ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে স্ট্যান্ড রিলিজ


কুড়িগ্রামে উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে কৃষক ভোগান্তি ও বিশৃঙ্খলার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।" কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে। তাঁকে ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা

তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কৃষি বিভাগের উপপরিচালকের বদলির হয়েছে। আজ বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


গাইবান্ধায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ

বুধবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় 'সামাজিক সংগ্রাম পরিষদ' গাইবান্ধা জেলার উদ্যোগে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রোধ, নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, পর্যাপ্ত ডাক্তার- নার্স নিয়োগ, হাম-ডেংগু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন 'সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা' এবং পরিচালনা করেন সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যা খোকন। বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রনব চৌধুরী, জিয়াউল হক জনি, মোস্তাফিজুর রহমান বাবলু, মোস্তফা মনিরুজ্জামান, এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, রেজাউল করিম জুয়েল, অবঃ সেনা সদস্য সেকেন্দার আলী, মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, সাংবাদিক উজ্জ্বল কুমার চক্রবর্তী, আবু তাহের চৌধুরী, রেজাউল করিম রেজা, ছাত্রনেতা পরমানন্দ দাস প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন যে, গাইবান্ধা একটি কৃষিভিত্তিক এলাকা, যেখানে মানুষ হতদরিদ্র এবং নিম্ন আয়ের। তারা দারিদ্র্যের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গাইবান্ধা জেলায় বর্তমানে শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বিদ্যমান। সেই সরকারি হাসপাতালটি নিজেই একটি রোগীর মত। গাইবান্ধা সদর হাসপাতাল, যা জেলার সর্বোচ্চ হাসপাতাল, সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং ঔষধের অভাব রয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ জনগণ ভালোভাবে সেবা পাচ্ছে না। জরুরি অবস্থায় রোগীদের রংপুর বা বগুড়ায় যেতে হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। ফলে তারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানকার মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। এই অঞ্চলের মানুষের বহুদিনের একটি স্বপ্ন হলো মেডিকেল কলেজ স্থাপন করা। বক্তারা গাইবান্ধায় আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার এবং নতুন ভবন চালু করার আহ্বান জানান। এছাড়া, ডেংগু ও হাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। জনগণের জনদুর্ভোগ কমাতে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণের দাবি জানানো হয়। শেষে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে প্রকৌশলী শুভাশীষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


মেলান্দহে প্রকৌশলী শুভাশীষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায় এর বিদায়ী সংবর্ধনা ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নাগরিক সমাজ। সভায় সভাপতিত্ব করেন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক এবং নাংলা ইউপি’র চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, চরবানিপাকুরিয়া ইউনিয়নের কমান্ডার ইসহাক আলী, নাগরিক সমাজের সমন্বয়ক উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রবিন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক অলিউল্লাহ, সাংবাদিক আব্দুল হাই, নাগরিক সমাজের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন রাজু, নূরে মদিনা মানবিক সোসাইটির পরিচালক বাদশা দোজাহান মতি মেম্বার, দারুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার পরিচালক নূর নবী ইসলাম প্রমুখ।

এতে বক্তৃতা প্রদান করেন উল্লেখিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদায়ী ইঞ্জিনিয়ার শুভাশীষ রায়কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে, ইঞ্জিনিয়ার শুভাশীষ রায় ২০২২ সালে মেলান্দহে যোগদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঙ্গেল বিডির পরিচালক মোরশেদুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে প্রকৃতি ও রৌমারি বিল রক্ষায় চেয়ারম্যানের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


মেলান্দহে প্রকৃতি ও রৌমারি বিল রক্ষায় চেয়ারম্যানের উদ্যোগ

হিল্লোল চেয়ারম্যান প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশীয়-ওষুধি গাছপালা সংরক্ষণের জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জামালপুর জেলার মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, স্থানীয় মুক্তিসংগ্রাম যাদুঘরের ট্রাস্টি এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ জন উদ্যোগের প্রতিষ্ঠাতা।

১০ সহস্রাধিক বৃক্ষ রোপন এবং বিতরণ করেছেন তিনি, যা শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে করা হয়েছে। ঐতিহাসিক বিনোদন কেন্দ্র রৌমারী বিলের ঐতিহ্য রক্ষায়ও তিনি কাজ করে যাচ্ছেন। প্রতিটি গাছের রক্ষণাবেক্ষণে ৬/৭ শ’ টাকা ব্যয় করছেন তিনি।

তাঁর রোপিত বৃক্ষের মধ্যে উল্লেখযোগ্য হলো শিমুল, কৃষ্ণ চূড়া, কনক চূড়া, হলুদ রাধা চূড়া, লাল রাধা চূড়া, নাইচি উদাল, লাল উদাল, কুরচি, রক্ত কাঞ্চন, সাদা কাঞ্চন, অর্কিড কাঞ্চন, দেব কাঞ্চন, বরুণ, ক্যাসিয়া, ডেউয়া, বুদ্ধ নারিকেল, ছাতিম, সাদা কাঠ গোলাপ, ফরুস, দই গোটা, রিঠা, স্থল পদ্ধ, জলপদ্ধ, সোনাপাতি, কাজারান্ডা, অশোখ, জারুল, মনিমালা, লাল সোনাইল, নাগ লিগ্মম, নাগেশ্বর, তমাল, ট্যাবে বুইয়া, টিটুমা, বেগুনি জুমকা লতা, অনন্তলতা, সাদা অনন্তলতা, নীন মনি লতা, চামেলি, জুঁই, দেশী গন্ধরাজ, কৃষ্ণ চূড়া, আমলকি, বহেরা, হরতকি, কাঠ বাদাম, কাজু বাদাম, পাম, গর্জন, তেলসুর, ডাউয়া, মালতী লতা, কনক সুধা, সুলতান চাপা, পাম-নারিকেল, কাঠালি চাপাসহ আরও বহু ধরনের ওষুধি বৃক্ষ।

কৃষক আবুল কাশেম (৫৬) বলেন, "হাইব্রিডের যুগে দেশীয় ও ওষুধি গাছ প্রায় বিলীন। হিল্লোল চেয়ারম্যানের ওষুধি, দেশীয় গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ওষুধেরও চাহিদা মিটবে।"

হিল্লোল চেয়ারম্যান মন্তব্য করেন, "মাটি-পানি-ফসল, ফল-মূল এবং বৃক্ষরাজিতে আগের মতো উপকারি পোকামাকড়সহ পশু-পাখি নেই। এর প্রভাব পড়তে শুরু করেছে কৃষি-মৎস্য-জলবায়ু এবং আমাদের প্রকৃতির উপর। সবমিলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরো প্রকট হচ্ছে। দেশীয় বৃক্ষরাজিতে প্রকৃতির চাহিদা পূরণসহ দেশীয় পাখি এবং বন্ধু কীটপতঙ্গসহ উপকারি জীবের অভয়াশ্রম হবে। লক্ষ্যনীয় যে, হাইব্রিড গাছে পাখি থাকে না। দেশীয় গাছে পাখির কলরবে প্রকৃতিকে মুখরিত করে।"

রৌমারী বিলের তীরে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। হিল্লোল চেয়ারম্যান রৌমারী বিলের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি রুই মাছের জন্য পরিচিত রৌমারী বিলের দেশীয় মাছ রক্ষায় কাজ করে যাচ্ছেন। এ জন্য তিনি বছর জুড়ে পানি ধরে রাখতে বিলের খনন এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য হাইটেক পার্ক প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছেন। প্রশাসনের সহায়তাসহ রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন। বর্ষাকালে এই বিলকে ঘিরে পর্যটকদের আনাগোনা মুখরিত করে তোলে। এই কারণে তিনি বিলে জলপদ্ম-স্থলপদ্ধসহ বিভিন্ন বৃক্ষরোপন করেছেন।

হিল্লোল চেয়ারম্যান আরো জানান, "রৌমারী বিলেই আমার প্রায় দুই শত বিঘা পৈত্রিক জমি আছে। সিলেটের সুনামগঞ্জের শিমুল বাগানের আদলে রৌমারী বিল এবং এই বিলের তীরবর্তী মুক্তি সংগ্রাম যাদুঘরকে ঘিরে শিমুল এবং কৃষ্ণচূড়া বাগানের কাজ চলমান আছে। এ ছাড়াও দৃষ্টি নন্দন জল ও স্থল পদ্ম’র পৃথক বাগানেরও কাজ চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি লিটন তাজিকিস্তানের পথে APA সম্মেলনে যোগ দিতে যাত্রা করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২১ এম


এমপি লিটন তাজিকিস্তানের পথে APA সম্মেলনে যোগ দিতে যাত্রা করেছেন

বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ বুধবার এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (APA)-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিতে তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে যাত্রা করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবর রহমান লিটন।

ডা. লিটন জানান, আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর দুশানবেতে অচঅ-এর সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। অচঅ-এর তথ্য অনুযায়ী, চলতি বছর স্থগিত হওয়া বিভিন্ন কার্যক্রমের পর এই বৈঠকটি সংগঠনের নিয়মিত কার্যক্রম পুনরায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সফর প্রসঙ্গে ডা. মাহবুবর রহমান লিটন বলেন, "একটি সমৃদ্ধ ও সফল সংসদীয় কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, গুরুত্ব ও জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে তুলে ধরতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

তিনি আরও উল্লেখ করেন, এই সফরের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মতবিনিময় ও সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অবস্থান তুলে ধরার ক্ষেত্রে সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অচঅ-এর দুশানবে বৈঠকে এশিয়ার বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। সংগঠনটি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে এশীয় সংহতি, সংসদীয় সহযোগিতা ও সাংস্কৃতিক সংলাপ জোরদারে কাজ করে আসছে। ডা. মাহবুবর রহমান লিটন দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন যাতে তার এই আন্তর্জাতিক সফর দেশের জন্য কল্যাণকর ও সফল হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%