০৬:৫৪ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলি হামলায় অন্তত আরও ছয়জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর থেকে, যা ২০২৫ সালের অক্টোবরে শুরু হয়েছিল, উপত্যকাটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৫৮০ জনে পৌঁছেছে।
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত দৈনিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় নিহত ছয়জনের মধ্যে চারজন নতুন করে প্রাণ হারিয়েছেন। বাকি দুজন পূর্বে আহত হয়ে ছিলেন, পরে তাদের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও ২৬ জন।
২০২৫ সালের ১১ অক্টোবর ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় মোট ৫ হাজার ৭১১ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে ৮৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ভারত বাংলাদেশে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তথ্য যাচাই ও অনুমোদন শেষে নিহতের সামগ্রিক হিসাবে নতুন করে ১৮ জনের নাম যুক্ত করা হয়েছে। ২৪ অক্টোবরের পর এই প্রথম যাচাই শেষে নিহতের সংখ্যা বৃদ্ধি করা হলো।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৫৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ৮৩৪ জন।
সূত্র: আলজাজিরা
এমএমআর
আরও পড়ুন: দিল্লি বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে: জয়সওয়াল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন