ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদককে ‘না’ বলি, খেলায় মেতে উঠি, কাউখালীতে হাডুডু প্রতিযোগিতায় জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন


মাদককে ‘না’ বলি, খেলায় মেতে উঠি, কাউখালীতে হাডুডু প্রতিযোগিতায় জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন

মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি; অবসর সময় খেলাধুলার মধ্য দিয়ে কাটাই, এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামে জয়কুল ব্রাদার ক্লাবের উদ্যোগে আইরন জয়কুল স্কুল মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ৪টি দল অংশগ্রহণ করে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাঠালিয়া একাদশ’কে পরাজিত করে ‘জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, যুবদলের সদস্য সচিব শারিফুল আলম সোহেল।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল, উপজেলা মৎস্যজীবী দলের সালাউদ্দিন মন্টু, সাবেক ইউপি সদস্য আফসার উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে তারা ভবিষ্যতেও এ ধরনের দেশীয় খেলার আয়োজন অব্যাহত রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে সোনা জিতে রেকর্ড গড়ল ১১ বছরের শিশু ইউকি কুরিহারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


এশিয়ান গেমসে সোনা জিতে রেকর্ড গড়ল ১১ বছরের শিশু ইউকি কুরিহারা

১১ বছর বয়স। কিশোর বলা যায় কি? এই বয়সের শৈশব না কৈশোরের মধ্যে বিভাজন নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু যদি কেউ মহাদেশীয় গেমসে সোনা জিতেন, তাহলে বিষয়টি বিস্ময়কর হয়ে ওঠে।

এশিয়ান গেমসে এমন একটি ঘটনা ঘটেছে। জাপানের ১১ বছর বয়সী গেমার ইউকি কুরিহারা ই-স্পোর্টসের খেলা পুইও পুইও চ্যাম্পিয়নসে সোনা অর্জন করেছেন।

ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনের বিরুদ্ধে তিনি প্রথমে ০-১ পিছিয়ে ছিলেন। এরপর তিনি ফিরে এসে ১০-২ ব্যবধানে জয়লাভ করেন। ইউকিকে এই গেমসের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে মনে করা হচ্ছে।

জয়ের পর ইউকি বলেন, “সত্যি কথা বলতে, আমার একটু লজ্জা লাগছিল, তাই আমি আমার মুখের ভাব খুব একটা বদলাতে পারিনি।” সোনার পদক হাতে নিয়ে তিনি বলেন, “আমি খুব খুশি। পদকটা সত্যিই সুন্দর, চকচকে আর ভারী।”

পুইও পুইও চ্যাম্পিয়নস একটি পাজল গেম। এই গেমে খেলোয়াড়রা রঙিন বল জুড়ে দিয়ে স্ক্রিন থেকে সেগুলো সরিয়ে ফেলেন। ইউকি প্রথম শ্রেণিতে থাকতেই এই গেম খেলা শুরু করেন। পরে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন এবং জয়ী হতে থাকেন।

এই বছরের এপ্রিলে তিনি পেশাদার লাইসেন্স লাভ করেন। এরপর থেকে নিয়মিত বড়দের হারিয়ে দিচ্ছেন। গেমসের আগে ইউকি বলেছিলেন, স্কুল এবং অতিরিক্ত ক্লাসের পাশাপাশি ই-স্পোর্টস চালিয়ে যাওয়া সহজ নয়। তবে তিনি এই কাজটি উপভোগ করেন। গ্রীষ্মের ছুটিতে তিনি আরও অনুশীলন করে নতুন দক্ষতা তৈরির পরিকল্পনা করেছিলেন।

এশিয়ান গেমসের ইতিহাসে সবচেয়ে কমবয়সী পদকজয়ীদের নিয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। তবে ২০১৮ সালে জাকার্তায় ১২ বছর বয়সী ইন্দোনেশিয়ার বুঙ্গা নিমাস মেয়েদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এর তিন বছর আগে হ্যাংজোতে ১৩ বছর বয়সী কুই চেনসি মেয়েদের স্ট্রিট স্কেটবোর্ডিংয়ে সোনা জিতেছিলেন। তাই ইউকি যে রেকর্ড গড়েছেন, তা আপাতত বলাই যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


বিয়ের পরও সে আমার ক্রাশ: রাশমিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন। বাস্তব জীবনের এই জুটি এবার পর্দায় ফিরছেন 'রানাবালি' সিনেমার মাধ্যমে। সিনেমাটির মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যে মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক মাধ্যমে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে।

সম্প্রতি, সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। সেখানে তিনি অভিনেতা বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন।

অভিনেত্রী মন্তব্য করেন, ‘এটা ভাবতেই অবাক লাগে যে, সে পুরোপুরি আমার। তবু তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

রাশমিকার পোস্টের এই মন্তব্যের জবাব দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনেতা লিখেছেন— ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারাজীবনের জন্য পেয়েছি।’

এ সিনেমায় বিজয় অভিনয় করছেন নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে, রাশমিকাকে দেখা যাবে সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে।

উল্লেখ্য, 'রানাবালি' সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্যানুযায়ী, ১৮৭০ সালের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে কেউ যদি কোনো অপকর্ম বা ভাঙচুর করে, তাহলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি হুশিয়ারি দেন যে, অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতেই চলবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের বিষয়ে প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, কোনো রাজনৈতিক দলের নাম বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ পার পাবে না। মিরপুরের ঘটনায় ইতোমধ্যেই ৯ জনকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, যেকোনো অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুরু থেকেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের মুখোমুখি করতে কাজ করছে।

দেশের শান্তি বজায় রাখার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মাহদী আমিন বলেন, দুষ্কৃতকারীরা যেকোনো পরিচয় ব্যবহারের চেষ্টা করুক না কেন, তাদের অপরাধের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। এই ঘটনায় ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ ক্ষোভ জানিয়ে দেন।

ফেসবুক পোস্টে তিনি একটি ভিডিও আপলোড করেন, যেখানে সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের বর্ণনা দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির উল্লেখ করেন, গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর ও লুটতরাজ হয়েছে। তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কীভাবে সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তিনি উল্লেখ করেন, হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%