ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু, দুর্ভোগ কমবে মানুষের: পরিবেশ প্রতিমন্ত্রী


মোংলা নদীতে ফেরি সার্ভিস চালু, দুর্ভোগ কমবে মানুষের: পরিবেশ প্রতিমন্ত্রী

মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে ২৪ ঘণ্টায় দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে, এমনটাই জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (২৬ জুন) সকালে ফেরি চলাচল কার্যক্রম ও ঠাকুরানী খাল পরিদর্শন করার সময় তিনি এই তথ্য দেন।

এর আগে, জোয়ার-ভাটার ওপর নির্ভর করে ১টি ফেরি চলাচল করতো। সেই অবস্থায় মানুষের দুর্ভোগের কোনো সীমা ছিল না। ফেরি সার্ভিস চালু হওয়ার পর প্রতিমন্ত্রী বললেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের যোগাযোগ সহজ করতে নতুন করে আরও একটি ফেরি সার্ভিস যোগ করা হলো।

এছাড়া, ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করার কথা জানালেন তিনি।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

তিনি আরো বলেন, নির্বাচনে একটি অঙ্গিকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান খাল ঠাকুরানী খালের পুনরুদ্ধার। ইতোমধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা দূরীকরণ সম্পন্ন হয়েছে, বর্তমানে খালের জায়গা পরিমাপের কাজ চলমান। এরপর খালটি খনন করতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করবে। ফলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে এবং শহরের সৌন্দর্য উন্নয়নে সাহায্য করবে। এছাড়া, ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপও কমে আসবে।

খাল পরিদর্শনের সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পানিসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লার্ভা শনাক্ত হওয়ায় বনানীর নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


লার্ভা শনাক্ত হওয়ায় বনানীর নির্মাণাধীন ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের বিশেষ অভিযানে রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এর ফলে সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জুন) বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়ক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টানা তিন দিনের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টার ও আশপাশের প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বর্ষা মৌসুমকে সামনে রেখে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে বনানীর ২৪ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা শনাক্ত হলে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী দণ্ডবিধি, ১৮৬০-এর ২৬৯ ধারায় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা বা জেলে পাঠানো নয়; আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা।’

তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি নাগরিকদের বাড়ির ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, টায়ারসহ যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে না রাখতে এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান। পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলারও অনুরোধ করেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ডিএনসিসির আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয় থেকে নাগরিকরা বিনা মূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করতে পারবেন। এছাড়া সরকারি কোয়ার্টারগুলোতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবকে নির্মাণাধীন ভবনে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অভিযানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আজিজুন নেছা, বনানী সোসাইটির সাধারণ সম্পাদক ইরফান ইসলামসহ স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ইরানে পারমাণবিক অঙ্গীকারের কঠোর যাচাই ব্যবস্থা প্রয়োজন: আইএইএ

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর ইরানে অত্যন্ত কঠোর পারমাণবিক যাচাই ব্যবস্থা চালু করার প্রয়োজন রয়েছে, যাতে দেশটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার এই কথা বলেছেন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ মন্তব্য করেন এমন একসময়, যখন যুদ্ধের অবসানে বৃহত্তর একটি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। চলমান এসব আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়েছে।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রোসি জাপানে সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, (সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান) চুক্তির উদ্দেশ্য হলো, ইরানে যেন কোনও পারমাণবিক অস্ত্রের উন্নয়ন না ঘটে তা নিশ্চিত করা।’ তিনি বলেন, ‘কিন্তু শুধু উদ্দেশ্য থাকলেই হবে না। যত দ্রুত সম্ভব একটি অত্যন্ত শক্তিশালী যাচাই ব্যবস্থা কার্যকর করতে হবে।’ ইরান সরকারও খুব স্পষ্টভাবে জানায়, এটি তাদের উদ্দেশ্য নয়।

আইএইএ প্রধান আরও বলেন, তেহরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে কী করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক প্রাথমিক সমঝোতার পর তেহরানের সঙ্গে সংস্থাটির আলোচনা মাত্র শুরু হয়েছে।

গ্রোসি বলেন, ‘প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই এ কাজ গতি পাবে।’

ইরান বরাবরই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে বেসামরিক পূর্ণাঙ্গ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারেও তারা অনড় অবস্থান বজায় রেখেছে। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইরানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনের আওতায় তেহরান গত জুলাই থেকে আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা সমাজকল্যাণমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা সমাজকল্যাণমন্ত্রীর

নারী ও শিশু নির্যাতনকারীদের ‘সমাজের শত্রু’ হিসেবে আখ্যায়িত করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অপরাধী যেই হোক না কেন, কোনো নারী ও শিশু নির্যাতনকারীকে কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না।

মন্ত্রী শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুল প্রাঙ্গণে মা ও শিশুর সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র গর্ভবতী মায়েদের গর্ভকালীন ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘যে জাতি নারীদের সম্মান দিতে জানে না, সে জাতি সভ্য নয়। যে জাতি শিশুদের অধিকার নিয়ে বড় হতে দেয় না, সে জাতি ভালো ভবিষ্যৎ প্রজন্ম পাবে না। বর্তমান সরকার নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় সোচ্চার রয়েছে।’

শুধু দিনাজপুর নয়, সারা দেশে সরকার নারী ও শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন, শিশুরা যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং কোনো নির্যাতন বা অন্যায়ের শিকার না হয়, সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মাদক, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আরও জোরালো ভূমিকা রাখবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, গর্ভবতী মায়েরা যাতে সরকারের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে সংশ্লিষ্ট দফতরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমানে ২০ থেকে ৩৫ বছর বয়সী গর্ভবতী মায়েরা প্রতি মাসে ৮৫০ টাকা করে ভাতা পাচ্ছেন। আগামী জুলাই থেকে এটি বাড়িয়ে ৯০০ টাকা করা হবে। মায়েরা নিরবচ্ছিন্নভাবে তিন বছর পর্যন্ত এই সুবিধা পাবেন।

দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন এবং মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান। অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘ওয়ান স্টপ সার্ভিস এনরোলমেন্ট ক্যাম্পেইন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের সাইকেল উপহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


মুন্সীগঞ্জে ৪০ দিন জামাতে নামাজ আদায়কারীদের সাইকেল উপহার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন মারিয়ালয় গ্রামে ৪০দিন জামায়াতে নামাজ আদায় করে ৩১ জন শিশু কিশোর বাইসাইকেল পেয়েছে। এই অনুষ্ঠানটি শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে উত্তর মারিয়ালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়, যেখানে তাদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া, ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় ২৬ জনকে প্রেসার কুকার প্রদান করা হয়েছে।

মড়িয়ালয় গ্রামের বাসীদের উদ্যোগে মারিয়ালয় গ্রামের তিনটি জামাতে মসজিদ এবং পাশের শিমুলিয়া গ্রামের একটি জামাতে মসজিদে শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিলা এন্টারপ্রাইজের চেয়ারম্যান ও সমাজসেবক হাজী মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি শেখ মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের সাধারণ সম্পাদক ও সমাজসেবক বিল্লাল হোসেন কাজী সভাপতিত্ব করেন এবং উদ্বোধন করেন মারিয়ালয়-বেলুয়া বায়তুস সালাম জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান বেপারী।

এ সময় বক্তারা মন্তব্য করে বলেন, নতুন প্রজন্মকে নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনির কাজী, নজরুল মল্লিক, আল-আমিন কাজীসহ এলাকাবাসী। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিশু-কিশোরদের ধর্মীয় অনুশীলন ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%