ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঝিনাইদহে কৃষকদের মধ্যে গাছের চারা ও সার বিতরণ


ঝিনাইদহে কৃষকদের মধ্যে গাছের চারা ও সার বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জেলায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ৭ হাজার গাছের চারা এবং জৈব সার।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সদর উপজেলার ১ হাজার ২’শ ২০ জন কৃষক এবং ৯০ টি প্রতিষ্ঠানের মধ্যে এসব ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।

এছাড়া, উপকারভোগীদের মধ্যে ২১ টন জৈব সার ও বাঁশের খুটি বিতরণ করা হয় এ কর্মসূচির আওতায়।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আজ দুপুরে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এবং একুশে পদক বিজয়ী অধ্যাপক ড. আব্দুস সাত্তার।

সভায় ড. আব্দুস সাত্তার বলেছেন, স্বজন ও অধীনস্তদের বিশ্বাসঘাতকতা, ব্রিটিশ বেনিয়াদের চতুরতা এবং আত্মভোলা জাতির সীমাহীন উদাসীনতায় পলাশী ট্রাজেডির কলঙ্কময় সেই দিনে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের প্রধানবর্গসহ নাগরিকদের অসচেতনতার কারণে বার বার পলাশীর ট্রাজেডি ফিরে আসার আশঙ্কা রয়েছে। সুতরাং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে দেশপ্রেমিক জনগণের সেদিনের পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় প্রধান অতিথি আরো বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবার সজাগ থাকতে হবে এবং চলমান সময়ের করণীয় নির্ধারণে ইতিহাস চর্চার বিকল্প নেই। ঘসেটি বেগম এবং রায় দুর্লভরা যুগে যুগে ফিরে আসে। তাই ইতিহাস চর্চার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং মাতৃভূমিকে আধিপত্যবাদী চক্রের হাত থেকে রক্ষা করতে হবে।

প্রেসক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. শামসুউদ্দিন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফীউল হাসান তীতু, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা, ৬ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের তালা, ৬ দফা দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা যথাসময়ে আয়োজন এবং ফলাফল প্রকাশে বিলম্বের প্রতিবাদে বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিভাগে তালা দেন। এ সময় তারা প্রশাসনের কাছে ৬ দফা দাবি এবং ১৪টি অভিযোগ উপস্থাপন করেন।


শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ, আগামী সাত মাসের মধ্যে বাকি দুই সেমিস্টার সম্পন্ন করা, ৪৮ ঘণ্টার মধ্যে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বাকি দুই সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ, পরীক্ষা শেষ হওয়ার আট সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, প্রয়োজন হলে অতিথি শিক্ষক নিয়োগের মাধ্যমে দ্রুত কোর্স সম্পন্ন করা এবং আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ফলাফলে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে দাবি পূরণের আগে লিখিত অঙ্গীকারনামা প্রদান।


একই সঙ্গে শিক্ষার্থীরা বিভাগের বিরুদ্ধে ১৪টি অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে আট মাসের সেশনজট, পরীক্ষার আগের রাতে রুটিন প্রকাশ, অসম্পূর্ণ কোর্সে পরীক্ষা গ্রহণ, কারণ ছাড়াই অনলাইন ক্লাস পরিচালনা, ইনকোর্স পরীক্ষার ফল প্রকাশ না করা, একই সিলেবাস পুনরায় পড়ানো, শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একই কোর্সে একাধিক শিক্ষক যুক্ত হওয়ায় সেমিস্টার কার্যক্রমে দীর্ঘসূত্রতা, সুনির্দিষ্ট রোডম্যাপের অভাব, ফলাফল প্রকাশে বিলম্ব, সময়মতো ক্লাস না নেওয়া, নির্ধারিত তারিখ দিয়েও বারবার পরীক্ষা স্থগিত করা, একই দিনে দুটি মিডটার্ম পরীক্ষা নেওয়া, দাবি উত্থাপন করলে পদত্যাগের ভয় দেখানো, সার্টিফিকেট আটকে রাখা এবং মামলার ভয় দেখানোর মতো ঘটনা।


শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং বিভাগীয় কর্তৃপক্ষ আগামীকালের মধ্যে সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ এবং আগামী সোমবার থেকে পরীক্ষা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আজকের মধ্যেই ইনকোর্স পরীক্ষার নম্বর প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামীকাল অফিস সময়ের মধ্যে চলমান ও পরবর্তী দুই সেমিস্টারের পরীক্ষা ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও জানানো হয়েছে, নিয়মিত ক্লাস ও ইনকোর্স পরীক্ষা কার্যক্রম অব্যাহত রেখে প্রতিটি সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফলাফল সর্বোচ্চ আট সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

পরীক্ষা কমিটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আবু বকর সিদ্দিক বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ এখানে প্রো-ভিসি ম্যাম ও ডিন স্যার এসেছিলেন। তারা সমাধান দিয়ে গেছেন। ওই সমাধানের ভিত্তিতেই পরীক্ষার রুটিন করা হয়েছে।”

পরীক্ষা কবে থেকে শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আগামী সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


পটুয়াখালীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

জেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন আকস্মিক দুর্যোগে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সদরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ এবং পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে এই কর্মসূচি সম্পন্ন করা হয়।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকা-ের পরিস্থিতি তৈরি করে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। এ সময় নিরাপদে ভবন ত্যাগ, আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নানা কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। মহড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজীব, নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রেজওয়ান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, উপাধ্যক্ষ আমান সাদিক, নির্বাহী সচিব মনজুরুল ইসলাম, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ভীষ্মদেব বিশ্বাস, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফ এবং ভলান্টিয়ার টিম লিডার জহিরুল ইসলাম।

বক্তারা জানান, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই ধরনের মহড়া শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবন রক্ষাকারী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজকরা জানিয়েছে, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%