ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালি সচল রাখতে ওমানের নতুন প্রস্তাব


হরমুজ প্রণালি সচল রাখতে ওমানের নতুন প্রস্তাব

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলকে স্বাভাবিক ও নিরাপদ রাখার জন্য নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছে ওমান। মাসকাটে ইরানের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে দেশটি এই প্রস্তাবটি উত্থাপন করে।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আন্তর্জাতিক নৌপরিবহনকে নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। ওমানের মতে, প্রস্তাবটির লক্ষ্য হলো প্রণালিটিতে নিরাপদ ও স্বাভাবিক নৌপরিবহন নিশ্চিত করা।

ওমানের প্রস্তাব অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই নৌপথটি দুটি পৃথক নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এছাড়া, প্রস্তাবিত এই চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। তবে, চুক্তিটি কার্যকর হলে হরমুজ প্রণালির উত্তর ও দক্ষিণ, উভয় দিকের নৌপথই জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে। ওমানের দেওয়া প্রস্তাবের আওতায়, দেশটির নিজস্ব জলসীমার মধ্যে থাকা দক্ষিণ করিডর দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে যুদ্ধ-পূর্ব পরিস্থিতির মতো সম্পূর্ণ অবাধে চলাচলের সুযোগ থাকবে।

অন্যদিকে, ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। তবে এই বিশেষ ব্যবস্থায় কোনো ধরনের শুল্ক বা টোল আরোপ করা হবে না।

এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘উপযুক্ত ব্যবস্থা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার আরাগচি তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুদেশের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনায় হরমুজ প্রণালিতে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের জন্য একটি ‘মধ্যবর্তী লেন’ চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য খাতের জন্য অত্যন্ত সংবেদনশীল এই নৌপথটির অচলাবস্থা নিরসনে ওমানের এই নতুন প্রস্তাবকে বেশ ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধের জবাবে ইরান কার্যত এই কৌশলগত নৌপথটি বন্ধ করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির দিনে ফোনের যত্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ এম


বৃষ্টির দিনে ফোনের যত্ন

এখন প্রকৃতিতে বৃষ্টির মৌসুম চলছে। বৃষ্টি হলে খোলা আকাশের নিচে ফোনে কথা বলা থেকে বিরত থাকতে হবে। বৃষ্টির সময় পুকুর, খাল, নদী বা পানির কাছাকাছি স্থানে অবস্থান করার সময় জরুরি না হলে ফোন ব্যবহার না করাই শ্রেয়। কারণ ওই সময় বজ্রপাত হয়ে থাকে। যদি ঘর্মাক্ত হয়ে যান তবে ফোনে কথা বলা উচিত নয়, বিশেষ করে ফোনের স্পিকার যদি ফ্রন্ট ফেসিং হয়। কেননা, এতে শরীর থেকে নির্গত ঘাম ডিভাইসের ভেতরে প্রবেশ করে স্পিকারের ক্ষতি করতে পারে, এমনকি ফোনের সার্কিটেও সমস্যা হতে পারে।

স্মার্টফোনের সঠিক যত্ন নিতে গেলে পরিষ্কার রাখাটাই প্রথম শর্ত। ডিভাইসের বাইরের অংশ পরিষ্কারের জন্য শুকনো টিস্যু পেপার বা অ্যালকোহল ওয়াইপ্স ব্যবহার করতে হবে। পানি বা অন্য কোনো ক্লিনার ব্যবহার করা যাবে না। কারণ, এসব ব্যবহারের ফলে ডিভাইসের আর্দ্রতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

অনেক ফোনে প্রতিদিন বা একদিন পর পর চার্জ দেওয়ার প্রয়োজন হয়। যদি ফোনে অনেক বেশি কথা বলেন কিংবা অন্য কোনো কাজ করেন, যেমন ভিডিও দেখা বা গেম খেলা, তাহলে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়। অনেকেই ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে ৪০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জে রাখার চেষ্টা করেন। নতুন হ্যান্ডসেটগুলো সাধারণত অনেক ফাস্ট থাকে।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই আস্তে আস্তে তা গতি হারিয়ে ফেলে। গ্যাজেট গবেষকরা এর পেছনে অনেক কারণ অনুসন্ধান করেছেন। নতুন অবস্থায় ফোনটি একেবারে হালকা থাকে। এতে কোনো বাড়তি অ্যাপ্লিকেশন থাকে না। কিন্তু এটি ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন ইনস্টল করার ফলে ক্রমে ডিভাইসটি জটিল হতে থাকে। ফলে ফোনের গতি হারানো এবং ব্যাটারি দ্রুত শেষ হওয়ার সমস্যা দেখা দেয়। তাই যতটা সম্ভব অযাচিত অ্যাপ এড়িয়ে চলা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ধরা পড়লো এক মণ ওজনের কাতল, বিক্রি কত টাকায়?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ এম


পদ্মায় ধরা পড়লো এক মণ ওজনের কাতল, বিক্রি কত টাকায়?

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ।

মাছটির ওজন প্রায় ৪০ কেজি বা ১ মণ। স্থানীয় বাসিন্দারা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ভেড়ামারার রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে।

জানা গেছে, স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে নদীতে বেড়জাল ফেলে মাছ শিকার করছিলেন। কয়েক ঘণ্টা পর জালে বড় কিছুর আভাস পেয়ে টেনে তুলতেই দেখা যায় বিশাল এই কাতলা মাছ। জেলেরা জানান, এত বড় মাছ তাদের জালে এর আগে কখনো ওঠেনি।

মাছটি দেখতে আশপাশের এলাকা থেকে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই বলেন, জীবনে এত বড় কাতলা এর আগে কখনো দেখেননি। পদ্মা নদীর এ অংশে এমন বিশাল মাছ ধরা পড়ার ঘটনাও বিরল।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। রিপন আলী জানান, ‘৪০ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কিনেছি। মোট দাম পড়েছে ৪৬ হাজার টাকা।’

স্থানীয়রা জানান, পদ্মা নদীতে এখনো বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, তবে এমন বিশালাকার কাতলা দেখে সবাই অবাক হয়েছেন। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি কাতলা মাছ। মাছটির ওজন প্রায় ৪০ কেজি বা ১ মণ। স্থানীয় বাসিন্দারা মাছটি ১ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৪৬ হাজার টাকায় কিনে নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাফটাইম শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৪ এম


হাফটাইম শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

লিওনেল মেসির অসাধারণ অ্যাসিস্টে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের করা একমাত্র গোলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাফটাইম শেষে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণটির সময়ে মেসির নিখুঁত পাসে হেড দিয়ে জালে বল পাঠান ম্যাক অ্যালিস্টার। পরবর্তীতে সুইজারল্যান্ড সমতায় ফেরার জন্য একাধিক চেষ্টা চালায়, কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ ভাঙতে তারা ব্যর্থ হয়।

প্রথমার্ধে সুইজারল্যান্ড ৫টি শট নিয়েছে, তবে লক্ষ্য বরাবর রাখতে সক্ষম হয়েছে মাত্র একটি। অন্যদিকে, আর্জেন্টিনা ৩টি শটের মধ্যে একটি থেকেই গোল আদায় করতে সক্ষম হয়েছে। ম্যাচের ৪৪ মিনিটে সুইজারল্যান্ডের খেলোয়াড় ব্রিল এম্বোলো হলুদ কার্ড দেখেছেন।

প্রথমার্ধ শেষে স্কোর হচ্ছে আর্জেন্টিনা ১, সুইজারল্যান্ড ০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ এম


ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

আজ রবিবার সকাল থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়েছে। ছবি : কালের কণ্ঠ

কয়েক দিন ধরেই দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু স্থানে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে।

আজ রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙে পড়েছে বৃষ্টির শব্দে।

বৃষ্টির কারনে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ নানা জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হয়েছে।

আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে।

থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেক এলাকায় রাস্তাগুলোর মধ্যে ইতোমধ্যেই পানি জমে গিয়েছে। কোথাও হাঁটু সমান পানি জমেছে, আবার কোথাও কোমরের সমান পানি জমা হয়েছে এসব রাস্তায়। এতে পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জন মারা গেছেন। একই সময়ে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর টানা বর্ষণের ফলে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%