০৩:২৪ এম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি ভারত খুবই ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি গতকাল মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন।
ভারতের পক্ষ থেকে প্রতিবেশী দেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের পরিস্থিতি অনুসরণ করে চলেছি। সেখানকার পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, দূরদর্শী এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।”
আরও পড়ুন: ট্রাম্প: আমাকে সরাতে গেলে ডেমোক্র্যাটিক পার্টি ধ্বংস হবে
ঢাকার একটি সমাবেশে এনসিপি নেতাদের ভারতবিরোধী মন্তব্য এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন দ্বিপক্ষীয় বাণিজ্যে প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারত সেখানের সব ঘটনাবলি ও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। এ বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের কোনো বৈঠক বা নতুন কোনো আপডেট আছে কিনা জানতে চাইলে মুখপাত্র জানান, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য বা আপডেট শেয়ার করার মতো নেই।
এছাড়া, জয়সওয়াল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে আসন্ন উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকের অবস্থা নিয়েও আলোচনা করেন এবং বাংলাদেশের নেতৃত্বের প্রতি একটি স্থায়ী আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি এবং এ বিষয়ে কোনো নতুন তথ্য পেলে আপনাদের জানাব।”
আরও পড়ুন: ভ্যান্সের নজর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন