ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বভৌমত্ব র‍্যালিতে হেঁটে প্রধানমন্ত্রী


নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে সার্বভৌমত্ব র‍্যালিতে হেঁটে প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব র‍্যালি’ আয়োজন করেছে। এই র‍্যালিতে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন হেঁটে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

দুপুর গড়াতেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় সমবেত হন, যা জনসমুদ্রে রূপ নেয়। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো

র‍্যালি শুরুর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২০ বছর পর বিএনপি এবার খোলা মাঠে নির্বিঘ্নে দিবসটি পালন করছে। বিগত সরকারের সময় দিবসটি নিয়ে অপপ্রচার ও ইতিহাস বিকৃতির কারণে নতুন প্রজন্ম এর সঠিক গুরুত্ব থেকে বঞ্চিত ছিল বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।

র‍্যালিতে প্রধানমন্ত্রীর সাথে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ও অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিশিষ্ট নেতা আমানুল্লাহ আমান ও ড. ফরহাদ হালিম ডোনার।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

র‍্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: সম্পত্তির বিরোধে বাবা-বোনকে গাছে বেঁধে মাকে তুলে নিলেন ছেলে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী হারিয়েও বিদেশি শক্তির কাছে মাথানত করেননি খালেদা জিয়া: এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


স্বামী হারিয়েও বিদেশি শক্তির কাছে মাথানত করেননি খালেদা জিয়া: এমপি খোকন তালুকদার

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েও কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দেশ ও দেশের মানুষের সঙ্গে কখনো বেঈমানি করেননি বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, বিদেশি প্রভুদের হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু স্বামীকে হারিয়েও বেগম খালেদা জিয়া কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করেননি। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের সঙ্গে আপস করেননি।

তারেক রহমানকে নিয়ে বিরোধী দলের কয়েকজন নেতাকর্মীর নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যারা আজ রাজপথে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করছেন, তারা যেভাবে এসেছেন, সেভাবেই চলে যাবেন। এ দেশে রাজাকারদের কোনো ঠাঁই নেই। সব বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবেন। দেশের জনগণই তাঁর হাতকে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আদর্শবান বাবা-মায়ের সন্তান। মানুষের ভালোবাসা ও সমর্থনেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনিও দেশের স্বাধীনতা ও জনগণের সঙ্গে বেঈমানি করবেন না। ভালোবাসা শুধু মুখে প্রকাশের বিষয় নয়, তা হৃদয়ে ধারণ করতে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এ দেশের মানুষ হৃদয়ে ধারণ করে, বেগম খালেদা জিয়াকেও ভালোবাসে। একইভাবে তারেক রহমানকেও দেশের মানুষ হৃদয়ে স্থান দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, লাভলু হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ৫ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


গোমস্তাপুরে ৫ ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘো'ষ'ণা করেছে উপজেলা বিএনপি। বাকি ৩টি ইউনিয়নের প্রার্থীর নামও দ্রু'ত ঘো'ষ'ণা করা হবে বলে জানিয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
ঘোষিত প্রার্থীরা হলেন—
১. পার্বতীপুর ইউনিয়ন: মোয়াজ্জেম হোসেন।
২. রহনপুর ইউনিয়ন: মনিরুজ্জামান সোহরাব।
৩. আলীনগর ইউনিয়ন: আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ।
৪. গোমস্তাপুর ইউনিয়ন: আব্দুল্লাহ আল রাইহান।
৫. চৌডালা ইউনিয়ন: মোস্তফা কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এসব প্রার্থীর নাম ঘো'ষ'ণা করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচনী কার্যক্রমে গতি আনতে চায় উপজেলা বিএনপি।
এদিকে উপজেলার বাকি ৩টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নামও খুব শিগগিরই ঘো'ষ'ণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
প্রার্থী ঘো'ষ'ণা'কে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক তৎ'প'র'তা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


দেশের যখন যা প্রয়োজন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন: বাকৃবি উপাচার্য
 
দেশের প্রয়োজনে যা দরকার, তা-ই করেছেন জিয়াউর রহমান: বাকৃবি উপাচার্য
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, ‘দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।’ একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।
 
শনিবার (৭ নভেম্বর) সকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম। সঞ্চালনা করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলাম।
 
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। অথচ দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।’ তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের নিতে হবে।’
 
 
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।
 
এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।
 
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নেত্রকোনা জেলা প্রতিনিধি: মোঃ উজ্জ্বল মিয়া

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নেত্রকোনার পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মন্নান, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আকরামুজ্জামান আকমল ও আব্রাহাম লিংকন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, বিআরডিবির চেয়ারম্যান মজিবর রহমান এবং উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্যা দে। এ ছাড়া স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাকিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অর্জন করে ইসরাত জাহান তুরিন এবং তৃতীয় স্থান অর্জন করে কৌশিক সরকার।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%