০৪:৫৯ পি.এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গত দুই সপ্তাহের ব্যবধানে সহকারী প্রক্টর হিসেবে আরো তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির এর স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন এফইটি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবেন। এর আগেও গত ১৫ জুন তিনজন শিক্ষকের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন