ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও পরিচিত করে তুলতে চাই: শিক্ষামন্ত্রী


বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও পরিচিত করে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি গড়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে পরিচিত করার প্রত্যয় রয়েছে। দেশের ক্রীড়া ইতিহাসে সর্ববৃহৎ অংশগ্রহণের ফুটবল আসর ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ আগামী আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ কোটি ৬০ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য রাখেন।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

সংবাদ সম্মেলন শেষে শিক্ষামন্ত্রী জামাল খান সড়কে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে রোড শো উদ্বোধন করেন।

এরপর তিনি টুর্ণামেন্টের উদ্বোধন স্থান চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট। শিক্ষা ও খেলাধুলাকে সমন্বয় করে একটি সুস্থ, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসারণ ও যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খেলাধুলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

এহছানুল হক মিলন বলেন, দেশের প্রাথমিক পর্যায়ের ২২ লাখ শিক্ষার্থী নিয়ে এর আগে বড় পরিসরে ক্রীড়া আয়োজন করা হয়েছিল। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী এ প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

তিনি জানান, দেশের প্রায় এক কোটি ৬০ লাখ শিক্ষার্থী এই আয়োজনের সঙ্গে যুক্ত হবে। দেশের ১৯ হাজার ২২১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৯৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদরাসা ও ৬৭৮টি কারিগরি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে খেলাটি আগস্টে শুরু হলেও প্রধানমন্ত্রী উপস্থিত থেকে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, একটি ভবন শক্ত করতে হলে যেমন তার ভিত্তি মজবুত করতে হয়, তেমনই ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য অবশ্যই যেতে হবে একদম তৃণমূল পর্যন্ত।

আরও পড়ুন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাইবান্ধার স্মৃতি খাতুনের সাফল্য

তিনি বলেন, ‘প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে এনে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে খেলোয়াড় তৈরি হলে দেশের ক্রীড়াঙ্গন আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের জন্য লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়া গেছে। নির্বাচিত সেরাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং ভবিষ্যতের প্রজন্মকে দক্ষ, সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।

আরও পড়ুন: কুমিল্লায় ওয়াকফের জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, পরিচয় মিলল আজহার খান নামে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড, পরিচয় মিলল আজহার খান নামে

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন, যিনি ডেভিড ইমন নামে পরিচিত, ভারতে পালিয়ে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ দাবি করেছে। পুলিশ জানিয়েছে, তার কাছে একটি ভারতের আধার কার্ডও ছিল। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এ তথ্য জানিয়ে বলেন, গ্রেপ্তারের সময় ডেভিড ইমনের কাছ থেকে এই আধার কার্ড উদ্ধার করা হয়। তদন্তে যে তথ্য পাওয়া গেছে, তা থেকে জানা যায় যে, তিনি সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর প্রস্তুতি নিয়েছিলেন। সন্ত্রাসী সাজ্জাদ আলীর পরামর্শেই এই পরিকল্পনা করা হয়েছিল এবং সীমান্তের ওপারে তাকে গ্রহণ করার জন্য লোকজন প্রস্তুত ছিল। পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তারের জন্য গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। প্রথমে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার পথে কুমিল্লায় আটকের চেষ্টা করা হয়। পরে খুলনার উদ্দেশে রওনা হলে পদ্মা সেতু এলাকায় তাকে ধরা সম্ভব হয়নি। গোপালগঞ্জ ও নড়াইল পেরিয়ে যশোরের দিকে যাওয়ার সময়ও অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত যশোর জেলার কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া আধার কার্ডে আজহার খান নামে পরিচয় ব্যবহৃত হয়েছে। সেখানে ভারতের নাগরিক পরিচয়পত্রের আদলে একটি ছবি, জন্মতারিখ ও পরিচয় নম্বর রয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন যে, এই কার্ডটি আসল, নকল, নাকি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। তবে, পুলিশ এখনো চূড়ান্তভাবে জানাতে পারেনি, আধার কার্ডটি বৈধ কি না, কিংবা ডেভিড ইমন এটি ব্যবহার করেছেন কি না। তদন্ত শেষে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এর মাঝে, যখন প্রয়োজনে এসপি এক প্রশ্নের জবাবে জানান, ডেভিড ইমন ও তার সহযোগীদের অপরাধ কর্মকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক গডফাদারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। গত ৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিছুটা কম থাকার সুযোগে তারা বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে। চট্টগ্রামে অপরাধ করে কেউ পার পাবে না বলেও তিনি মন্তব্য করেন। পুলিশ সংবাদের ভিত্তিতে জানিয়েছে, ফটিকছড়িতে ডেভিড ইমনকে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফটিকছড়ি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে যশোরের ঝুমঝুমপুর এলাকায় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, ডেভিড ইমন এবং সন্ত্রাসী রায়হান নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চাঁদাবাজি পরিচালনা করতেন। ডেভিড ইমন চট্টগ্রাম মহানগর এলাকায় এবং রায়হান চট্টগ্রাম জেলা এলাকায় চাঁদাবাজির নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল ৩ ঘণ্টা বন্ধ, ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল ৩ ঘণ্টা বন্ধ, ইঞ্জিনে আগুন

 

চাঁপাইনবাবগঞ্জ সদর রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ড ঘটেছে। এ ঘটনার ফলে প্রায় ৩ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্রের থেকে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ঈশ্বরদীগামী ট্রেনটি যখন রাজশাহীর চব্বিশনগর ষ্টেশনে পৌঁছায়, তখনই ইঞ্জিনে আগুন লাগে। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিডিউল বিপর্যয় ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ ষ্টেশন মাষ্টার শহিদুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়। ফলে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় উন্নয়নে চোখের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


জাতীয় উন্নয়নে চোখের স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, চোখের স্বাস্থ্যকে কেবল চিকিৎসা সংক্রান্ত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাসংস্থান, কর্মসংস্থান, অর্থনৈতিক উৎপাদনশীলতা ও সার্বিক জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার গুলশান হোটেল রেনেসাঁ আন্তর্জাতিক দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন আয়োজিত ‘ন্যাশনাল ডায়ালগ অন আই হেলথ বিয়ন্ড হেলথ’- শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, চোখের স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য করা বর্তমান সরকারের প্রতিশ্রুতি। প্রতিটি নাগরিক, যে অঞ্চলেই তারা বসবাস করুক না কেন- গুণগত মানের চক্ষু স্বাস্থ্যসেবার অধিকার তাদের রয়েছে।

তিনি স্বাধীনতার পর থেকে বাংলাদেশে চক্ষু চিকিৎসা ক্ষেত্রে অর্জিত অগ্রগতির কথা স্মরণ করেন এবং চিকিৎসক, উন্নয়ন সহযোগী, এনজিও ও বিভিন্ন অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ড. মুহিত উল্লেখ করেন, দেশের বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, ডায়াবেটিসের প্রকোপ এবং গ্রাম ও দূরবর্তী অঞ্চলের মানুষের সেবা প্রাপ্তিতে এখনও কিছু চ্যালেঞ্জ অবশিষ্ট রয়েছে। বিশেষ করে মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি ও দুর্গম এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের সময়মতো চক্ষু চিকিৎসা পাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলায় চক্ষু স্বাস্থ্যের সার্বিক অবস্থা মূল্যায়নে একটি বড় ধরনের র‌্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি আগামী পাঁচ বছরের পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

ড. এম এ মুহিত জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে ছানিজনিত কারণে অন্ধত্ব দূর করা হবে। তিনি বলেন, সামনের দিনগুলোতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও দৃষ্টি প্রতিবন্ধিতার বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। সরকার ইতোমধ্যেই এগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বরিশাল বিভাগে ছানি দূরীকরণে বিশেষ উদ্যোগ ‘বরিশাল ভিশন ২০৩০: ছানি নির্মূল কর্মসূচি’-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলপথে দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


রেলপথে দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক অবহিত অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেছেন, বিকেল বেলা দেওয়ানগঞ্জ থেকে যাত্রা করা ঢাকাগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ইসলামপুর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন। ফলস্বরূপ ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%