয়ে ২৫৭ গোল করা সালাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, প্রতিপক্ষের যদি মেসি থাকে, তবে তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং মাঠের বাকি খেলোয়াড়রাও একেকজন মেসির মতোই লড়বেন।

গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর তড়িঘড়ি করে মাঠে ফেরা সালাহর শারীরিক অবস্থা নিয়ে অবশ্য কিছুটা উদ্বেগ রয়েছে। তবে রবিবার সকালে আটলান্টার রাস্তায় সতীর্থদের সাথে তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে। অন্যদিকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর আর্জেন্টিনা দলও আটলান্টায় পৌঁছেছে। আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো এই অল্প সময়ের ব্যবধানে ভ্রমণ ও ম্যাচ খেলা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, কেপ ভার্দের চেয়ে মিশর শারীরিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং আক্রমণে তাদের মান অনেক উন্নত, যা আর্জেন্টিনার অভিজ্ঞ রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে। মিশরের তরুণ তুর্কি হামজা আবদেলকরিমকে সালাহর যোগ্য উত্তরসূরি ভাবা হচ্ছে, যিনি মাঠ ও মাঠের বাইরে সালাহর কাছ থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন।

আরেকদিকে মিশরের ফুটবল ভক্তদের জন্য আরেকটি বড় খবর হলো, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সালাহ জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকছেন এবং হোসাম হাসানই কোচের দায়িত্বে বহাল থাকছেন। গত ১ জুলাই লিভারপুলের সাথে চুক্তি শেষ হওয়ার পর ৩৪ বছর বয়সী এই তারকার পরবর্তী ক্লাব এখনো নিশ্চিত না হলেও সৌদি প্রো লিগ বা ইউরোপের কোনো শীর্ষ ক্লাবে তাঁর যাওয়ার গুঞ্জন রয়েছে। ইনজুরি আর ক্লাবের চড়াই-উতরাইয়ের মধ্যেও সালাহ চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬টি গোল করার সুযোগ তৈরি করেছেন। যোগব্যায়াম ও কঠোর শৃঙ্খলা মেনে চলা সালাহ ৩৯ বছর বয়সী মেসির মতোই আরও দীর্ঘদিন ফুটবল খেলবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে নিজের ম্যানেজারের করা জাতীয় দলের সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ড স্পর্শ করতে সালাহর আর মাত্র একটি গোল প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর হারানোর কিছু না থাকা মিশর এখন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এক বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

সূত্র: গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

মিসরের বিপক্ষে নেই গরমের দুশ্চিন্তা, স্বস্তিতে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


মিসরের বিপক্ষে নেই গরমের দুশ্চিন্তা, স্বস্তিতে আর্জেন্টিনা

শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা স্বস্তির খবর পেয়েছে। কেপ ভার্ডের বিপক্ষে তীব্র গরম ও আর্দ্রতা থাকা সত্ত্বেও এবার আর্জেন্টিনা তুলনামূলক আরামদায়ক পরিবেশে খেলবে।

আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। নকআউট পর্বের এই কঠিন লড়াইটি চলাকালীন আবহাওয়া আলবিসেলেস্তেদের জন্য বাড়তি বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা করা হচ্ছে।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার-কন্ডিশন্ড) হওয়ায় বাইরের তাপমাত্রার প্রভাব মাঠের খেলায় পড়বে না। এছাড়া, স্টেডিয়ামটিতে প্রয়োজন অনুযায়ী ছাদ খোলা ও বন্ধ করার সুবিধাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মতে, ম্যাচের দিন বাইরের তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে, কিন্তু স্টেডিয়ামের ভেতরে খেলোয়াড়দের জন্য পরিবেশ থাকবে স্বস্তিদায়ক।

এর আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্ডের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে আর্জেন্টিনা তীব্র গরম ও আর্দ্রতার কারণে বেশ ভুগেছিল। ম্যাচ চলাকালে দলের একাধিক খেলোয়াড় ক্র্যাম্পে আক্রান্ত হন। বিশেষ করে ফাকুন্দো মেদিনা ও এনজো ফার্নান্দেজ শারীরিকভাবে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছিলেন।

সেই অভিজ্ঞতার পর, মিসরের বিপক্ষে তুলনামূলক নিয়ন্ত্রিত আবহাওয়ায় খেলার সুযোগ আর্জেন্টিনার জন্য বৃহৎ স্বস্তির খবর হিসাবে দেখা হচ্ছে। এখন, আবহাওয়ার চিন্তা নয়, বরং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করাই লিওনেল স্কালোনির দলের মূল লক্ষ্য থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

রিপোর্ট-শাহ্ জালাল সরদার, কালকিনি

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে গলায় ফাঁস দিয়ে মনি বেগম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মনি বেগম কালাই সরদারের চর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবুল বেপারীর মেয়ে। তিনি এনায়েতনগর ইউনিয়নের সস্থাল (ফাঁসিয়াতলা) গ্রামের আল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মনি বেগম তার বাবার বাড়িতে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী মলিনা বেগম ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে তিনি মনি বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন।নিহতের বাবা হাবুল বেপারী জানান, “আমি, আমার মেয়ে মনি এবং তার স্বামী একসঙ্গে দুপুরের খাবার খাই। এরপর আমি ভ্যান চালাতে বের হয়ে যাই। আমার ধারণা, আমি চলে যাওয়ার পর মনির সঙ্গে তার স্বামীর কোনো কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। পরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আমার মেয়ের স্বামী বাড়িতে নেই এবং মনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ ঘণ্টা পেরিয়েও মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


৪৮ ঘণ্টা পেরিয়েও মেলেনি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলের সন্ধান

পটুয়াখালীর গলাচিপার ১১ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ৬ জেলের কোনো সন্ধান মেলেনি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (৫ জুলাই) রাতে রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারটিতে মোট ১১ জন জেলে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া আহত জেলেদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া জেলে বায়েজিদ বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার পর তারা ট্রলারের কিছু অংশ ও একটি বয়া ধরে প্রায় ছয় ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। শেষপর্যন্ত অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে।

নিখোঁজ ৬ জেলেদের মধ্যে আছেন— পানপট্টি ইউনিয়নের দক্ষিণ পানপট্টি গ্রামের মৃত গেদু হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার, পানপট্টি গ্রামের মো. ইমাদুল, গজালিয়া ইউনিয়নের ইচাদী গ্রামের মো. ফোরকান, মো. সায়েম, মো. আল আমিন এবং গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মো. আকাশ।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে উদ্ধার হওয়া ৫ জেলে ও নিখোঁজ ৬ জেলের পরিবারের প্রত্যেককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং শুকনো খাবার সহায়তা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক। তিনি জানিয়েছেন, আমরা নিয়মিত কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া আহত জেলেদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্বজনরা পৃথক একটি ট্রলার নিয়ে গভীর সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় নিখোঁজ জেলেদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশনায় ইউএনও আবুজার মো. ইজাজুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%