১২:০৮ পি.এম
বঙ্গোপসাগরে গঠিত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপান্তরিত হয়ে একই স্থানে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার সকালে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে সংস্থাটি।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় শনিবার সকাল ৬টায় লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এই কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন