ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আ. লীগের শাসনে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না : রিজভী


আ. লীগের শাসনে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষের বেঁচে থাকার অধিকার ছিল না। তিনি উল্লেখ করেন, দেশ একটি অন্ধকার সময় অতিক্রম করেছে। ওই সময় বিরোধী মতের মানুষের জন্য স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা ছিল অনুপস্থিত, এবং গুম ও বিচারবহির্ভূত হত্যার আতঙ্কে মানুষ দিন কাটিয়েছে।

রবিবার দুপুরে ফেনীর ফরহাদনগরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য ২৫ কোটি বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

রিজভী অভিযোগ করেন যে, শেখ হাসিনা ক্ষমতা পাকাপোক্ত করতে নিজের দলের নেতাকর্মীসহ শিশু ও শিক্ষার্থীদের হত্যায়ও দ্বিধা করেননি। বছরের পর বছর ধরে গুম-খুনের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাবের হাতে রক্ত ঝরেছে, এবং শহীদ যুবদল নেতা হারুনুর রশীদ সেই নির্মমতার একটি শিকার।

প্রসঙ্গত, যুবদল নেতা হারুনুর রশীদ ২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হন। তার পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ২০২৬ সালের ১২ এপ্রিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্যোতি ভারতের অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি, বিসিবির মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


জ্যোতি ভারতের অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত মেলাননি, বিসিবির মন্তব্য

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত মেলাননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এই বিষয়টিকে অধিনায়কের ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।

গত বছর পুরুষদের এশিয়া কাপের সময় ভারত-পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক উত্তেজনার কারণে দুই দলের অধিনায়কদের মধ্যে হাত না মেলানোর ঘটনা দেখা গেছে। এবার জ্যোতির এমন সিদ্ধান্তের কারণে বিষয়টি আবার আলোচনায় এসেছে। তবে বিসিবি জানিয়েছে, এটি জ্যোতির একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।

বাবু ক্রিকবাজকে বলেন, “অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”

এদিকে, জ্যোতির অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান জানিয়েছেন, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ জমা পড়েছে। এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং দলের পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাবু আরও বলেন, “পারফরম্যান্স ও অভিযোগ দুটো বিষয় নিয়েই আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু সামনে এশিয়ান গেমস আছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করবো।”

তিনি আরও বলেন, “প্রথমে আমরা দেখবো এশিয়ান গেমসে দল কেমন করে। এরপর কী করা প্রয়োজন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের অনেক ঘাটতি আছে। আমরা বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি। বিশ্বকাপেও ভালো খেলেছি, কিন্তু ছোটখাটো ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করছি। এশিয়ান গেমসের পর কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্নের নতুন নায়ক মাইকেল ওলিসে আবির্ভূত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


বায়ার্নের নতুন নায়ক মাইকেল ওলিসে আবির্ভূত

ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে বর্তমানে জার্মান জায়ান্ট এফসি বায়ার্ন মিউনিখের অন্যতম প্রধান তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন এবং নতুন আক্রমণের চাবিকাঠি হয়ে উঠেছেন। ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি বায়ার্ন সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন এবং ২০২৬-২৭ মৌসুমের শুরুতেই দলের নতুন "নায়ক" হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্প্যানিশ ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, গত বছর বায়ার্নের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিতি পায় এই ফরাসি উইঙ্গার। চলতি মৌসুমের শুরুতে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। ইউরোপ জুড়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স ক্রমবর্ধমান আলোড়ন সৃষ্টি করছে। চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু হওয়ায়, অলিসে এই প্রতিযোগিতার অন্যতম প্রধান তারকা হয়ে ওঠার সক্ষমতা ক্রমশই প্রদর্শন করছেন।

মাত্র ২৪ বছর বয়সে বায়ার্নের এই আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠছেন। প্রাথমিক লক্ষণগুলো ইঙ্গিত দিচ্ছে যে, তিনি নিজের খেলাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত।

গ্রীষ্মকালীন ছুটির পর মাঠে ফিরে প্রভাব ফেলতে একদমই সময় নেননি ওলিসে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে বায়ার্ন মিউনিখের নতুন মৌসুমের প্রথম ট্রফি জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচটিতে ওলিসে নিজে একটি গোল করার পাশাপাশি অন্য একটি গোলে সহায়তা (অ্যাসিস্ট) করেন এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ম্যাচসেরার পুরস্কার জেতেন। তার এই খেলা ভক্তদের মনে করিয়ে দিয়েছে, ঠিক কয়েক মাস আগেই কেন তিনি বায়ার্নের ‘প্লেয়ার অফ দ্য সিজন’ বা মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

এই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে বুন্দেসলিগায় ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের ৫-১ ব্যবধানের বিশাল জয়েও গোল করেন তিনি। তার বর্তমান ফর্ম এতটাই বিধ্বংসী রূপ নিয়েছে যে, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তাকে আটকে রাখা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আগস্ট মাসে মাত্র দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেই ওলিসে দুটি গোল এবং একটি অ্যাসিস্টের দেখা পান। যা বায়ার্নকে প্রত্যাশামতোই জয়ের মধ্য দিয়ে মৌসুম শুরু করতে সাহায্য করেছে। তাই মিউনিখের সমর্থকরা এখন তাকে নিয়ে বেশ আশাবাদী।

আরো পড়ুন

শ্রীলঙ্কার ‘স্পিন ফাঁদ’ পেরিয়ে ট্রফি পুনরুদ্ধারে মরিয়া ভারত

মিউনিখে যোগ দেওয়ার পর দ্রুততম সময়ে মানিয়ে নিয়ে ওলিসে ‘আগস্ট মাসে’র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ক্লাবের সমর্থকদের ভোটে ৪৩.৮ শতাংশ ভোট পেয়ে এই স্বীকৃতি লাভ করেন এই ফরাসি উইঙ্গার। তিনি সতীর্থ ন্যাথানিয়েল ব্রাউন এবং লুইস দিয়াজকে পেছনে ফেলে এই পুরস্কার জেতেন। এর আগে তিনি ক্লাবের 'গোল অব দ্য মান্থ' পুরস্কারও নিজের করে নেন।

আরো পড়ুন

আলভারেজকে নিয়ে আতলেতিকোর অভিযোগের জবাব দিলেন বার্সার ডেকো

বিশ্বমানের আক্রমণভাগের খেলোয়াড়দের সাধারণত গোল এবং অ্যাসিস্ট দিয়েই বিচার করা হয়। ওলিসে ক্রমান্বয়ে অত্যন্ত ধারাবাহিকতার সাথে এই দুটিই করে যাচ্ছেন। চ্যাম্পিয়নস লিগের মতো জায়গায় এই ধরনের উন্নতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নকআউট পর্বের ম্যাচগুলোর ভাগ্য প্রায়শই হাতেগোনা কয়েকটি মুহূর্তের ওপর নির্ভর করে।

মিউনিখে ইতিমধ্যেই ইউরোপের অন্যতম সেরা স্কোয়াড রয়েছে। সেই সমীকরণে সম্পূর্ণ আত্মবিশ্বাসী এবং ফর্মে থাকা একজন ওলিসের সংযোজন প্রতিপক্ষের জন্য তাদের বিপদের মাত্রাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় স্লিপার বাসে আগুন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


কুমিল্লায় স্লিপার বাসে আগুন, যাত্রীরা অল্পের জন্য রক্ষা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় একটি স্লিপার নাইট কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার হোটেল নুরজাহানের সামনে এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজার থেকে নওগাঁগামী ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ পরিবহণের বাসটি রাত আড়াইটার দিকে পদুয়ার বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে যাত্রাবিরতি করে। কিছুক্ষণ পরই বাসটির মধ্যে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, "খবর পাওয়া মাত্রই ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সারের দাবিতে ডিলার পয়েন্ট ঘেরাও, কৃষি অফিসের হস্তক্ষেপে বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


কালীগঞ্জে সারের দাবিতে ডিলার পয়েন্ট ঘেরাও, কৃষি অফিসের হস্তক্ষেপে বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে, চাহিদা অনুযায়ী সার না পাওয়ার কারণে স্থানীয় কৃষকেরা ডিলার পয়েন্ট ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। রোববার সকালে উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামে, ডিলার শহিদুল ইসলামের বিক্রয়কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে উপজেলা কৃষি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে গুদামে পাওয়া সার তাৎক্ষণিকভাবে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, রোববার সকালে সার বিক্রির কথা বলা হলেও ডিলার পয়েন্টে পৌঁছানোর পর জানানো হয়, শুক্র ও শনিবারেই সার বিক্রি শেষ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ কৃষকেরা তালাবদ্ধ গুদাম খুলে ভেতরে আরও ৬০ বস্তা সার দেখতে পান। খোঁজ নিয়ে জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসে ৬৪ টন চাহিদার বিপরীতে ৫৮ টন (প্রায় ১ হাজার ২০০ বস্তা) সার উত্তোলন করেছিলেন ডিলার শহিদুল ইসলাম। কিন্তু বিতরণ রেজিস্টারে দেখা যায়, গ্রাহকদের নামের পাশে মাত্র ৫ শতাংশ ফোন নম্বর দেওয়া হয়েছে। সেখানে উপস্থিত সাংবাদিকরা ৯ জন কৃষকের নম্বরে যোগাযোগ করলে কেবল একজন সার পাওয়ার কথা জানান এবং বাকি ৮টি নম্বরই বন্ধ পাওয়া যায়। তবে সব অভিযোগ অস্বীকার করে ডিলার শহিদুল ইসলাম দাবি করেন, উত্তোলিত সারের পুরোটাই নিয়ম মেনে বিতরণ করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল জানান, গোডাউনে থাকা সার কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে এবং অতিরিক্ত সার আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সার বিতরণের রেজিস্টারে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে কর্মকর্তা পাঠিয়ে উপস্থিত কৃষকদের মাঝে সার নিশ্চিত করা হয়েছে।

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বাফার গোডাউন ইনচার্জ অহিদুর রহমান জানান, চলতি মাসে ১২৬ জন ডিলারের মাধ্যমে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন ইউরিয়া সার বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে, ফলে কোনো ঘাটতি নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, সংবাদ পেয়ে আমরা সেখানে দ্রুত কৃষি কর্মকর্তাদের পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি এবং উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। আরো সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, জেলায় পর্যাপ্ত সার মজুদ আছে; কিছু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%