১০:১০ এম
রাশিয়া ইরানকে ১ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। তেহরান ব্যাংক হিসাবের প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই অর্থ স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে। তবে, ঋণের অর্থ কোন খাতে ব্যয় হবে, এ নিয়ে ইরান সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে মতবিরোধের কারণে অর্থ ছাড়ের প্রক্রিয়া আটকে রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের উদ্ধৃতি দিয়ে আনাদোলু এই তথ্য প্রকাশ করেছে। ফার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঋণের অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হলেও তেহরান এখনও রাশিয়াকে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেনি। এই কারণে অর্থ স্থানান্তর সম্ভব হচ্ছে না।
এই ১ বিলিয়ন ডলারকে ইরানের জন্য পরিকল্পিত ২০ বিলিয়ন ডলারের রুশ ঋণের প্রথম কিস্তি হিসেবে গণ্য করা হচ্ছে। জুন মাসে মস্কোর কাছ থেকে রুবলভিত্তিক এই ঋণ পাওয়ার পরিকল্পনা প্রকাশিত হয়। সেই সময় ইরান রাশিয়ার সঙ্গে ব্যাংকিং ও মুদ্রা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রুবল লেনদেনের জন্য পৃথক ব্যবস্থা চালু করার পরিকল্পনাও জানায়।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
তবে, ঋণের অর্থ ব্যবহারের খাত নিয়ে তেহরানের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। ইরানের পরিকল্পনা ও বাজেট সংস্থা অর্থ দিয়ে যানবাহন আমদানির পক্ষে। অন্যদিকে, তেল মন্ত্রণালয় চায় তেলশিল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে। কৃষি মন্ত্রণালয় নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে অর্থ বরাদ্দের পক্ষে। এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রাশিয়া ও ইরান সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজেদের মুদ্রার ব্যবহার বাড়ানোর পাশাপাশি পশ্চিমা নিয়ন্ত্রিত আর্থিক ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। জুন মাসে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রুবলভিত্তিক লেনদেন জোরদার এবং রুবল-রিয়াল বিনিময়ের জন্য নতুন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন