০৩:৩৬ পি.এম
আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও আরেক আর্জেন্টাইন পপ তারকা তিনিতি স্তোসেলর প্রেমের সম্পর্ক বর্তমানে বিয়ের দিকে এগোচ্ছে। কাতার বিশ্বকাপের আগে থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সময়ের সাথে সাথে এটি আরও গভীর হয়েছে। এবার তারা বাগদানের পর বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
তিনিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের উদ্দেশে রোমান্টিক বার্তা লিখেছেন, ‘একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একই সাথে তিনি বাগদানের আংটি পরার ছবিও প্রকাশ করেছেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে প্যারিসে গিয়েছেন তিনিতি। সেখানে তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত আছেন। পোশাকটি পরার পর তিনি ডি পলকে ফোন করে তার অনুভূতির কথাও জানিয়েছেন।
আরও পড়ুন: বিএনপি দিল্লির মাধ্যমে আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মিয়া গোলাম পরওয়ার
ডি পল তিনিতিকে বলেছেন, প্রতিটি দিন তিনি ওই মুহূর্তটির স্বপ্ন দেখেন এবং তাকে সুখী করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে বিয়ের বিষয়ে এখনও তাদের কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।
গত মে মাসে, তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দেন ডি পল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন। এরপর থেকেই তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হয়।
এখন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে ‘পোর এল মুন্দো’ উপস্থাপকের কথোপকথনে একটি সম্ভাব্য তারিখ সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে, তিনিতি ও ডি পলের বিয়ের অনুষ্ঠান ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে হতে পারে।
তবে এখনও এই তারিখের বিষয়ে ডি পল বা তিনিতি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। তাই ১৯ ডিসেম্বরের তারিখটি আপাতত সম্ভাবনা এবং জল্পনার মধ্যে রয়ে গেছে।
আরও পড়ুন: জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
পাত্রী কে?
ডি পলের হবু স্ত্রী হিসেবে আলোচনায় থাকা তিনিতি স্তোসেল আর্জেন্টিনার এক জনপ্রিয় পপ তারকা, অভিনেত্রী এবং গায়িকা। ডিজনি চ্যানেলের Violetta সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন। পরবর্তী সময়ে সংগীত ক্যারিয়ারে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
অন্যদিকে, ডি পল বর্তমানে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন। তাই তাদের বিয়ে আর্জেন্টিনার পাশাপাশি ফুটবল ও বিনোদন জগতের ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন: বার্সার বিপক্ষে জয়ের পর পিএসজির দুশ্চিন্তা বেড়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন